Hidden Stories (বাংলা)
সর্বশেষ

"২৩৪ আসনেই ফিরছে দিদি!" গণনার আগের রাতে অখিলেশের ভবিষ্যদ্বাণীতে তোলপাড় বাংলা

"২৩৪ আসনেই ফিরছে দিদি!" গণনার আগের রাতে অখিলেশের ভবিষ্যদ্বাণীতে তোলপাড় বাংলা
FILE IMAGE

কলকাতা: ৩ মে, ২০২৬: ভোটগণনার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, তার আগেই বাংলার রাজনীতিতে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। সোমবারের মহাফলাফলের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে অখিলেশ সাফ জানিয়েছেন, ‘দিদি আছেন, দিদিই থাকবেন।’ শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস এবার ২৩৪টি আসনে জয়লাভ করে বিপুলভাবে ক্ষমতায় ফিরবে বলেও দাবি করেছেন তিনি। অখিলেশের এই আগাম শুভেচ্ছা বার্তা জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।


নিজের পোস্টে অখিলেশ নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষক নিয়োগ নিয়ে কটাক্ষ করে লিখেছেন, বিজেপি আসলে হার নিশ্চিত জেনেই মরিয়া হয়ে উঠেছে। তাঁর দাবি, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে যে তৃণমূল ২৩৪টি আসনে জিততে চলেছে।


 এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘একা লড়া বাঘিনী’র সঙ্গে তুলনা করেছিলেন সপা নেতা। লোকসভা নির্বাচনের সময় থেকেই অখিলেশ ও মমতার রাজনৈতিক বন্ধুত্ব আরও মজবুত হয়েছে। উত্তরপ্রদেশে অখিলেশের সমর্থনে মমতার প্রচার এবং বাংলায় সমাজবাদী পার্টির সমর্থন— এই দুইয়ের রসায়ন যে এবার বাংলার বিধানসভা নির্বাচনেও প্রতিফলিত হবে, সেটাই যেন মনে করিয়ে দিলেন যাদব-পুত্র। আগামীকাল ইভিএম খোলার পর অখিলেশের এই ভবিষ্যদ্বাণী কতটা মেলে, এখন সেটাই দেখার।

বিষয় : Mamata Banerjee WestBengalElection WESTBENGAL TMC BengalPolitics AKHILESHYADAV COUNTINGDAY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


"২৩৪ আসনেই ফিরছে দিদি!" গণনার আগের রাতে অখিলেশের ভবিষ্যদ্বাণীতে তোলপাড় বাংলা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image
কলকাতা: ৩ মে, ২০২৬: ভোটগণনার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, তার আগেই বাংলার রাজনীতিতে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। সোমবারের মহাফলাফলের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি পোস্ট করে অখিলেশ সাফ জানিয়েছেন, ‘দিদি আছেন, দিদিই থাকবেন।’ শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস এবার ২৩৪টি আসনে জয়লাভ করে বিপুলভাবে ক্ষমতায় ফিরবে বলেও দাবি করেছেন তিনি। অখিলেশের এই আগাম শুভেচ্ছা বার্তা জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।নিজের পোস্টে অখিলেশ নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষক নিয়োগ নিয়ে কটাক্ষ করে লিখেছেন, বিজেপি আসলে হার নিশ্চিত জেনেই মরিয়া হয়ে উঠেছে। তাঁর দাবি, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে যে তৃণমূল ২৩৪টি আসনে জিততে চলেছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘একা লড়া বাঘিনী’র সঙ্গে তুলনা করেছিলেন সপা নেতা। লোকসভা নির্বাচনের সময় থেকেই অখিলেশ ও মমতার রাজনৈতিক বন্ধুত্ব আরও মজবুত হয়েছে। উত্তরপ্রদেশে অখিলেশের সমর্থনে মমতার প্রচার এবং বাংলায় সমাজবাদী পার্টির সমর্থন— এই দুইয়ের রসায়ন যে এবার বাংলার বিধানসভা নির্বাচনেও প্রতিফলিত হবে, সেটাই যেন মনে করিয়ে দিলেন যাদব-পুত্র। আগামীকাল ইভিএম খোলার পর অখিলেশের এই ভবিষ্যদ্বাণী কতটা মেলে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার