Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পশ্চিমবঙ্গে মুসলিমদের অবস্থা কেমন? কী জানাল বাংলাদেশ সরকার?

পশ্চিমবঙ্গে মুসলিমদের অবস্থা কেমন? কী জানাল বাংলাদেশ সরকার?
প্রতীকী ছবি

ঢাকা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যে মুসলিমদের উপর অত্যাচারের যে অভিযোগ উঠেছিল, তা সরাসরি খারিজ করে দিল বাংলাদেশ সরকার। একাধিক ইসলামিক সংগঠন এই নিয়ে সরব হলেও খোদ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে যে সমস্ত খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।


সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ খেলাফত মজলিস’ এবং ‘ইসলামী ঐক্য জোট’-সহ বেশ কিছু সংগঠন ভারত-বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছিল। তাদের দাবি ছিল, পশ্চিমবঙ্গে ভোটের পর মুসলিমদের নিশানা করা হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, "আপনাদের কাছে কী প্রমাণ আছে যে পশ্চিমবঙ্গে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে? আমাদের হাই কমিশন সেখানে রয়েছে এবং আমরা অত্যাচারের কোনও খবর পাইনি।"


স্বরাষ্ট্রমন্ত্রী আরও ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমবঙ্গের নামে অনেক পুরানো ঘটনার ভিডিয়ো এবং ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশের সরকারের কাছে এমন কোনও তথ্য নেই যা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে ধর্মীয় কারণে কেউ আক্রান্ত হচ্ছেন। কূটনৈতিক মহলের মতে, ভারতের একটি অঙ্গরাজ্য প্রসঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


উল্লেখ্য, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বাইরে জড়ো হয়ে একদল বিক্ষোভকারী ভারত-বিরোধী স্লোগান দিলেও বাংলাদেশ সরকার সেই পথে হাঁটতে নারাজ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের উপর ভিত্তি করে কোনও নেতিবাচক ধারণা পোষণ করা কাম্য নয়। এই বিবৃতির ফলে পশ্চিমবঙ্গ নিয়ে চলা আন্তর্জাতিকস্তরের জল্পনায় আপাতত ইতি পড়ল বলে মনে করা হচ্ছে।

বিষয় : WestBengalNews KolkataNews INDOBANGLADESHPOLITICS sallauddinahmed factcheck

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


পশ্চিমবঙ্গে মুসলিমদের অবস্থা কেমন? কী জানাল বাংলাদেশ সরকার?

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image
ঢাকা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যে মুসলিমদের উপর অত্যাচারের যে অভিযোগ উঠেছিল, তা সরাসরি খারিজ করে দিল বাংলাদেশ সরকার। একাধিক ইসলামিক সংগঠন এই নিয়ে সরব হলেও খোদ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে যে সমস্ত খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ খেলাফত মজলিস’ এবং ‘ইসলামী ঐক্য জোট’-সহ বেশ কিছু সংগঠন ভারত-বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছিল। তাদের দাবি ছিল, পশ্চিমবঙ্গে ভোটের পর মুসলিমদের নিশানা করা হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, "আপনাদের কাছে কী প্রমাণ আছে যে পশ্চিমবঙ্গে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে? আমাদের হাই কমিশন সেখানে রয়েছে এবং আমরা অত্যাচারের কোনও খবর পাইনি।"স্বরাষ্ট্রমন্ত্রী আরও ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমবঙ্গের নামে অনেক পুরানো ঘটনার ভিডিয়ো এবং ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশের সরকারের কাছে এমন কোনও তথ্য নেই যা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে ধর্মীয় কারণে কেউ আক্রান্ত হচ্ছেন। কূটনৈতিক মহলের মতে, ভারতের একটি অঙ্গরাজ্য প্রসঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।উল্লেখ্য, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বাইরে জড়ো হয়ে একদল বিক্ষোভকারী ভারত-বিরোধী স্লোগান দিলেও বাংলাদেশ সরকার সেই পথে হাঁটতে নারাজ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের উপর ভিত্তি করে কোনও নেতিবাচক ধারণা পোষণ করা কাম্য নয়। এই বিবৃতির ফলে পশ্চিমবঙ্গ নিয়ে চলা আন্তর্জাতিকস্তরের জল্পনায় আপাতত ইতি পড়ল বলে মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার