Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভাড়াটে সমস্যা মেটানোর টোপ দিয়ে 'তোলাবাজি'! বরাহনগরের তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ

ভাড়াটে সমস্যা মেটানোর টোপ দিয়ে 'তোলাবাজি'! বরাহনগরের তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ
ছবি: সংগৃহীত

বরাহনগরে চাঞ্চল্য! ভাড়াটে সমস্যা মেটানোর নাম করে তোলাবাজি চালানোর অভিযোগে এবার পুলিশের জালে খোদ শাসকদলের কাউন্সিলর। ধৃতের নাম শান্তনু মজুমদার ওরফে মেজো, যিনি বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিসেবে পরিচিত। বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাঁকে গ্রেফতার করেছে।


 অভিযোগ, রীতা রায় নামে স্থানীয় এক বাসিন্দার ফ্ল্যাটে ভাড়াটে সংক্রান্ত বিবাদ মেটানোর প্রতিশ্রুতি দিয়ে দফায় দফায় টাকা হাতিয়েছেন শান্তনু। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে প্রায় ৭০ হাজার টাকা কাউন্সিলরকে দিতে হয়েছে বলে পুলিশের কাছে বিস্ফোরক দাবি করেছেন ওই মহিলা। এখানেই শেষ নয়, অভিযোগকারিণীর ফ্ল্যাটে গায়ের জোরে ভাড়াটে বসিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগও উঠেছে শান্তনুর বিরুদ্ধে।


মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে বাড়িতে প্রবেশ, তোলাবাজি, হুমকি এবং ভয় দেখানোর মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৩, ৩০৮(৫) এবং ৩৫১(৩)-এর মতো কড়া ধারা প্রয়োগ করে শান্তনুকে হেফাজতে নিয়েছে পুলিশ। একদিকে যখন এলাকায় উন্নয়নে জোর দেওয়ার কথা বলছে প্রশাসন, ঠিক তখনই দলের কাউন্সিলরের এমন কীর্তিতে প্রবল অস্বস্তিতে বরাহনগরের রাজনৈতিক মহল। এই ঘটনার পিছনে আর কোনো প্রভাবশালী যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন ব্যারাকপুর পুলিশের আধিকারিকরা।

বিষয় : TMC Barrackpore TrinamoolCongress BARANAGAR COPSACTION EXTORTIONCASE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভাড়াটে সমস্যা মেটানোর টোপ দিয়ে 'তোলাবাজি'! বরাহনগরের তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image
বরাহনগরে চাঞ্চল্য! ভাড়াটে সমস্যা মেটানোর নাম করে তোলাবাজি চালানোর অভিযোগে এবার পুলিশের জালে খোদ শাসকদলের কাউন্সিলর। ধৃতের নাম শান্তনু মজুমদার ওরফে মেজো, যিনি বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিসেবে পরিচিত। বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তাঁকে গ্রেফতার করেছে। অভিযোগ, রীতা রায় নামে স্থানীয় এক বাসিন্দার ফ্ল্যাটে ভাড়াটে সংক্রান্ত বিবাদ মেটানোর প্রতিশ্রুতি দিয়ে দফায় দফায় টাকা হাতিয়েছেন শান্তনু। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে প্রায় ৭০ হাজার টাকা কাউন্সিলরকে দিতে হয়েছে বলে পুলিশের কাছে বিস্ফোরক দাবি করেছেন ওই মহিলা। এখানেই শেষ নয়, অভিযোগকারিণীর ফ্ল্যাটে গায়ের জোরে ভাড়াটে বসিয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগও উঠেছে শান্তনুর বিরুদ্ধে।মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে বাড়িতে প্রবেশ, তোলাবাজি, হুমকি এবং ভয় দেখানোর মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৩, ৩০৮(৫) এবং ৩৫১(৩)-এর মতো কড়া ধারা প্রয়োগ করে শান্তনুকে হেফাজতে নিয়েছে পুলিশ। একদিকে যখন এলাকায় উন্নয়নে জোর দেওয়ার কথা বলছে প্রশাসন, ঠিক তখনই দলের কাউন্সিলরের এমন কীর্তিতে প্রবল অস্বস্তিতে বরাহনগরের রাজনৈতিক মহল। এই ঘটনার পিছনে আর কোনো প্রভাবশালী যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন ব্যারাকপুর পুলিশের আধিকারিকরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার