Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিখোঁজ পুলিশকর্তা? শান্তনুর হদিস পেতে এবার ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি ইডির!

নিখোঁজ পুলিশকর্তা? শান্তনুর হদিস পেতে এবার ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি ইডির!
প্রতীকী ছবি

কলকাতার প্রভাবশালী পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসকে ঘিরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জালে এবার নয়া মোড়! সোনা পাপ্পু সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় বারংবার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ানোর পর, এবার সরাসরি ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি দিল ইডি। 


শান্তনু বর্তমানে কোথায় রয়েছেন, তাঁর ডিউটির বর্তমান স্টেটাস কী— এই সমস্ত খতিয়ান চেয়ে পাঠানোর মাধ্যমে কার্যত ওই পুলিশকর্তার ওপর চাপ আরও বাড়াল সিজিও কমপ্লেক্স। কেন্দ্রীয় আধিকারিকদের স্পষ্ট বার্তা, বিভাগীয় কর্তৃপক্ষ যেন শান্তনুকে ইডি দপ্তরে হাজিরা দিতে বাধ্য করে। এর আগে তিনি দেশ ছাড়তে পারেন এমন আশঙ্কায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছিল।


দক্ষিণ কলকাতার ত্রাস হিসেবে পরিচিত সোনা পাপ্পুর জমি দখল ও তোলাবাজির মামলার তদন্ত করতে গিয়েই ইডির নজরে আসেন এই পুলিশকর্তা। গত মাসেই ফার্ন রোডে শান্তনুর বাড়িতে দীর্ঘ কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা, যদিও সেই সময় তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।


 এরপর শান্তনু ও তাঁর দুই পুত্রকে সিজিও-তে ডাকা হলেও তাঁরা হাজিরা দেননি। বালি পাচার মামলাতেও তাঁর নাম জড়িয়েছে এবং সেখানেও ব্যক্তিগত ব্যস্ততার অজুহাত দেখিয়ে হাজিরা এড়ানোর চেষ্টা করেছেন তিনি। একদিকে ইডির কড়া পদক্ষেপ আর অন্যদিকে প্রভাবশালী এই পুলিশকর্তার নাগাল না পাওয়া— দুই মিলিয়ে এই মুহূর্তে চরম উত্তেজনা ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

বিষয় : Enforcement Directorate KOLKATAPOLICE CORRUPTIONCASE legalaction shantanusinghbiswas

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নিখোঁজ পুলিশকর্তা? শান্তনুর হদিস পেতে এবার ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি ইডির!

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image
কলকাতার প্রভাবশালী পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসকে ঘিরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জালে এবার নয়া মোড়! সোনা পাপ্পু সংক্রান্ত আর্থিক দুর্নীতির মামলায় বারংবার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ানোর পর, এবার সরাসরি ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি দিল ইডি। শান্তনু বর্তমানে কোথায় রয়েছেন, তাঁর ডিউটির বর্তমান স্টেটাস কী— এই সমস্ত খতিয়ান চেয়ে পাঠানোর মাধ্যমে কার্যত ওই পুলিশকর্তার ওপর চাপ আরও বাড়াল সিজিও কমপ্লেক্স। কেন্দ্রীয় আধিকারিকদের স্পষ্ট বার্তা, বিভাগীয় কর্তৃপক্ষ যেন শান্তনুকে ইডি দপ্তরে হাজিরা দিতে বাধ্য করে। এর আগে তিনি দেশ ছাড়তে পারেন এমন আশঙ্কায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছিল।দক্ষিণ কলকাতার ত্রাস হিসেবে পরিচিত সোনা পাপ্পুর জমি দখল ও তোলাবাজির মামলার তদন্ত করতে গিয়েই ইডির নজরে আসেন এই পুলিশকর্তা। গত মাসেই ফার্ন রোডে শান্তনুর বাড়িতে দীর্ঘ কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা, যদিও সেই সময় তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর শান্তনু ও তাঁর দুই পুত্রকে সিজিও-তে ডাকা হলেও তাঁরা হাজিরা দেননি। বালি পাচার মামলাতেও তাঁর নাম জড়িয়েছে এবং সেখানেও ব্যক্তিগত ব্যস্ততার অজুহাত দেখিয়ে হাজিরা এড়ানোর চেষ্টা করেছেন তিনি। একদিকে ইডির কড়া পদক্ষেপ আর অন্যদিকে প্রভাবশালী এই পুলিশকর্তার নাগাল না পাওয়া— দুই মিলিয়ে এই মুহূর্তে চরম উত্তেজনা ছড়িয়েছে প্রশাসনিক মহলে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার