Hidden Stories (বাংলা)
সর্বশেষ

স্লিপ দেখিয়ে পার্কিং জুলুমের দিন শেষ! বড় পদক্ষেপ অগ্নিমিত্রার

স্লিপ দেখিয়ে পার্কিং জুলুমের দিন শেষ! বড় পদক্ষেপ অগ্নিমিত্রার
ছবি: সংগৃহীত

কলকাতা: কলকাতা শহরের রাজপথে গাড়ি পার্কিং নিয়ে চলা দীর্ঘদিনের অরাজকতা বন্ধ করতে এবার কড়া হাতে রাশ ধরলেন নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহরজুড়ে রাস্তার দু-ধারে অনিয়মিত গাড়ি পার্কিংয়ের ফলে যে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে, তা রুখতে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন তিনি। মন্ত্রীর সাফ কথা, রাস্তার দু-পাশে আর যত্রতত্র গাড়ি দাঁড় করানো যাবে না। বিশেষ করে যে সমস্ত জায়গায় পার্কিং নিষিদ্ধ, সেখানে গাড়ি থাকলেই কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজই এই বিষয়ে আনুষ্ঠানিক নোটিস জারি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


সবচেয়ে বড় বদল আসতে চলেছে পার্কিংয়ের টাকা তোলার পদ্ধতিতে। এতদিন অনেক ক্ষেত্রেই দেখা যেত, ভুঁয়ো স্লিপ হাতে নিয়ে গাড়ি চালকদের কাছ থেকে যথেচ্ছ টাকা আদায় করা হচ্ছে, যার বড় অংশই সরকারি কোষাগারে পৌঁছত না। এই 'ফেক স্লিপ' রাজত্ব বন্ধ করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। 


অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিয়েছেন যে, কেউ চাইলেই নিজের মনের মতো টাকা দাবি করতে পারবেন না। সরকার থেকে একটি নির্দিষ্ট 'রেট চার্ট' তৈরি করে দেওয়া হবে এবং সেই তালিকা অনুযায়ীই পার্কিং ফি দিতে হবে চালকদের। আবর্জনা পরিষ্কারের জন্য আগে সাময়িক পার্কিং বন্ধের নিয়ম থাকলেও, এবার স্থায়ীভাবে শহরের পার্কিং ব্যবস্থাকে স্বচ্ছ ও সুশৃঙ্খল করাই পুরমন্ত্রীর মূল লক্ষ্য।

বিষয় : TMC WestBengalPolitics BJPWestBengal SuvenduAdhikari Mithun Chakrabarty Mahaguru

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


স্লিপ দেখিয়ে পার্কিং জুলুমের দিন শেষ! বড় পদক্ষেপ অগ্নিমিত্রার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
কলকাতা: কলকাতা শহরের রাজপথে গাড়ি পার্কিং নিয়ে চলা দীর্ঘদিনের অরাজকতা বন্ধ করতে এবার কড়া হাতে রাশ ধরলেন নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহরজুড়ে রাস্তার দু-ধারে অনিয়মিত গাড়ি পার্কিংয়ের ফলে যে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে, তা রুখতে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন তিনি। মন্ত্রীর সাফ কথা, রাস্তার দু-পাশে আর যত্রতত্র গাড়ি দাঁড় করানো যাবে না। বিশেষ করে যে সমস্ত জায়গায় পার্কিং নিষিদ্ধ, সেখানে গাড়ি থাকলেই কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজই এই বিষয়ে আনুষ্ঠানিক নোটিস জারি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।সবচেয়ে বড় বদল আসতে চলেছে পার্কিংয়ের টাকা তোলার পদ্ধতিতে। এতদিন অনেক ক্ষেত্রেই দেখা যেত, ভুঁয়ো স্লিপ হাতে নিয়ে গাড়ি চালকদের কাছ থেকে যথেচ্ছ টাকা আদায় করা হচ্ছে, যার বড় অংশই সরকারি কোষাগারে পৌঁছত না। এই 'ফেক স্লিপ' রাজত্ব বন্ধ করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিয়েছেন যে, কেউ চাইলেই নিজের মনের মতো টাকা দাবি করতে পারবেন না। সরকার থেকে একটি নির্দিষ্ট 'রেট চার্ট' তৈরি করে দেওয়া হবে এবং সেই তালিকা অনুযায়ীই পার্কিং ফি দিতে হবে চালকদের। আবর্জনা পরিষ্কারের জন্য আগে সাময়িক পার্কিং বন্ধের নিয়ম থাকলেও, এবার স্থায়ীভাবে শহরের পার্কিং ব্যবস্থাকে স্বচ্ছ ও সুশৃঙ্খল করাই পুরমন্ত্রীর মূল লক্ষ্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার