Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বাংলাদেশে হামের মৃত্যুমিছিল! ৪২৪ শিশুর প্রাণহানি, ৫০ হাজার আক্রান্ত; ইউনুস সরকারের ‘ভুল’ সিদ্ধান্তে চরম বিপর্যয়?

বাংলাদেশে হামের মৃত্যুমিছিল! ৪২৪ শিশুর প্রাণহানি, ৫০ হাজার আক্রান্ত; ইউনুস সরকারের ‘ভুল’ সিদ্ধান্তে চরম বিপর্যয়?
ছবি: সংগৃহীত

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হাম যেন এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে! হু হু করে বাড়ছে শিশুমৃত্যুর সংখ্যা, যা এখন মহামারির আকার ধারণ করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ৪২৪টি শিশু। 


গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন শিশুর মৃত্যুর খবর সামনে আসায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানী ঢাকা-সহ গোটা দেশে। বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজারে পৌঁছেছে। বিশেষ করে ময়মনসিংহ, রংপুর ও বরিশালের হাসপাতালগুলিতে মৃত্যুমিছিল রুখতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাকরণ প্রক্রিয়ায় চরম অব্যবস্থার কারণেই পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে।


অভিযোগের আঙুল উঠছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস ও তাঁর স্বাস্থ্য উপদেষ্টার দিকে। অভিযোগ, ইউনিসেফের থেকে টিকা কেনা বন্ধ করে ব্যক্তিগতভাবে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়ায় গোটা পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল।


 বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর দ্রুত টিকা কেনার ব্যবস্থা করলেও, পরিস্থিতির ভয়াবহতা এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শিশুদের সুরক্ষায় এখন অভিভাবকদের সচেতনতা এবং সময়মতো টিকা দেওয়াই একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে।

বিষয় : Bangladesh Crisis childhealth measlesoutbreak healthemergency VACCAINATIONDRIVE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বাংলাদেশে হামের মৃত্যুমিছিল! ৪২৪ শিশুর প্রাণহানি, ৫০ হাজার আক্রান্ত; ইউনুস সরকারের ‘ভুল’ সিদ্ধান্তে চরম বিপর্যয়?

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হাম যেন এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে! হু হু করে বাড়ছে শিশুমৃত্যুর সংখ্যা, যা এখন মহামারির আকার ধারণ করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ৪২৪টি শিশু। গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন শিশুর মৃত্যুর খবর সামনে আসায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানী ঢাকা-সহ গোটা দেশে। বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজারে পৌঁছেছে। বিশেষ করে ময়মনসিংহ, রংপুর ও বরিশালের হাসপাতালগুলিতে মৃত্যুমিছিল রুখতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাকরণ প্রক্রিয়ায় চরম অব্যবস্থার কারণেই পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে।অভিযোগের আঙুল উঠছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস ও তাঁর স্বাস্থ্য উপদেষ্টার দিকে। অভিযোগ, ইউনিসেফের থেকে টিকা কেনা বন্ধ করে ব্যক্তিগতভাবে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়ায় গোটা পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর দ্রুত টিকা কেনার ব্যবস্থা করলেও, পরিস্থিতির ভয়াবহতা এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না করলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শিশুদের সুরক্ষায় এখন অভিভাবকদের সচেতনতা এবং সময়মতো টিকা দেওয়াই একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার