Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘আপনার ঘরে ঢুকেই হারিয়েছে’, মমতাকে নজিরবিহীন খোঁচা শাহের! শুভেন্দুর জয়ে ভবানীপুরকে জনালেন সেলাম

‘আপনার ঘরে ঢুকেই হারিয়েছে’, মমতাকে নজিরবিহীন খোঁচা শাহের! শুভেন্দুর জয়ে ভবানীপুরকে জনালেন সেলাম
ছবি: সংগৃহীত

কলকাতা: বঙ্গে গেরুয়া সূর্যোদয় ঘটতেই চেনা মেজাজে ধরা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন তিনি। ভবানীপুরের ভোটারদের বিশেষ ধন্যবাদ জানিয়ে শাহ মনে করিয়ে দিলেন, তথাকথিত ‘ঘরের মেয়ে’র গড়ে ঢুকেই জয় ছিনিয়ে এনেছেন শুভেন্দু।


এদিন শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর আবেগে ভাসেন স্বয়ং শুভেন্দু। তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়ে শাহ বলেন, “মমতাজি, আপনি বলতেন আপনি ভবানীপুরের ঘরের মেয়ে। কিন্তু মনে রাখুন, আপনার সেই ঘরের ভিতরে ঢুকেই শুভেন্দুদা আপনাকে হারিয়েছেন। ভবানীপুরবাসীকে আমার বিশেষ ধন্যবাদ যে তাঁরা শুভেন্দুদাকে জয়ী করেছেন।” উল্লেখ্য, এবারের নির্বাচনে ভবানীপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন শুভেন্দু।


২০২০ সালে শাহের হাত ধরেই পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন শুভেন্দু। একুশের ভোটে নন্দীগ্রামে মমতাকে হারানোর পর ছাব্বিশের ভোটেও তাঁর উপরই গুরুভার সঁপেছিল দিল্লি। সেই আস্থার মর্যাদা দিয়ে ৭৭ থেকে বিধায়ক সংখ্যা ২০৭-এ নিয়ে গিয়ে বাংলায় ‘গেরুয়া সুনামি’ এনেছেন তিনি। শাহের কথায়, “তৃণমূলে থাকার সময় থেকেই আমি শুভেন্দুদাকে চিনি। বাংলার সুশাসন এবং নিরাপত্তার জন্য তিনিই যোগ্যতম ব্যক্তি। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ছাড়া আর কারও নামই প্রস্তাব করা হয়নি।”


শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ শাহ এদিন স্পষ্ট করে দেন, আগামী পাঁচবছর বাংলার জনগণের সুরক্ষায় এবং ‘নতুন বাংলা’ গড়ার কাজে শুভেন্দু অধিকারীই হবেন প্রধান কাণ্ডারী। তাঁর নেতৃত্বে বাংলায় এক নতুন রাজনৈতিক ও প্রশাসনিক যুগের সূচনা হতে চলেছে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেডের ময়দানে শপথ নেবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। 

বিষয় : AmitShah BengalPolitics MAMATABANERJEE SuvenduAdhikari newbengalcm

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘আপনার ঘরে ঢুকেই হারিয়েছে’, মমতাকে নজিরবিহীন খোঁচা শাহের! শুভেন্দুর জয়ে ভবানীপুরকে জনালেন সেলাম

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image
কলকাতা: বঙ্গে গেরুয়া সূর্যোদয় ঘটতেই চেনা মেজাজে ধরা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন তিনি। ভবানীপুরের ভোটারদের বিশেষ ধন্যবাদ জানিয়ে শাহ মনে করিয়ে দিলেন, তথাকথিত ‘ঘরের মেয়ে’র গড়ে ঢুকেই জয় ছিনিয়ে এনেছেন শুভেন্দু।এদিন শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর আবেগে ভাসেন স্বয়ং শুভেন্দু। তাঁর এই লড়াইকে কুর্নিশ জানিয়ে শাহ বলেন, “মমতাজি, আপনি বলতেন আপনি ভবানীপুরের ঘরের মেয়ে। কিন্তু মনে রাখুন, আপনার সেই ঘরের ভিতরে ঢুকেই শুভেন্দুদা আপনাকে হারিয়েছেন। ভবানীপুরবাসীকে আমার বিশেষ ধন্যবাদ যে তাঁরা শুভেন্দুদাকে জয়ী করেছেন।” উল্লেখ্য, এবারের নির্বাচনে ভবানীপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন শুভেন্দু।২০২০ সালে শাহের হাত ধরেই পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন শুভেন্দু। একুশের ভোটে নন্দীগ্রামে মমতাকে হারানোর পর ছাব্বিশের ভোটেও তাঁর উপরই গুরুভার সঁপেছিল দিল্লি। সেই আস্থার মর্যাদা দিয়ে ৭৭ থেকে বিধায়ক সংখ্যা ২০৭-এ নিয়ে গিয়ে বাংলায় ‘গেরুয়া সুনামি’ এনেছেন তিনি। শাহের কথায়, “তৃণমূলে থাকার সময় থেকেই আমি শুভেন্দুদাকে চিনি। বাংলার সুশাসন এবং নিরাপত্তার জন্য তিনিই যোগ্যতম ব্যক্তি। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ছাড়া আর কারও নামই প্রস্তাব করা হয়নি।”শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ শাহ এদিন স্পষ্ট করে দেন, আগামী পাঁচবছর বাংলার জনগণের সুরক্ষায় এবং ‘নতুন বাংলা’ গড়ার কাজে শুভেন্দু অধিকারীই হবেন প্রধান কাণ্ডারী। তাঁর নেতৃত্বে বাংলায় এক নতুন রাজনৈতিক ও প্রশাসনিক যুগের সূচনা হতে চলেছে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেডের ময়দানে শপথ নেবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার