Hidden Stories (বাংলা)
সর্বশেষ

একই গাড়িতে শুভেন্দু-শমীক! নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের আগে কোন ‘মাস্টারপ্ল্যান’ তৈরি হচ্ছে সল্টলেকে?

একই গাড়িতে শুভেন্দু-শমীক! নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের আগে কোন ‘মাস্টারপ্ল্যান’ তৈরি হচ্ছে সল্টলেকে?
ছবি সংগৃহীত

কলকাতা: বাংলার রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সাক্ষী থাকল সোমবারের সকাল। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজের দিনেই চমক দিলেন শুভেন্দু অধিকারী। এদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা পৌঁছে যান সল্টলেকের বিএইচ ব্লকে, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পৈতৃক বাসভবনে। সেখানে দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ একান্ত আলোচনা চলে। 


এরপর সবাইকে অবাক করে দিয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে একই গাড়িতে চড়ে সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। দলীয় কার্যালয়ে তাঁকে শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টির মাধ্যমে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে, নবান্নে প্রশাসনিক বৈঠকের আগে দলের অন্দরে সাংগঠনিক রণকৌশল ঠিক করে নিতেই এই বিশেষ সাক্ষাৎ।


সোমবার বেলা ১২টায় নবান্নে বসতে চলেছে পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের প্রথম ঐতিহাসিক মন্ত্রিসভার বৈঠক। তবে তার আগে মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঠাসা। প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক থেকে শুরু করে জেলাশাসক ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও আজই বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজি-সহ প্রশাসনিক স্তরের তাবড় কর্তারা। 


গত শনিবার ব্রিগেডের শপথ গ্রহণের পরই একপ্রস্ত বৈঠক সেরেছিলেন তিনি, আর আজ প্রথম কর্মদিবসেই বুঝিয়ে দিলেন ‘অ্যাকশন মোডে’ থাকতে চাইছেন নতুন মুখ্যমন্ত্রী। বিকেল ৪টেয় জয়ী প্রার্থীদের সঙ্গেও তাঁর বিশেষ বৈঠক রয়েছে। সব মিলিয়ে প্রশাসনের রাশ শক্ত হাতে ধরতে সোমবারের নবান্ন যে সরগরম হতে চলেছে, তা বলাই বাহুল্য।

বিষয় : WestBengalPolitics BJPBengal ShamikBhattacharya SuvenduAdhikari NewCMWestBengal

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


একই গাড়িতে শুভেন্দু-শমীক! নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের আগে কোন ‘মাস্টারপ্ল্যান’ তৈরি হচ্ছে সল্টলেকে?

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image
কলকাতা: বাংলার রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সাক্ষী থাকল সোমবারের সকাল। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজের দিনেই চমক দিলেন শুভেন্দু অধিকারী। এদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা পৌঁছে যান সল্টলেকের বিএইচ ব্লকে, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পৈতৃক বাসভবনে। সেখানে দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ একান্ত আলোচনা চলে। এরপর সবাইকে অবাক করে দিয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে একই গাড়িতে চড়ে সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। দলীয় কার্যালয়ে তাঁকে শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টির মাধ্যমে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে, নবান্নে প্রশাসনিক বৈঠকের আগে দলের অন্দরে সাংগঠনিক রণকৌশল ঠিক করে নিতেই এই বিশেষ সাক্ষাৎ।সোমবার বেলা ১২টায় নবান্নে বসতে চলেছে পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের প্রথম ঐতিহাসিক মন্ত্রিসভার বৈঠক। তবে তার আগে মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঠাসা। প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক থেকে শুরু করে জেলাশাসক ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও আজই বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজি-সহ প্রশাসনিক স্তরের তাবড় কর্তারা। গত শনিবার ব্রিগেডের শপথ গ্রহণের পরই একপ্রস্ত বৈঠক সেরেছিলেন তিনি, আর আজ প্রথম কর্মদিবসেই বুঝিয়ে দিলেন ‘অ্যাকশন মোডে’ থাকতে চাইছেন নতুন মুখ্যমন্ত্রী। বিকেল ৪টেয় জয়ী প্রার্থীদের সঙ্গেও তাঁর বিশেষ বৈঠক রয়েছে। সব মিলিয়ে প্রশাসনের রাশ শক্ত হাতে ধরতে সোমবারের নবান্ন যে সরগরম হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার