Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোট মিটতেই আমজনতার পকেটে টান! এক ধাক্কায় দাম বাড়ল আমূল ও মাদার ডেয়ারির দুধের, জেনে নিন নতুন দর

ভোট মিটতেই আমজনতার পকেটে টান! এক ধাক্কায় দাম বাড়ল আমূল ও মাদার ডেয়ারির দুধের, জেনে নিন নতুন দর
প্রতীকী ছবি

কলকাতা: সাধারণ মানুষের হেঁশেলের জন্য আবারও খারাপ খবর। চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট পর্ব মিটতেই এবার মহার্ঘ্য হল দুধ। বৃহস্পতিবার থেকে দেশজুড়ে লিটার প্রতি ২ টাকা করে দাম বাড়িয়ে দিল দুগ্ধ সরবরাহকারী দুই প্রধান সংস্থা আমূল এবং মাদার ডেয়ারি। এর ফলে শিশুখাদ্য থেকে শুরু করে দৈনন্দিন পানীয় - যেমন - চা, কফি — সব ক্ষেত্রেই খরচ বাড়তে চলেছে সাধারণ মানুষের।


সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক মাসে গবাদি পশুর খাদ্যের দাম আকাশছোঁয়া হয়েছে। পাশাপাশি দুধ প্যাকেজিং ফিল্মের উৎপাদন খরচ এবং পরিবহণ ও জ্বালানি খরচও পাল্লা দিয়ে বেড়েছে। এই সার্বিক খরচ বৃদ্ধির ভারসাম্য বজায় রাখতেই লিটার প্রতি ২ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)।


১৪ মে থেকে কার্যকর হওয়া এই নতুন দাম সারা দেশেই বলবৎ হচ্ছে। কলকাতা, দিল্লি, মুম্বই এবং গুজরাত সহ দেশের প্রতিটি প্রান্তেই আমূল ও মাদার ডেয়ারির সমস্ত ভ্যারিয়েন্টের (ফুল ক্রিম, টোনড ও ডাবল টোনড) তরল দুধের জন্য গ্রাহকদের এখন থেকে লিটারে বাড়তি ২ টাকা গুণতে হবে।


ভোট মিটে যাওয়ার ঠিক পরই এই দামবৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দুধের দাম বাড়ার প্রভাব পড়বে মিষ্টির দোকান থেকে শুরু করে ঘি, মাখন ও চিজের মতো দুগ্ধজাত পণ্যের উপরেও। মধ্যবিত্তের মাসিক বাজেটে এই ২ টাকার ধাক্কা কার্যত বড়সড় চাপ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।

বিষয় : INFLATION commonmansufferings MILKPRICEHIKE AMUL MOTHERDIARY

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোট মিটতেই আমজনতার পকেটে টান! এক ধাক্কায় দাম বাড়ল আমূল ও মাদার ডেয়ারির দুধের, জেনে নিন নতুন দর

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
কলকাতা: সাধারণ মানুষের হেঁশেলের জন্য আবারও খারাপ খবর। চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট পর্ব মিটতেই এবার মহার্ঘ্য হল দুধ। বৃহস্পতিবার থেকে দেশজুড়ে লিটার প্রতি ২ টাকা করে দাম বাড়িয়ে দিল দুগ্ধ সরবরাহকারী দুই প্রধান সংস্থা আমূল এবং মাদার ডেয়ারি। এর ফলে শিশুখাদ্য থেকে শুরু করে দৈনন্দিন পানীয় - যেমন - চা, কফি — সব ক্ষেত্রেই খরচ বাড়তে চলেছে সাধারণ মানুষের।সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক মাসে গবাদি পশুর খাদ্যের দাম আকাশছোঁয়া হয়েছে। পাশাপাশি দুধ প্যাকেজিং ফিল্মের উৎপাদন খরচ এবং পরিবহণ ও জ্বালানি খরচও পাল্লা দিয়ে বেড়েছে। এই সার্বিক খরচ বৃদ্ধির ভারসাম্য বজায় রাখতেই লিটার প্রতি ২ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)।১৪ মে থেকে কার্যকর হওয়া এই নতুন দাম সারা দেশেই বলবৎ হচ্ছে। কলকাতা, দিল্লি, মুম্বই এবং গুজরাত সহ দেশের প্রতিটি প্রান্তেই আমূল ও মাদার ডেয়ারির সমস্ত ভ্যারিয়েন্টের (ফুল ক্রিম, টোনড ও ডাবল টোনড) তরল দুধের জন্য গ্রাহকদের এখন থেকে লিটারে বাড়তি ২ টাকা গুণতে হবে।ভোট মিটে যাওয়ার ঠিক পরই এই দামবৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দুধের দাম বাড়ার প্রভাব পড়বে মিষ্টির দোকান থেকে শুরু করে ঘি, মাখন ও চিজের মতো দুগ্ধজাত পণ্যের উপরেও। মধ্যবিত্তের মাসিক বাজেটে এই ২ টাকার ধাক্কা কার্যত বড়সড় চাপ সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার