Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মমতা শঙ্কর থেকে মহাগুরু: গেরুয়া শপথের সাক্ষী থাকতে ব্রিগেডে চাঁদের হাট! কোন সেলেবরা থাকছেন?

মমতা শঙ্কর থেকে মহাগুরু: গেরুয়া শপথের সাক্ষী থাকতে ব্রিগেডে চাঁদের হাট! কোন সেলেবরা থাকছেন?
ছবি: সংগৃহীত

কলকাতা: ৯ মে, শনিবার রবীন্দ্রজয়ন্তীর পুণ্যলগ্নে বাংলার রাজনৈতিক ইতিহাসে যোগ হতে চলেছে এক নতুন অধ্যায়। প্রথমবার পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছে বিজেপি সরকার। ব্রিগেডের সেই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে যেমন উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী, তেমনই বিনোদন ও সাংস্কৃতিক জগতের নক্ষত্র সমাবেশে জমজমাট হতে চলেছে গোটা চত্বর।


বিজেপির এই বঙ্গজয়ের অন্যতম সেনাপতি মিঠুন চক্রবর্তী যে শপথের অন্যতম মূল আকর্ষণ হতে চলেছেন, তা নিয়ে কোনও দ্বিমত নেই। তাঁর কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আমন্ত্রণ। তবে, চমক আরও আছে। পদ্ম পুরস্কারপ্রাপ্ত বাংলার বিশিষ্ট শিল্পীদের এবার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। আমন্ত্রণ জানানো হয়েছে প্রথিতযশা শিল্পী মমতা শঙ্করকে, যিনি নিজেই অনুষ্ঠানে থাকার খবরে সিলমোহর দিয়েছেন। তালিকায় রয়েছেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা। জানা গিয়েছে, চেরাপুঞ্জি থেকে ফেরার পথে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের সঙ্গে এই বিষয়ে একপ্রস্থ কথাও হয়েছে তেজেন্দ্র নারায়ণের।


শপথগ্রহণের এই মেগা ইভেন্টে টলিউডের চেনা মুখদের ভিড়ও থাকবে চোখে পড়ার মতো। অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়রা যেমন থাকছেন, তেমনই দেখা যেতে পারে সুমন বন্দ্যোপাধ্যায় ও ঋষি কৌশিককেও। থাকছেন একুশের লড়াকু প্রার্থী অঞ্জনা বসু এবং টেলিনায়িকা মাফিন চক্রবর্তীও।


সাংস্কৃতিক জগতের বাইরে যাঁরা সরাসরি রাজনীতির ময়দানে নেমে এবার বাজিমাৎ করেছেন, সেই রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং শর্বরী মুখোপাধ্যায়েরা এবার শুধু অতিথি নন, বরং নব্য সরকারের অংশ হিসাবেই ব্রিগেডের মঞ্চ উজ্জ্বল করবেন।


সাংস্কৃতিক মঞ্চ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বদের সমাগম — সব মিলিয়ে রবীন্দ্রজয়ন্তীর এই বিকেলেই বাংলার গৈরিকীকরণের আনুষ্ঠানিক সাক্ষী থাকতে চলেছে তিলোত্তমা!

বিষয় : westbengalelction mithunchakraborty mamatashankar bjpoathceremony

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


মমতা শঙ্কর থেকে মহাগুরু: গেরুয়া শপথের সাক্ষী থাকতে ব্রিগেডে চাঁদের হাট! কোন সেলেবরা থাকছেন?

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
কলকাতা: ৯ মে, শনিবার রবীন্দ্রজয়ন্তীর পুণ্যলগ্নে বাংলার রাজনৈতিক ইতিহাসে যোগ হতে চলেছে এক নতুন অধ্যায়। প্রথমবার পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছে বিজেপি সরকার। ব্রিগেডের সেই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে যেমন উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী, তেমনই বিনোদন ও সাংস্কৃতিক জগতের নক্ষত্র সমাবেশে জমজমাট হতে চলেছে গোটা চত্বর।বিজেপির এই বঙ্গজয়ের অন্যতম সেনাপতি মিঠুন চক্রবর্তী যে শপথের অন্যতম মূল আকর্ষণ হতে চলেছেন, তা নিয়ে কোনও দ্বিমত নেই। তাঁর কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আমন্ত্রণ। তবে, চমক আরও আছে। পদ্ম পুরস্কারপ্রাপ্ত বাংলার বিশিষ্ট শিল্পীদের এবার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। আমন্ত্রণ জানানো হয়েছে প্রথিতযশা শিল্পী মমতা শঙ্করকে, যিনি নিজেই অনুষ্ঠানে থাকার খবরে সিলমোহর দিয়েছেন। তালিকায় রয়েছেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা। জানা গিয়েছে, চেরাপুঞ্জি থেকে ফেরার পথে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের সঙ্গে এই বিষয়ে একপ্রস্থ কথাও হয়েছে তেজেন্দ্র নারায়ণের।শপথগ্রহণের এই মেগা ইভেন্টে টলিউডের চেনা মুখদের ভিড়ও থাকবে চোখে পড়ার মতো। অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়রা যেমন থাকছেন, তেমনই দেখা যেতে পারে সুমন বন্দ্যোপাধ্যায় ও ঋষি কৌশিককেও। থাকছেন একুশের লড়াকু প্রার্থী অঞ্জনা বসু এবং টেলিনায়িকা মাফিন চক্রবর্তীও।সাংস্কৃতিক জগতের বাইরে যাঁরা সরাসরি রাজনীতির ময়দানে নেমে এবার বাজিমাৎ করেছেন, সেই রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং শর্বরী মুখোপাধ্যায়েরা এবার শুধু অতিথি নন, বরং নব্য সরকারের অংশ হিসাবেই ব্রিগেডের মঞ্চ উজ্জ্বল করবেন।সাংস্কৃতিক মঞ্চ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বদের সমাগম — সব মিলিয়ে রবীন্দ্রজয়ন্তীর এই বিকেলেই বাংলার গৈরিকীকরণের আনুষ্ঠানিক সাক্ষী থাকতে চলেছে তিলোত্তমা!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার