Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রাজ্যে সাড়ে ৬ হাজার নিয়োগের বড় ঘোষণা মন্ত্রী দিলীপের, স্বস্তিতে চুক্তিভিত্তিক কর্মীরাও!

রাজ্যে সাড়ে ৬ হাজার নিয়োগের বড় ঘোষণা মন্ত্রী দিলীপের, স্বস্তিতে চুক্তিভিত্তিক কর্মীরাও!
ছবি: সংগৃহীত

কলকাতা: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে এবার কোমর বেঁধে ময়দানে নামল রাজ্যের নতুন সরকার। কর্মসংস্থান নিয়ে করা বড়সড় অঙ্গীকার পূরণের পথে হেঁটে একগুচ্ছ নিয়োগের বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের লক্ষ্যে খুব শীঘ্রই প্রায় সাড়ে ছয় হাজার কর্মীকে নিয়োগ করা হতে চলেছে। 


দপ্তরে কর্মীর অভাবে পঞ্চায়েত স্তরে যে কাজের গতি থমকে গিয়েছিল, সেই অচলাবস্থা কাটাতেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সাড়ে ছয় হাজার প্রার্থীর একটি প্রাথমিক তালিকা বা 'শর্ট লিস্ট' তৈরি করা হয়েছে এবং পরবর্তী ক্যাবিনেট বৈঠকেই বিষয়টি মুখ্যমন্ত্রীকে চূড়ান্ত অনুমোদনের জন্য জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।


নিয়োগের এই সুখবরের পাশাপাশি রাজ্যের কয়েক লক্ষ চুক্তিভিত্তিক কর্মীর জন্যও মিলেছে বড় আশ্বাস। রাজ্যে পালাবদলের পর সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুরসভার হাজার হাজার অস্থায়ী কর্মীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন। সেই জল্পনায় জল ঢেলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, রাতারাতি কোনও অমানবিক সিদ্ধান্ত নিয়ে কাউকে কর্মহীন করা হবে না।


 চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি বজায় থাকবে এবং তাঁদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। সরকারের এই জোড়া বার্তায় যেমন নতুন চাকরিপ্রার্থীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে, তেমনই বর্তমান কর্মীদের মধ্যেও ফিরেছে স্বস্তি। কেন্দ্রীয় বরাদ্দকে সঠিক পথে কাজে লাগিয়ে ধাপে ধাপে বঞ্চনা দূর করাই এখন নতুন প্রশাসনের মূল লক্ষ্য।

বিষয় : DilipGhosh AGNIMITRAPAUL WESTBENGALJOB GOVERNMENTNEWS JOBEMPLYPEEMENT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


রাজ্যে সাড়ে ৬ হাজার নিয়োগের বড় ঘোষণা মন্ত্রী দিলীপের, স্বস্তিতে চুক্তিভিত্তিক কর্মীরাও!

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
কলকাতা: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে এবার কোমর বেঁধে ময়দানে নামল রাজ্যের নতুন সরকার। কর্মসংস্থান নিয়ে করা বড়সড় অঙ্গীকার পূরণের পথে হেঁটে একগুচ্ছ নিয়োগের বার্তা দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের লক্ষ্যে খুব শীঘ্রই প্রায় সাড়ে ছয় হাজার কর্মীকে নিয়োগ করা হতে চলেছে। দপ্তরে কর্মীর অভাবে পঞ্চায়েত স্তরে যে কাজের গতি থমকে গিয়েছিল, সেই অচলাবস্থা কাটাতেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সাড়ে ছয় হাজার প্রার্থীর একটি প্রাথমিক তালিকা বা 'শর্ট লিস্ট' তৈরি করা হয়েছে এবং পরবর্তী ক্যাবিনেট বৈঠকেই বিষয়টি মুখ্যমন্ত্রীকে চূড়ান্ত অনুমোদনের জন্য জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।নিয়োগের এই সুখবরের পাশাপাশি রাজ্যের কয়েক লক্ষ চুক্তিভিত্তিক কর্মীর জন্যও মিলেছে বড় আশ্বাস। রাজ্যে পালাবদলের পর সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুরসভার হাজার হাজার অস্থায়ী কর্মীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন। সেই জল্পনায় জল ঢেলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, রাতারাতি কোনও অমানবিক সিদ্ধান্ত নিয়ে কাউকে কর্মহীন করা হবে না। চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি বজায় থাকবে এবং তাঁদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। সরকারের এই জোড়া বার্তায় যেমন নতুন চাকরিপ্রার্থীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে, তেমনই বর্তমান কর্মীদের মধ্যেও ফিরেছে স্বস্তি। কেন্দ্রীয় বরাদ্দকে সঠিক পথে কাজে লাগিয়ে ধাপে ধাপে বঞ্চনা দূর করাই এখন নতুন প্রশাসনের মূল লক্ষ্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার