কলকাতা: ৩ মে, ২০২৬: মহাগণনার ঠিক আগের দুপুরে বড়সড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সকাল থেকে ইভিএম খোলার প্রক্রিয়া শুরু হবে, আর তার আগেই দলের কর্মী-সমর্থকদের প্রতি সংযত থাকার কড়া নির্দেশ দিলেন তিনি। সল্টলেকে বিজেপির রাজ্য দফতর থেকে শমীক স্পষ্ট জানিয়েছেন, জয়ের বিষয়ে তিনি নিশ্চিত, তবে জয়ের পরে কোনো অবস্থাতেই যেন কেউ হিংসা বা অশান্তির পথে পা না বাড়ান। পশ্চিমবঙ্গের পুরনো ‘ভোট-পরবর্তী হিংসা’র সংস্কৃতি বদলে এবার সংসদীয় গণতন্ত্রের জয় সুনিশ্চিত করতে চান তিনি।
২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী ভয়াবহ পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে শমীক জানান, সে সময় অসংখ্য বিজেপি কর্মী আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এবার সেই যন্ত্রণার পুনরাবৃত্তি অন্য কারো সাথে হোক, তা চায় না গেরুয়া শিবির। তাঁর কথায়, “আমরা যে অত্যাচারের শিকার হয়েছি, চাই না অন্যদের পরিবার সেই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাক।” হিংসার বদলে প্রতিহিংসা নয়, বরং শান্তিপূর্ণভাবে মানুষের রাজনৈতিক সচেতনতাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার রাজ্যের ২৯৩টি আসনে ভোটগণনা ঘিরে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, তখন বিজেপির রাজ্য সভাপতির এই ‘শান্তি বার্তা’ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন