Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তাপস রায় নন, বিধানসভার স্পিকার পদে বড় চমক বিজেপির! কে এই রথীন্দ্রনাথ?

তাপস রায় নন, বিধানসভার স্পিকার পদে বড় চমক বিজেপির! কে এই রথীন্দ্রনাথ?
ছবি সংগৃহীত

কলকাতা: জল্পনার অবসান। অভিজ্ঞ তাপস রায় কিংবা স্বপন দাশগুপ্তদের বদলে রাজ্য বিধানসভার পরবর্তী স্পিকার হিসাবে একেবারে নতুন এবং ‘সারপ্রাইজিং’ নাম ঘোষণা করল বিজেপি। ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার পদপ্রার্থী হিসাবে মনোনীত হলেন উত্তরবঙ্গের ভূমিপুত্র তথা কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


স্পিকার পদের দৌড়ে অনেক অভিজ্ঞ নেতার নাম ভাসলেও শেষ পর্যন্ত আরএসএস ঘনিষ্ঠতা এবং সাংগঠনিক দক্ষতাই রথীন্দ্রনাথের পালের হাওয়া বাড়িয়ে দিয়েছে। বিজেপির রাজ্য সহ-সভাপতির দায়িত্ব সামলানো রথীন্দ্রনাথ বর্তমানে দলের উত্তরবঙ্গ বিভাগের আহ্বায়ক। সঙ্ঘের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী এবং সুবক্তা হিসাবে দলে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রাজ্য বিধানসভার ইতিহাসে এই প্রথম উত্তরবঙ্গের কোনও নেতা স্পিকারের আসনে বসতে চলেছেন। কোচবিহারের দেবীবাড়ির এই ভূমিপুত্র দীর্ঘ সময় শিলিগুড়িতে থেকে সংগঠন মজবুত করেছেন। পরিষদীয় রাজনীতিতে তিনি নবাগত হলেও, তাঁর বাগ্মিতা এবং নিরপেক্ষতা নিয়ে দল যথেষ্ট আত্মবিশ্বাসী। শুভেন্দু অধিকারী আশা প্রকাশ করেছেন, রথীন্দ্রনাথ বসু সর্বসম্মতিক্রমেই নির্বাচিত হবেন।


এদিকে, স্পিকার পদপ্রার্থী মনোনীত হওয়ার পর রথীন্দ্রনাথ বসু বলেন, “দল যা দায়িত্ব দেবে, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। আগের সরকারের আমলে বিধানসভায় বিরোধীদের কথা বলার সুযোগ ছিল না। কিন্তু, বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সবাইকে নিয়ে চলার তত্ত্বে বিশ্বাস করি।”


নিয়ম অনুযায়ী, বিধায়কদের শপথ গ্রহণের পর স্পিকার নির্বাচন হবে। যদি বিরোধী পক্ষ পালটা প্রার্থী না দেয়, তবে রথীন্দ্রনাথ বসুই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ পদে আসীন হবেন।

বিষয় : BengalPolitics SuvenduAdhikari speakerelection rabindranathbose

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


তাপস রায় নন, বিধানসভার স্পিকার পদে বড় চমক বিজেপির! কে এই রথীন্দ্রনাথ?

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
কলকাতা: জল্পনার অবসান। অভিজ্ঞ তাপস রায় কিংবা স্বপন দাশগুপ্তদের বদলে রাজ্য বিধানসভার পরবর্তী স্পিকার হিসাবে একেবারে নতুন এবং ‘সারপ্রাইজিং’ নাম ঘোষণা করল বিজেপি। ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার পদপ্রার্থী হিসাবে মনোনীত হলেন উত্তরবঙ্গের ভূমিপুত্র তথা কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।স্পিকার পদের দৌড়ে অনেক অভিজ্ঞ নেতার নাম ভাসলেও শেষ পর্যন্ত আরএসএস ঘনিষ্ঠতা এবং সাংগঠনিক দক্ষতাই রথীন্দ্রনাথের পালের হাওয়া বাড়িয়ে দিয়েছে। বিজেপির রাজ্য সহ-সভাপতির দায়িত্ব সামলানো রথীন্দ্রনাথ বর্তমানে দলের উত্তরবঙ্গ বিভাগের আহ্বায়ক। সঙ্ঘের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী এবং সুবক্তা হিসাবে দলে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজ্য বিধানসভার ইতিহাসে এই প্রথম উত্তরবঙ্গের কোনও নেতা স্পিকারের আসনে বসতে চলেছেন। কোচবিহারের দেবীবাড়ির এই ভূমিপুত্র দীর্ঘ সময় শিলিগুড়িতে থেকে সংগঠন মজবুত করেছেন। পরিষদীয় রাজনীতিতে তিনি নবাগত হলেও, তাঁর বাগ্মিতা এবং নিরপেক্ষতা নিয়ে দল যথেষ্ট আত্মবিশ্বাসী। শুভেন্দু অধিকারী আশা প্রকাশ করেছেন, রথীন্দ্রনাথ বসু সর্বসম্মতিক্রমেই নির্বাচিত হবেন।এদিকে, স্পিকার পদপ্রার্থী মনোনীত হওয়ার পর রথীন্দ্রনাথ বসু বলেন, “দল যা দায়িত্ব দেবে, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। আগের সরকারের আমলে বিধানসভায় বিরোধীদের কথা বলার সুযোগ ছিল না। কিন্তু, বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সবাইকে নিয়ে চলার তত্ত্বে বিশ্বাস করি।”নিয়ম অনুযায়ী, বিধায়কদের শপথ গ্রহণের পর স্পিকার নির্বাচন হবে। যদি বিরোধী পক্ষ পালটা প্রার্থী না দেয়, তবে রথীন্দ্রনাথ বসুই বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ পদে আসীন হবেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার