Hidden Stories (বাংলা)
সর্বশেষ

তিনটি বেঞ্চ বদলের পর আর জি কর মামলায় নতুন মোড়! এবার কোন বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের?

তিনটি বেঞ্চ বদলের পর আর জি কর মামলায় নতুন মোড়! এবার কোন বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের?
FILE IMAGE

কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার আইনি টানাপোড়েনে এক বড়সড় পরিবর্তন এল। এবার কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ নতুন একটি বেঞ্চে গেল এই স্পর্শকাতর মামলা। শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নির্দিষ্ট করে জানিয়েছেন, আগামী দিনে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী সমস্ত শুনানি প্রক্রিয়া সম্পন্ন হবে।


২০২৪ সালের ৯ অগস্টের সেই হাড়হিম করা ঘটনার পর দীর্ঘদিন কেটে গেলেও আইনি লড়াই এখনও জারি রয়েছে। উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের তিনটি আলাদা আলাদা বেঞ্চ এই মামলা ছেড়ে দিয়েছিল। গত ১২ মে ‘এই গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানি প্রয়োজন’ — এই পর্যবেক্ষণ রেখে মামলা ছেড়ে দেয় বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তারপরই শনিবার প্রধান বিচারপতির হস্তক্ষেপে এই নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হল।


আর জি করের ঠিক কোন জায়গায় ওই ডাক্তারি ছাত্রীকে নৃশংস নির্যাতন ও খুন করা হয়েছিল, সেই ঘটনাস্থল নতুন করে পরিদর্শন করতে চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছে নির্যাতিতার পরিবার। পাশাপাশি, পরিবারের তরফে নতুন করে সিবিআই (CBI) তদন্ত চেয়েও আবেদন করা হয়েছে।


এই বিষয়ে এর আগে বিচারপতি মান্থার বেঞ্চের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ ছিল — ‘‘নিহতের পরিবার নতুন করে ঘটনাস্থল দেখতে চেয়েছে, তাতে সিবিআইয়ের কোনও আপত্তি নেই। তা হলে রাজ্যের আপত্তি কীসের? কারণ, মামলায় তারা তো পার্টিও নয়। যদি নতুন করে পরিবার হলফনামা দেয় আর সিবিআই তদন্ত এগিয়ে নিতে চায়, তাতে রাজ্য আপত্তি করবে কেন?’’ প্রধান বিচারপতির বেঞ্চ আজ স্পষ্ট জানিয়েছে, নির্যাতিতার পরিবারের ঘটনাস্থল পরিদর্শন-সহ সমস্ত আবেদনের শুনানি এবার এই নতুন ডিভিশন বেঞ্চেই করা হবে।


বর্তমানে এই মামলায় আইনি লড়াই এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। আর জি কর-কাণ্ডে নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অন্যদিকে, নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় নিজেকে সম্পূর্ণ ‘নির্দোষ’ দাবি করে বেকসুর খালাসের আবেদন জানিয়ে পাল্টা মামলা করেছে হাইকোর্টে।


গত ১২ মে মামলা ছাড়ার আগে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ পর্যবেক্ষণে বলেছিল, ‘‘সাজাপ্রাপ্ত সঞ্জয় অনেক কিছুই জানে বলে মনে হয়। ফলে যত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি রয়েছে, তার সব কিছু সিবিআই এই মামলায় ব্যবহার করুক।’’ সেই সঙ্গে আদালত জানিয়েছিল, সঞ্জয়ের বেকসুর খালাসের আবেদন এবং সিবিআইয়ের মৃত্যুদণ্ডের আবেদনের শুনানি একই সঙ্গে করা প্রয়োজন।


আদালত সূত্রে খবর, আগামী সোমবারই নতুন গঠিত এই বেঞ্চে মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারেন নির্যাতিতার পরিবারের আইনজীবীরা। নতুন এই বেঞ্চের এজলাসে আর জি কর মামলা কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

বিষয় : CalcuttaHighCourt rgkarcase justiceforrgkar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


তিনটি বেঞ্চ বদলের পর আর জি কর মামলায় নতুন মোড়! এবার কোন বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের?

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image
কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার আইনি টানাপোড়েনে এক বড়সড় পরিবর্তন এল। এবার কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ নতুন একটি বেঞ্চে গেল এই স্পর্শকাতর মামলা। শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নির্দিষ্ট করে জানিয়েছেন, আগামী দিনে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী সমস্ত শুনানি প্রক্রিয়া সম্পন্ন হবে।২০২৪ সালের ৯ অগস্টের সেই হাড়হিম করা ঘটনার পর দীর্ঘদিন কেটে গেলেও আইনি লড়াই এখনও জারি রয়েছে। উল্লেখ্য, এর আগে কলকাতা হাইকোর্টের তিনটি আলাদা আলাদা বেঞ্চ এই মামলা ছেড়ে দিয়েছিল। গত ১২ মে ‘এই গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানি প্রয়োজন’ — এই পর্যবেক্ষণ রেখে মামলা ছেড়ে দেয় বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তারপরই শনিবার প্রধান বিচারপতির হস্তক্ষেপে এই নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হল।আর জি করের ঠিক কোন জায়গায় ওই ডাক্তারি ছাত্রীকে নৃশংস নির্যাতন ও খুন করা হয়েছিল, সেই ঘটনাস্থল নতুন করে পরিদর্শন করতে চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছে নির্যাতিতার পরিবার। পাশাপাশি, পরিবারের তরফে নতুন করে সিবিআই (CBI) তদন্ত চেয়েও আবেদন করা হয়েছে।এই বিষয়ে এর আগে বিচারপতি মান্থার বেঞ্চের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ ছিল — ‘‘নিহতের পরিবার নতুন করে ঘটনাস্থল দেখতে চেয়েছে, তাতে সিবিআইয়ের কোনও আপত্তি নেই। তা হলে রাজ্যের আপত্তি কীসের? কারণ, মামলায় তারা তো পার্টিও নয়। যদি নতুন করে পরিবার হলফনামা দেয় আর সিবিআই তদন্ত এগিয়ে নিতে চায়, তাতে রাজ্য আপত্তি করবে কেন?’’ প্রধান বিচারপতির বেঞ্চ আজ স্পষ্ট জানিয়েছে, নির্যাতিতার পরিবারের ঘটনাস্থল পরিদর্শন-সহ সমস্ত আবেদনের শুনানি এবার এই নতুন ডিভিশন বেঞ্চেই করা হবে।বর্তমানে এই মামলায় আইনি লড়াই এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। আর জি কর-কাণ্ডে নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অন্যদিকে, নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায় নিজেকে সম্পূর্ণ ‘নির্দোষ’ দাবি করে বেকসুর খালাসের আবেদন জানিয়ে পাল্টা মামলা করেছে হাইকোর্টে।গত ১২ মে মামলা ছাড়ার আগে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ পর্যবেক্ষণে বলেছিল, ‘‘সাজাপ্রাপ্ত সঞ্জয় অনেক কিছুই জানে বলে মনে হয়। ফলে যত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি রয়েছে, তার সব কিছু সিবিআই এই মামলায় ব্যবহার করুক।’’ সেই সঙ্গে আদালত জানিয়েছিল, সঞ্জয়ের বেকসুর খালাসের আবেদন এবং সিবিআইয়ের মৃত্যুদণ্ডের আবেদনের শুনানি একই সঙ্গে করা প্রয়োজন।আদালত সূত্রে খবর, আগামী সোমবারই নতুন গঠিত এই বেঞ্চে মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারেন নির্যাতিতার পরিবারের আইনজীবীরা। নতুন এই বেঞ্চের এজলাসে আর জি কর মামলা কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার