Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিধানসভায় এবার ‘শুভেন্দু রাজ’, বুধ-বৃহস্পতিতে মেগা শপথ গ্রহণ

বিধানসভায় এবার ‘শুভেন্দু রাজ’, বুধ-বৃহস্পতিতে মেগা শপথ গ্রহণ
প্রতীকী ছবি

কলকাতা: পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভার প্রথম অধিবেশন ঘিরে পারদ চড়ছে তিলোত্তমায়। আগামী বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। নবনিযুক্ত প্রোটেম স্পিকার বর্ষীয়ান নেতা তাপস রায়ের হাত ধরেই শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। কার হাতে থাকবে কোন দায়িত্ব এবং কোন দিন কোন জেলার বিধায়করা বিধানসভায় পা রাখবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।


মঙ্গলবার বিকেলেই বিধানসভার প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিচ্ছেন মানিকতলার বিধায়ক তাপস রায়। বিধানসভার এই মেগা ইভেন্ট সুচারুভাবে পরিচালনা করার গুরুদায়িত্ব তাঁর কাঁধেই ন্যস্ত। আগামী দুই দিন তিনি নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন।


গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এবার বিধায়ক হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর — দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন, তিনি নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর আসনটিই ধরে রাখবেন। বুধবার বেলা ১১টায় তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করবেন।


শপথের সূচি: দেখে নিন কোন জেলার পালা কবে?

প্রথম দিন (১৩ মে):

সকাল ১১টা - দুপুর ১.৩০: মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যসহ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদের বিধায়করা (১ থেকে ৭৬ নম্বর কেন্দ্র)।

দুপুর ২টো - বিকেল ৪.৩০: নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিধায়করা (৭৭ থেকে ১৫৭ নম্বর কেন্দ্র)।


দ্বিতীয় দিন (১৪ মে):

সকাল ১১টা - দুপুর ১.৩০: কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়করা (১৫৮ থেকে ২১৮, ২২০-২২২ ও ২৩৭ নম্বর কেন্দ্র)।

দুপুর ২টো - বিকেল ৪.৩০: পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও কলকাতার বাকি বিধায়করা।


শপথগ্রহণ প্রক্রিয়া যাতে বিঘ্নহীন হয়, তার জন্য জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি বিধায়ককে তাঁদের জয়ের আসল শংসাপত্র (Certificate of Election) সাথে রাখতে হবে। এছাড়া, পরিচয়পত্রের জন্য ৪ কপি রঙিন ছবি লাগবে। বিধানসভা চত্বরে ভিড় এড়াতে একজন বিধায়ক সর্বোচ্চ ২ জন সঙ্গীকে নিয়ে প্রবেশ করতে পারবেন।

বিষয় : SuvenduAdhikari oathceremony bengalassembly

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


বিধানসভায় এবার ‘শুভেন্দু রাজ’, বুধ-বৃহস্পতিতে মেগা শপথ গ্রহণ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image
কলকাতা: পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভার প্রথম অধিবেশন ঘিরে পারদ চড়ছে তিলোত্তমায়। আগামী বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। নবনিযুক্ত প্রোটেম স্পিকার বর্ষীয়ান নেতা তাপস রায়ের হাত ধরেই শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। কার হাতে থাকবে কোন দায়িত্ব এবং কোন দিন কোন জেলার বিধায়করা বিধানসভায় পা রাখবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।মঙ্গলবার বিকেলেই বিধানসভার প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিচ্ছেন মানিকতলার বিধায়ক তাপস রায়। বিধানসভার এই মেগা ইভেন্ট সুচারুভাবে পরিচালনা করার গুরুদায়িত্ব তাঁর কাঁধেই ন্যস্ত। আগামী দুই দিন তিনি নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন।গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এবার বিধায়ক হিসাবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর — দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন, তিনি নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর আসনটিই ধরে রাখবেন। বুধবার বেলা ১১টায় তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করবেন।শপথের সূচি: দেখে নিন কোন জেলার পালা কবে?প্রথম দিন (১৩ মে):সকাল ১১টা - দুপুর ১.৩০: মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যসহ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদের বিধায়করা (১ থেকে ৭৬ নম্বর কেন্দ্র)।দুপুর ২টো - বিকেল ৪.৩০: নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিধায়করা (৭৭ থেকে ১৫৭ নম্বর কেন্দ্র)।দ্বিতীয় দিন (১৪ মে):সকাল ১১টা - দুপুর ১.৩০: কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়করা (১৫৮ থেকে ২১৮, ২২০-২২২ ও ২৩৭ নম্বর কেন্দ্র)।দুপুর ২টো - বিকেল ৪.৩০: পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও কলকাতার বাকি বিধায়করা।শপথগ্রহণ প্রক্রিয়া যাতে বিঘ্নহীন হয়, তার জন্য জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি বিধায়ককে তাঁদের জয়ের আসল শংসাপত্র (Certificate of Election) সাথে রাখতে হবে। এছাড়া, পরিচয়পত্রের জন্য ৪ কপি রঙিন ছবি লাগবে। বিধানসভা চত্বরে ভিড় এড়াতে একজন বিধায়ক সর্বোচ্চ ২ জন সঙ্গীকে নিয়ে প্রবেশ করতে পারবেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার