Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অকাল হোলির আমেজ বাজারে! সবুজ না গেরুয়া— ভোটগণনার আগে কোন আবিরের পাল্লা ভারী?

অকাল হোলির আমেজ বাজারে! সবুজ না গেরুয়া— ভোটগণনার আগে কোন আবিরের পাল্লা ভারী?
প্রতীকী ছবি

কোচবিহার: ৩ মে, ২০২৬: বাংলার মসনদ কার দখলে? রাত পোহালেই ইভিএম বন্দি ভাগ্যের চাবিকাঠি খুলবে, আর তার আগেই উৎসবের প্রস্তুতিতে এক ইঞ্চি জমিও ছাড়ছে না রাজনৈতিক দলগুলি।


 ফল প্রকাশের আগে রাজ্যজুড়ে যেন অকাল হোলির আবহ। জেলা থেকে শহর— আবিরের দোকানে দোকানে এখন উপচে পড়া ভিড়। তবে সবথেকে বড় প্রশ্ন হলো, চাহিদার লড়াইয়ে এবার এগিয়ে কোন রঙ? সবুজ নাকি গেরুয়া? ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিন ধরে যে হারে আবির বিক্রি হচ্ছে, তা অনেক সময় দোলপূর্ণিমাকেও হার মানায়।


বাজারের হালহকিকত বলছে, এবার টক্কর সমানে সমানে। নদিয়ার এক পাইকারি বিক্রেতার মতে, সবুজ আবিরের পাশাপাশি গেরুয়া আবিরের চাহিদা এবার আকাশছোঁয়া। এতটাই যে, অনেক জায়গায় গেরুয়া রঙের টান পড়েছে। ১০ কেজির বস্তায় দামও বেড়েছে প্রায় ১০০ টাকা পর্যন্ত; গেরুয়া আবিরের বস্তা বিকোচ্ছে ৮০০ টাকায়, আর সবুজ ৭০০ টাকায়।

 কোচবিহারের ব্যবসায়ীরাও জানালেন, জয়ের আগাম আত্মবিশ্বাসে তৃণমূল ও বিজেপি— উভয় পক্ষই বস্তা বস্তা আবির বুক করে রেখেছে। তৃণমূল শিবিরের দাবি, কাল আকাশে শুধু সবুজই উড়বে। পাল্টা বিজেপি নেতাদের হুঙ্কার, সোমবার সকাল থেকেই গেরুয়া ঝড়ে ঢাকা পড়বে বাংলা। ৪ মে-র সকালে জনতার রায় যা-ই হোক না কেন, ভোটের এই উত্তাপ যে আবির ব্যবসায়ীদের লক্ষ্মীলাভে বড়সড় জোয়ার এনেছে, তা বলাই বাহুল্য।

বিষয় : WestBengalElection COOCHBIHAR ELECTION electionresult GREENVSSAFFRON VICTORYCELEBRATION

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


অকাল হোলির আমেজ বাজারে! সবুজ না গেরুয়া— ভোটগণনার আগে কোন আবিরের পাল্লা ভারী?

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image
কোচবিহার: ৩ মে, ২০২৬: বাংলার মসনদ কার দখলে? রাত পোহালেই ইভিএম বন্দি ভাগ্যের চাবিকাঠি খুলবে, আর তার আগেই উৎসবের প্রস্তুতিতে এক ইঞ্চি জমিও ছাড়ছে না রাজনৈতিক দলগুলি। ফল প্রকাশের আগে রাজ্যজুড়ে যেন অকাল হোলির আবহ। জেলা থেকে শহর— আবিরের দোকানে দোকানে এখন উপচে পড়া ভিড়। তবে সবথেকে বড় প্রশ্ন হলো, চাহিদার লড়াইয়ে এবার এগিয়ে কোন রঙ? সবুজ নাকি গেরুয়া? ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিন ধরে যে হারে আবির বিক্রি হচ্ছে, তা অনেক সময় দোলপূর্ণিমাকেও হার মানায়।বাজারের হালহকিকত বলছে, এবার টক্কর সমানে সমানে। নদিয়ার এক পাইকারি বিক্রেতার মতে, সবুজ আবিরের পাশাপাশি গেরুয়া আবিরের চাহিদা এবার আকাশছোঁয়া। এতটাই যে, অনেক জায়গায় গেরুয়া রঙের টান পড়েছে। ১০ কেজির বস্তায় দামও বেড়েছে প্রায় ১০০ টাকা পর্যন্ত; গেরুয়া আবিরের বস্তা বিকোচ্ছে ৮০০ টাকায়, আর সবুজ ৭০০ টাকায়। কোচবিহারের ব্যবসায়ীরাও জানালেন, জয়ের আগাম আত্মবিশ্বাসে তৃণমূল ও বিজেপি— উভয় পক্ষই বস্তা বস্তা আবির বুক করে রেখেছে। তৃণমূল শিবিরের দাবি, কাল আকাশে শুধু সবুজই উড়বে। পাল্টা বিজেপি নেতাদের হুঙ্কার, সোমবার সকাল থেকেই গেরুয়া ঝড়ে ঢাকা পড়বে বাংলা। ৪ মে-র সকালে জনতার রায় যা-ই হোক না কেন, ভোটের এই উত্তাপ যে আবির ব্যবসায়ীদের লক্ষ্মীলাভে বড়সড় জোয়ার এনেছে, তা বলাই বাহুল্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার