Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রেশন দোকানে আর মিলবে না আটা! বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর, দুর্নীতি রুখতে লাইসেন্স বাতিলের হুঁশিয়ার

রেশন দোকানে আর মিলবে না আটা! বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর, দুর্নীতি রুখতে লাইসেন্স বাতিলের হুঁশিয়ার
ছবি সংগৃহীত

কলকাতা: পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটছে নতুন সরকার। বুধবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ গ্রহণের পর রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া একগুচ্ছ বড় ঘোষণা করেন। তাঁর স্পষ্ট বার্তা, রেশনব্যবস্থায় কোনওরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি বরদাস্ত করা হবে না। এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার অংশ হিসাবেই রেশন দোকান থেকে আটা সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দফতর।


খাদ্যমন্ত্রী জানিয়েছেন, মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আটার পরিবর্তে এখন থেকে সরাসরি উন্নত মানের গম দেওয়া হবে। বর্তমানে সরকারি গুদামে যেটুকু আটা মজুত আছে, শুধুমাত্র সেটুকুই বিলি করা হবে। এরপর থেকে নতুন করে আর কোনও আটা সংগ্রহ করবে না রাজ্য। সাধারণ মানুষের পাতে উন্নত মানের চাল ও গম পৌঁছে দেওয়াই এখন মন্ত্রীর প্রধান লক্ষ্য।


এদিন খাদ্যমন্ত্রী আধিকারিক ও ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, “খাদ্য দফতরে এক টাকারও দুর্নীতি বরদাস্ত করা হবে না। আমাকে টাকা দিয়ে কেনা যাবে না।” তিনি আরও ঘোষণা করেন, জুন মাস থেকে যদি কোনও রেশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তবে সরাসরি সেই দোকানের লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়া হবে। দুর্নীতির চক্র ভাঙতে আধিকারিকদের মাত্র এক সপ্তাহ সময় দিয়েছেন তিনি।


রেশনব্যবস্থার অপব্যবহার রুখতে পরিচয়পত্র যাচাইয়ের উপর বিশেষ জোর দিয়েছেন অশোক কীর্তনিয়া। তিনি সাফ জানিয়েছেন, যাঁদের কাছে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ থাকবে না, তাঁরা সরকারি রেশনের সুবিধা পাবেন না। মূলত ভুয়ো কার্ড বাতিলের লক্ষ্যেই এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে।


পূর্বতন সরকারের আমলে খাদ্য দফতরে যে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই ফাইলও ফের খোলার সিদ্ধান্ত নিয়েছেন নতুন মন্ত্রী। আগের মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। প্রশাসনের এই ‘জিরো টলারেন্স’ নীতি রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিষয় : WestBengalNews ashokkirtania rationcard foodminister

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


রেশন দোকানে আর মিলবে না আটা! বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর, দুর্নীতি রুখতে লাইসেন্স বাতিলের হুঁশিয়ার

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image
কলকাতা: পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তনের পথে হাঁটছে নতুন সরকার। বুধবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ গ্রহণের পর রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া একগুচ্ছ বড় ঘোষণা করেন। তাঁর স্পষ্ট বার্তা, রেশনব্যবস্থায় কোনওরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি বরদাস্ত করা হবে না। এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার অংশ হিসাবেই রেশন দোকান থেকে আটা সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দফতর।খাদ্যমন্ত্রী জানিয়েছেন, মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আটার পরিবর্তে এখন থেকে সরাসরি উন্নত মানের গম দেওয়া হবে। বর্তমানে সরকারি গুদামে যেটুকু আটা মজুত আছে, শুধুমাত্র সেটুকুই বিলি করা হবে। এরপর থেকে নতুন করে আর কোনও আটা সংগ্রহ করবে না রাজ্য। সাধারণ মানুষের পাতে উন্নত মানের চাল ও গম পৌঁছে দেওয়াই এখন মন্ত্রীর প্রধান লক্ষ্য।এদিন খাদ্যমন্ত্রী আধিকারিক ও ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, “খাদ্য দফতরে এক টাকারও দুর্নীতি বরদাস্ত করা হবে না। আমাকে টাকা দিয়ে কেনা যাবে না।” তিনি আরও ঘোষণা করেন, জুন মাস থেকে যদি কোনও রেশন দোকানে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়, তবে সরাসরি সেই দোকানের লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়া হবে। দুর্নীতির চক্র ভাঙতে আধিকারিকদের মাত্র এক সপ্তাহ সময় দিয়েছেন তিনি।রেশনব্যবস্থার অপব্যবহার রুখতে পরিচয়পত্র যাচাইয়ের উপর বিশেষ জোর দিয়েছেন অশোক কীর্তনিয়া। তিনি সাফ জানিয়েছেন, যাঁদের কাছে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ থাকবে না, তাঁরা সরকারি রেশনের সুবিধা পাবেন না। মূলত ভুয়ো কার্ড বাতিলের লক্ষ্যেই এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে।পূর্বতন সরকারের আমলে খাদ্য দফতরে যে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই ফাইলও ফের খোলার সিদ্ধান্ত নিয়েছেন নতুন মন্ত্রী। আগের মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। প্রশাসনের এই ‘জিরো টলারেন্স’ নীতি রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার