Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শপথের পরেই দাপুটে ব্যাটিং শুভেন্দুর! সিএমও-তে একঝাঁক নতুন মুখ, মুখ্যমন্ত্রীর দফতরে ঠাঁই পেলেন কারা?

শপথের পরেই দাপুটে ব্যাটিং শুভেন্দুর! সিএমও-তে একঝাঁক নতুন মুখ, মুখ্যমন্ত্রীর দফতরে ঠাঁই পেলেন কারা?
প্রতীকী ছবি

কলকাতা: শনিবারের মেগা শপথের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়েই নিজের দফতরকে (CMO) সাজিয়ে তুলতে শুরু করেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর দফতরে দুই তরুণ আইএএস অফিসারকে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হল।


 এঁদের মধ্যে রয়েছেন ২০১৯ ব্যাচের আইএএস পি প্রমোথ এবং ২০২০ ব্যাচের আইএএস নবনীত মিত্তল। এর আগে প্রমোথ ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরে ছিলেন এবং নবনীত পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের দায়িত্ব সামলেছেন। তবে শুধু আইএএস নয়, একইসঙ্গে সাত জন ডাব্লিউবিসিএস (WBCS) অফিসারকেও মুখ্যমন্ত্রী নিজের দফতরে নিয়ে এসেছেন।


সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই সাত জনের তালিকায় রয়েছেন সুরজিৎ রায়ের মতো অফিসার। ভোট-পর্বে যাঁর বিরুদ্ধে শুভেন্দু-ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ তুলেছিল তৃণমূল, সেই সুরজিৎকেই এবার সিএমও-তে সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসেবে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী। 


এছাড়াও ডায়মন্ড হারবারের এসডিও অয়ন দত্তগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের রাজর্ষি নাথদেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। এর আগেই প্রাক্তন আইএএস সুব্রত গুপ্তকে উপদেষ্টা এবং শান্তনু বালাকে নিজের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করে চমক দিয়েছিলেন শুভেন্দু। প্রশাসনিক মহলের মতে, প্রথম দিন থেকেই বেছে বেছে দক্ষ ও বিশ্বস্ত আধিকারিকদের নিজের পাশে বসিয়ে সরকার চালানোর কড়া বার্তা দিতে চাইছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

বিষয় : narendra modi WestBengalDevelopment SuvenduAdhikari IAS WBCS NEWCHIEFMINISTER CMOHUPDATE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


শপথের পরেই দাপুটে ব্যাটিং শুভেন্দুর! সিএমও-তে একঝাঁক নতুন মুখ, মুখ্যমন্ত্রীর দফতরে ঠাঁই পেলেন কারা?

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image
কলকাতা: শনিবারের মেগা শপথের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়েই নিজের দফতরকে (CMO) সাজিয়ে তুলতে শুরু করেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর দফতরে দুই তরুণ আইএএস অফিসারকে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হল। এঁদের মধ্যে রয়েছেন ২০১৯ ব্যাচের আইএএস পি প্রমোথ এবং ২০২০ ব্যাচের আইএএস নবনীত মিত্তল। এর আগে প্রমোথ ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরে ছিলেন এবং নবনীত পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের দায়িত্ব সামলেছেন। তবে শুধু আইএএস নয়, একইসঙ্গে সাত জন ডাব্লিউবিসিএস (WBCS) অফিসারকেও মুখ্যমন্ত্রী নিজের দফতরে নিয়ে এসেছেন।সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই সাত জনের তালিকায় রয়েছেন সুরজিৎ রায়ের মতো অফিসার। ভোট-পর্বে যাঁর বিরুদ্ধে শুভেন্দু-ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ তুলেছিল তৃণমূল, সেই সুরজিৎকেই এবার সিএমও-তে সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসেবে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ডায়মন্ড হারবারের এসডিও অয়ন দত্তগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের রাজর্ষি নাথদেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। এর আগেই প্রাক্তন আইএএস সুব্রত গুপ্তকে উপদেষ্টা এবং শান্তনু বালাকে নিজের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করে চমক দিয়েছিলেন শুভেন্দু। প্রশাসনিক মহলের মতে, প্রথম দিন থেকেই বেছে বেছে দক্ষ ও বিশ্বস্ত আধিকারিকদের নিজের পাশে বসিয়ে সরকার চালানোর কড়া বার্তা দিতে চাইছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার