কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের ডামাডোলের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির নবনির্বাচিত বিধায়ক মদন মিত্র। সোমবার রাতে শারীরিক অসুস্থতা নিয়ে তিনি কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি হয়েছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হলেও, রাজ্যে দলের সামগ্রিক পরাজয়ের আবহে এই বর্ষীয়ান নেতার হঠাৎ অসুস্থতার খবর তাঁর অনুগামী মহলে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে খবর, মূলত প্রস্রাবজনিত সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভয়ের কোনো কারণ নেই, মদন মিত্র আপাতত স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আজ বা আগামীকালের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। কামারহাটির মানুষ যখন তাঁদের বিধায়কের জয় উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই তাঁর এই শারীরিক অসুস্থতার খবর রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন