Hidden Stories (বাংলা)
সর্বশেষ

আর জি করে মমতার নির্দেশেই কি তথ্য গোপন? এবার সরাসরি সিবিআই স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রী! বিস্ফোরক শুভেন্দু

আর জি করে মমতার নির্দেশেই কি তথ্য গোপন? এবার সরাসরি সিবিআই স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রী! বিস্ফোরক শুভেন্দু
প্রতীকী ছবি

কলকাতা: আর জি কর কাণ্ডে এবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তদন্তের আঙুল তুললেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! শুক্রবার নবান্নে তিন দুঁদে আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পাশাপাশি শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন, অভয়া কাণ্ডের তদন্তে প্রভাব খাটানোর চেষ্টায় কোনও বড় মাথাকেই রেয়াত করা হবে না। তৎকালীন সরকারের কোনও মন্ত্রীর নির্দেশে পুলিশ আধিকারিকরা কাজ করেছিলেন কিনা, তা এবার খতিয়ে দেখবে তদন্তকারী দল।


শুভেন্দু অধিকারী এদিন অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে জানান, সাসপেন্ড হওয়া আইপিএস অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হবে। তাঁর কথায়, "দেখতে হবে, তৎকালীন মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রীর কথায় তাঁরা সাংবাদিক বৈঠক করেছিলেন কিনা। নির্যাতিতার পরিবারকে টাকা দিতে চাওয়ার যে অভিযোগ উঠেছে, তা কার নির্দেশে? এসবের তদন্ত হবে এবং স্বচ্ছতা বজায় রাখতেই অফিসারদের সাসপেন্ড করা হয়েছে।"


তৎকালীন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু। তিনি প্রশ্ন তুলেছেন, কোনও লিখিত নির্দেশ না থাকা সত্ত্বেও কেন তিনি বারবার পুলিশের মুখ হিসাবে সাংবাদিক বৈঠক করছিলেন? তাঁর শরীরী ভাষা ও বাচনভঙ্গি নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর ইঙ্গিত, যদি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌখিক নির্দেশে তিনি কাজ করে থাকেন, তবে তদন্তের আওতায় আসতে পারেন স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রীও।


উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে কথা দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে আর জি করের ফাইল নতুন করে খোলা হবে। সেই প্রতিশ্রুতি মতোই বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু। তাঁর সাফ কথা, "পরিবারকে টাকা দেওয়ার প্রস্তাব রাজ্য সরকারের তরফে কে দিয়েছিল, সেটা জানা প্রয়োজন।"


অধিবেশনের শুরুতেই শুভেন্দুর এই ‘অ্যাকশন’ বুঝিয়ে দিচ্ছে, আর জি কর কাণ্ডের নেপথ্যে থাকা প্রভাবশালীদের জন্য আগামী দিনগুলি বেশ কঠিন হতে চলেছে।

বিষয় : #MAMATABANNERJEE SuvenduAdhikari justiceforabhaya rgkarinvestigation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


আর জি করে মমতার নির্দেশেই কি তথ্য গোপন? এবার সরাসরি সিবিআই স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রী! বিস্ফোরক শুভেন্দু

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image
কলকাতা: আর জি কর কাণ্ডে এবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তদন্তের আঙুল তুললেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! শুক্রবার নবান্নে তিন দুঁদে আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পাশাপাশি শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন, অভয়া কাণ্ডের তদন্তে প্রভাব খাটানোর চেষ্টায় কোনও বড় মাথাকেই রেয়াত করা হবে না। তৎকালীন সরকারের কোনও মন্ত্রীর নির্দেশে পুলিশ আধিকারিকরা কাজ করেছিলেন কিনা, তা এবার খতিয়ে দেখবে তদন্তকারী দল।শুভেন্দু অধিকারী এদিন অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে জানান, সাসপেন্ড হওয়া আইপিএস অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হবে। তাঁর কথায়, "দেখতে হবে, তৎকালীন মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রীর কথায় তাঁরা সাংবাদিক বৈঠক করেছিলেন কিনা। নির্যাতিতার পরিবারকে টাকা দিতে চাওয়ার যে অভিযোগ উঠেছে, তা কার নির্দেশে? এসবের তদন্ত হবে এবং স্বচ্ছতা বজায় রাখতেই অফিসারদের সাসপেন্ড করা হয়েছে।"তৎকালীন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সরব হয়েছেন শুভেন্দু। তিনি প্রশ্ন তুলেছেন, কোনও লিখিত নির্দেশ না থাকা সত্ত্বেও কেন তিনি বারবার পুলিশের মুখ হিসাবে সাংবাদিক বৈঠক করছিলেন? তাঁর শরীরী ভাষা ও বাচনভঙ্গি নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর ইঙ্গিত, যদি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌখিক নির্দেশে তিনি কাজ করে থাকেন, তবে তদন্তের আওতায় আসতে পারেন স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রীও।উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে কথা দিয়েছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে আর জি করের ফাইল নতুন করে খোলা হবে। সেই প্রতিশ্রুতি মতোই বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু। তাঁর সাফ কথা, "পরিবারকে টাকা দেওয়ার প্রস্তাব রাজ্য সরকারের তরফে কে দিয়েছিল, সেটা জানা প্রয়োজন।"অধিবেশনের শুরুতেই শুভেন্দুর এই ‘অ্যাকশন’ বুঝিয়ে দিচ্ছে, আর জি কর কাণ্ডের নেপথ্যে থাকা প্রভাবশালীদের জন্য আগামী দিনগুলি বেশ কঠিন হতে চলেছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার