Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোট গণনায় থাকবেন রাজ্য সরকারি কর্মীরাও, তৃণমূলের আবেদনে সাড়া দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভোট গণনায় থাকবেন রাজ্য সরকারি কর্মীরাও, তৃণমূলের আবেদনে সাড়া দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রতীকী ছবি

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ ফলপ্রকাশের ঠিক ৪৮ ঘণ্টা আগে বড় জয় পেল শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোট গণনায় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের যে জল্পনা তৈরি হয়েছিল, তাতে জল ঢেলে দিল দেশের সর্বোচ্চ আদালত। শনিবার সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ সাফ জানিয়ে দিল, ভোট গণনার টেবিলে কেন্দ্রীয় কর্মীদের পাশাপাশি সমানভাবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারি কর্মীরাও।


আগামী সোমবার, ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। গণনায় যাতে নিরপেক্ষতা বজায় থাকে, সেই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তাদের আবেদন ছিল, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে গণনা করানো যাবে না। রাজ্য ও কেন্দ্রীয় - উভয় ক্যাডার থেকেই সমসংখ্যক অফিসার নিয়োগ করতে হবে।

শনিবার বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হয়। তৃণমূলের পক্ষের আইনজীবীরা সওয়াল করেন, একক কোনও 'পুল' থেকে অফিসার নিয়োগ করা আইনত সঠিক নয়। শুনানি শেষে আদালত নির্দেশ দেয়, নির্বাচন কমিশনের ১৩ এপ্রিলের সার্কুলার অনুযায়ীই অফিসারদের 'পুল' তৈরি করতে হবে। অর্থাৎ, কেন্দ্র ও রাজ্যের অফিসারদের মিশিয়েই তৈরি হবে গণনার টিম।


আদালত স্পষ্ট করে দিয়েছে, নির্বাচন কমিশনকে তাদের নিজস্ব নিয়ম মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাজ্য সরকারি কর্মীদের গণনা প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার কোনও অবকাশ নেই। আইনজীবীদের একাংশের মতে, সুপ্রিম কোর্টের এই নির্দেশে তৃণমূলের দাবিই স্বীকৃতি পেল।


গণনার ঠিক দু-দিন আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে গণনাকেন্দ্রে রাজ্য সরকারি কর্মচারীদের ভূমিকা নিয়ে যে ধোঁয়াশা ছিল, তার অবসান হল। এখন দেখার, সোমবার এই মিশ্র বাহিনীর নজরদারিতে ব্যালট বাক্স থেকে কার ভাগ্য সুপ্রসন্ন হয়!

বিষয় : Supremecourt WestBengalElection WESTBENGAL TMC BengalPolitics ElectionCommission

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ভোট গণনায় থাকবেন রাজ্য সরকারি কর্মীরাও, তৃণমূলের আবেদনে সাড়া দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ ফলপ্রকাশের ঠিক ৪৮ ঘণ্টা আগে বড় জয় পেল শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোট গণনায় শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের যে জল্পনা তৈরি হয়েছিল, তাতে জল ঢেলে দিল দেশের সর্বোচ্চ আদালত। শনিবার সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ সাফ জানিয়ে দিল, ভোট গণনার টেবিলে কেন্দ্রীয় কর্মীদের পাশাপাশি সমানভাবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারি কর্মীরাও।আগামী সোমবার, ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। গণনায় যাতে নিরপেক্ষতা বজায় থাকে, সেই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তাদের আবেদন ছিল, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে গণনা করানো যাবে না। রাজ্য ও কেন্দ্রীয় - উভয় ক্যাডার থেকেই সমসংখ্যক অফিসার নিয়োগ করতে হবে।শনিবার বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি জয়মাল্য বাগচীর বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হয়। তৃণমূলের পক্ষের আইনজীবীরা সওয়াল করেন, একক কোনও 'পুল' থেকে অফিসার নিয়োগ করা আইনত সঠিক নয়। শুনানি শেষে আদালত নির্দেশ দেয়, নির্বাচন কমিশনের ১৩ এপ্রিলের সার্কুলার অনুযায়ীই অফিসারদের 'পুল' তৈরি করতে হবে। অর্থাৎ, কেন্দ্র ও রাজ্যের অফিসারদের মিশিয়েই তৈরি হবে গণনার টিম।আদালত স্পষ্ট করে দিয়েছে, নির্বাচন কমিশনকে তাদের নিজস্ব নিয়ম মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাজ্য সরকারি কর্মীদের গণনা প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার কোনও অবকাশ নেই। আইনজীবীদের একাংশের মতে, সুপ্রিম কোর্টের এই নির্দেশে তৃণমূলের দাবিই স্বীকৃতি পেল।গণনার ঠিক দু-দিন আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে গণনাকেন্দ্রে রাজ্য সরকারি কর্মচারীদের ভূমিকা নিয়ে যে ধোঁয়াশা ছিল, তার অবসান হল। এখন দেখার, সোমবার এই মিশ্র বাহিনীর নজরদারিতে ব্যালট বাক্স থেকে কার ভাগ্য সুপ্রসন্ন হয়!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার