Hidden Stories (বাংলা)
সর্বশেষ

"হাতেপায়ে ধরলে এবার বিজেপিও হবেন"! ডিগবাজি খেতেই কবীর সুমনকে তুলোধনা তসলিমার!

"হাতেপায়ে ধরলে এবার বিজেপিও হবেন"! ডিগবাজি খেতেই কবীর সুমনকে তুলোধনা তসলিমার!
প্রতীকী ছবি

কলকাতা: বাংলায় ক্ষমতার পালাবদল হতেই কি ভোলবদল শুরু হল বুদ্ধিজীবী মহলে? গত দেড় দশক ধরে যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত, সেই কবীর সুমনের মুখে এখন উল্টো সুর! আর শিল্পীর এই ‘১৮০ ডিগ্রি ডিগবাজি’ দেখেই এবার বিষোদ্গার করলেন লেখিকা তসলিমা নাসরিন। সুমনের দ্বিচারিতাকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করে তসলিমা তাঁর প্রতি প্রশ্ন তুললেন, “হাতেপায়ে ধরলে কি এবার বিজেপিও হয়ে যাবেন?”


উল্লেখ্য, রাজ্যে তৃণমূলের বিপর্যয়ের পর এক সাক্ষাৎকারে সুমন দাবি করেছেন, তিনি নাকি কোনওদিনই ‘তৃণমূলপন্থী’ ছিলেন না! তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় হাতেপায়ে ধরে আমায় দাঁড় করিয়েছিলেন। আমি দলের সদস্যও নই।” এমনকী, মমতার শাসনকাল নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “মমতা কি সব ঠিক করেছেন? উত্তর হল — না। চাকরির ক্ষেত্রটা ভয়ঙ্করভাবে মার খেয়েছে।” অথচ মাস খানেক আগেও তাঁকে ধরনা মঞ্চে মমতার পাশেই দেখা গিয়েছিল!


সুমনের এই মন্তব্য ভাইরাল হতেই জ্বলে উঠেছেন তসলিমা নাসরিন। সুমনের পুরনো কীর্তি মনে করিয়ে দিয়ে লেখিকা প্রশ্ন তুলেছেন, “তিনিই তো বলেছিলেন ৩০০ বছর পর মমতার নামে মন্দির হবে! ‘মমতা’ নামে রাগ তৈরি করে খেয়াল গেয়েছিলেন। সেই সব গান কি কেউ তাঁকে হাতেপায়ে ধরে লিখিয়েছিল?” তসলিমার আক্রমণাত্মক প্রশ্ন, “মাথায় সাদা টুপি পরে যখন মমতার মন্দির তৈরির কথা বলেছিলেন, তখন সেই টুপিটা পরার জন্য কে হাতেপায়ে ধরেছিল?”


তৃণমূলের ভরাডুবির পর সুমন এখন আবার বামপন্থীদের হয়ে গান বাঁধার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর এই ‘সুবিধাবাদী’ অবস্থানকেই বিঁধেছেন তসলিমা। তাঁর সাফ কথা, হাতেপায়ে ধরলেই যদি কেউ আদর্শ বিসর্জন দিয়ে দলবদল করতে পারেন, তবে আগামীতে গেরুয়া শিবিরে নাম লেখানোও সুমনের পক্ষে অসম্ভব নয়। রাজ্যের এই টালমাটাল রাজনৈতিক আবহে কবীর সুমনের এই ভোলবদল এখন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের হট টপিক!

বিষয় : Mamata Banerjee WestBengalPolitics socialmediaviral KABIRSUMAN TASLIMANASRIN

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


"হাতেপায়ে ধরলে এবার বিজেপিও হবেন"! ডিগবাজি খেতেই কবীর সুমনকে তুলোধনা তসলিমার!

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image
কলকাতা: বাংলায় ক্ষমতার পালাবদল হতেই কি ভোলবদল শুরু হল বুদ্ধিজীবী মহলে? গত দেড় দশক ধরে যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত, সেই কবীর সুমনের মুখে এখন উল্টো সুর! আর শিল্পীর এই ‘১৮০ ডিগ্রি ডিগবাজি’ দেখেই এবার বিষোদ্গার করলেন লেখিকা তসলিমা নাসরিন। সুমনের দ্বিচারিতাকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করে তসলিমা তাঁর প্রতি প্রশ্ন তুললেন, “হাতেপায়ে ধরলে কি এবার বিজেপিও হয়ে যাবেন?”উল্লেখ্য, রাজ্যে তৃণমূলের বিপর্যয়ের পর এক সাক্ষাৎকারে সুমন দাবি করেছেন, তিনি নাকি কোনওদিনই ‘তৃণমূলপন্থী’ ছিলেন না! তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় হাতেপায়ে ধরে আমায় দাঁড় করিয়েছিলেন। আমি দলের সদস্যও নই।” এমনকী, মমতার শাসনকাল নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “মমতা কি সব ঠিক করেছেন? উত্তর হল — না। চাকরির ক্ষেত্রটা ভয়ঙ্করভাবে মার খেয়েছে।” অথচ মাস খানেক আগেও তাঁকে ধরনা মঞ্চে মমতার পাশেই দেখা গিয়েছিল!সুমনের এই মন্তব্য ভাইরাল হতেই জ্বলে উঠেছেন তসলিমা নাসরিন। সুমনের পুরনো কীর্তি মনে করিয়ে দিয়ে লেখিকা প্রশ্ন তুলেছেন, “তিনিই তো বলেছিলেন ৩০০ বছর পর মমতার নামে মন্দির হবে! ‘মমতা’ নামে রাগ তৈরি করে খেয়াল গেয়েছিলেন। সেই সব গান কি কেউ তাঁকে হাতেপায়ে ধরে লিখিয়েছিল?” তসলিমার আক্রমণাত্মক প্রশ্ন, “মাথায় সাদা টুপি পরে যখন মমতার মন্দির তৈরির কথা বলেছিলেন, তখন সেই টুপিটা পরার জন্য কে হাতেপায়ে ধরেছিল?”তৃণমূলের ভরাডুবির পর সুমন এখন আবার বামপন্থীদের হয়ে গান বাঁধার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর এই ‘সুবিধাবাদী’ অবস্থানকেই বিঁধেছেন তসলিমা। তাঁর সাফ কথা, হাতেপায়ে ধরলেই যদি কেউ আদর্শ বিসর্জন দিয়ে দলবদল করতে পারেন, তবে আগামীতে গেরুয়া শিবিরে নাম লেখানোও সুমনের পক্ষে অসম্ভব নয়। রাজ্যের এই টালমাটাল রাজনৈতিক আবহে কবীর সুমনের এই ভোলবদল এখন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের হট টপিক!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার