কলকাতা: ৩ মে, ২০২৬: গণনার আগের দিন খোদ কলকাতার হাই-প্রোফাইল স্ট্রংরুম শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে তুলকালাম! ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে বিজেপির ঝান্ডা ও ‘এক্স আর্মি’ স্টিকার লাগানো একটি স্করপিও সোজা স্ট্রংরুমের গেটে পৌঁছে গেল, তা নিয়ে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস।
রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। তৃণমূল কর্মীদের অভিযোগ, পুলিশি নিরাপত্তা বলয় ভেঙে ওই গাড়িটি থেকে একজন নেমে সটান স্ট্রংরুমের ভেতরে ঢুকে যান। বিনা তল্লাশিতে এই অনুপ্রবেশ ঘিরে ভোট কারচুপির আশঙ্কায় সরব হয়েছে শাসকদল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতেই ইভিএম কারচুপির আশঙ্কায় এই শাখাওয়াত মেমোরিয়ালে টানা চার ঘণ্টা ঠায় বসে পাহারায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তারপর থেকে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তার দাবি করা হলেও রবিবারের ঘটনা প্রশাসনের মুখ পুড়িয়েছে। উত্তেজিত তৃণমূল সমর্থকদের প্রশ্ন, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই, সেখানে দলীয় পতাকা লাগানো গাড়ি কীভাবে ঢুকল? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হিমশিম খেতে হয়। ৪ মে-র মহাগণনার ঠিক আগে এই নজিরবিহীন নিরাপত্তা বিচ্যুতি রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন