Hidden Stories (বাংলা)
সর্বশেষ

অধীরের মিছিলে বাধা দেওয়ার মাশুল! রাজ্যে নতুন সরকার আসতেই গ্রেফতার বহরমপুরের প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর

অধীরের মিছিলে বাধা দেওয়ার মাশুল! রাজ্যে নতুন সরকার আসতেই গ্রেফতার বহরমপুরের প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর
ছবি: সংগৃহীত

বহরমপুর: রাজ্যে নতুন সরকার গঠন হতেই মুর্শিদাবাদে বড়সড় পদক্ষেপ করল পুলিশ। বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারকে। শনিবার রাতে বহরমপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। আজ, রবিবার তাঁকে আদালতে পেশ করার কথা।


ভীষ্মদেব কর্মকার শুধুমাত্র কাউন্সিলরই নন, তিনি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি পদেও রয়েছেন। ঘটনার সূত্রপাত গত ৪ এপ্রিল। বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বহরমপুরে কংগ্রেস প্রার্থী হিসাবে মিছিলে বেরিয়েছিলেন অধীর। অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁর মিছিলে বাধা সৃষ্টি করে এবং অধীরের উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কংগ্রেস ও তৃণমূল সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেই সময় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অধীর দাবি করেছিলেন, এটি পরিকল্পিত হামলা। এই নিয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল।


তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব অবশ্য সেই সময় অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, অধীর বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে এলাকায় অশান্তি পাকাচ্ছিলেন, যার প্রতিবাদ করেছিল সাধারণ মানুষ। তবে, রাজ্যে ক্ষমতার হাতবদল হওয়ার পরেই এই পুরনো অভিযোগে পুলিশি সক্রিয়তা বেড়ে যায়। ভীষ্মদেবের গ্রেফতারি কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করেছে তৃণমূল। তাদের দাবি, সরকার পরিবর্তনের পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারা রাজ্যেই তৃণমূল নেতা-কর্মীদের টার্গেট করা হচ্ছে। যদিও পুলিশের দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নিয়ম মেনে এই গ্রেফতারি করা হয়েছে।


উল্লেখ্য, বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী গত লোকসভা ভোটে হারার পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের প্রার্থী হিসাবে লড়েছিলেন। তবে এবারও তিনি জয়ী হতে পারেননি। বহরমপুর কেন্দ্রে এবার জয়ী হয়েছেন বিজেপির সুব্রত মৈত্র। আর নতুন সরকার আসতেই ভোটপর্বের সেই গোলমালে অভিযুক্ত কাউন্সিলরের গ্রেফতারি মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

বিষয় : POLITICAL CHAOS WestBengalPolitics AdhirChowdhury behramporenews tmcleaderarrested

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


অধীরের মিছিলে বাধা দেওয়ার মাশুল! রাজ্যে নতুন সরকার আসতেই গ্রেফতার বহরমপুরের প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image
বহরমপুর: রাজ্যে নতুন সরকার গঠন হতেই মুর্শিদাবাদে বড়সড় পদক্ষেপ করল পুলিশ। বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব কর্মকারকে। শনিবার রাতে বহরমপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। আজ, রবিবার তাঁকে আদালতে পেশ করার কথা।ভীষ্মদেব কর্মকার শুধুমাত্র কাউন্সিলরই নন, তিনি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি পদেও রয়েছেন। ঘটনার সূত্রপাত গত ৪ এপ্রিল। বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বহরমপুরে কংগ্রেস প্রার্থী হিসাবে মিছিলে বেরিয়েছিলেন অধীর। অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁর মিছিলে বাধা সৃষ্টি করে এবং অধীরের উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কংগ্রেস ও তৃণমূল সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেই সময় পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অধীর দাবি করেছিলেন, এটি পরিকল্পিত হামলা। এই নিয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল।তৃণমূল কাউন্সিলর ভীষ্মদেব অবশ্য সেই সময় অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, অধীর বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে এলাকায় অশান্তি পাকাচ্ছিলেন, যার প্রতিবাদ করেছিল সাধারণ মানুষ। তবে, রাজ্যে ক্ষমতার হাতবদল হওয়ার পরেই এই পুরনো অভিযোগে পুলিশি সক্রিয়তা বেড়ে যায়। ভীষ্মদেবের গ্রেফতারি কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করেছে তৃণমূল। তাদের দাবি, সরকার পরিবর্তনের পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারা রাজ্যেই তৃণমূল নেতা-কর্মীদের টার্গেট করা হচ্ছে। যদিও পুলিশের দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নিয়ম মেনে এই গ্রেফতারি করা হয়েছে।উল্লেখ্য, বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী গত লোকসভা ভোটে হারার পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের প্রার্থী হিসাবে লড়েছিলেন। তবে এবারও তিনি জয়ী হতে পারেননি। বহরমপুর কেন্দ্রে এবার জয়ী হয়েছেন বিজেপির সুব্রত মৈত্র। আর নতুন সরকার আসতেই ভোটপর্বের সেই গোলমালে অভিযুক্ত কাউন্সিলরের গ্রেফতারি মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার