Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফোর্ট উইলিয়ামে সিবিআই হানা, ৫০ লক্ষের ঘুষকাণ্ডে ধৃত সেনার হাইপ্রোফাইল কর্নেল!

ফোর্ট উইলিয়ামে সিবিআই হানা, ৫০ লক্ষের ঘুষকাণ্ডে ধৃত সেনার হাইপ্রোফাইল কর্নেল!
ছবি সংগৃহীত

কলকাতা: খাস কলকাতার ফোর্ট উইলিয়ামে (যা বর্তমানে বিজয় দুর্গ নামে পরিচিত) সিবিআই-এর মেগা স্ট্রাইক! ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দফতরে কর্মরত এক হাইপ্রোফাইল উচ্চপদস্থ অফিসারকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত হিমাংশু বালি সেনা বাহিনীর কর্নেল পদমর্যাদার অফিসার এবং তিনি ইস্টার্ন কমান্ডের আর্মি অর্ডন্যান্স কোরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে উঠেছে কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে এক কোটিপতি ব্যবসায়ীর থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার মারাত্মক অভিযোগ। দেশের প্রতিরক্ষার অন্যতম প্রধান ঘাঁটিতে বসে খোদ কর্নেলের এমন কীর্তি ফাঁসের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশের প্রতিরক্ষা ও রাজনৈতিক মহলে।


গত ১৮ মে এই কোটি টাকার ঘুষ কেলেঙ্কারির ঘটনায় একটি এফআইআর দায়ের করে কোমর বেঁধে তদন্তে নেমেছিল সিবিআই। অভিযোগ, ফোর্ট উইলিয়ামের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের টেন্ডার বেআইনিভাবে পাইয়ে দেওয়ার মূল পান্ডা ছিলেন এই কর্নেল হিমাংশু। শুধু তাই নয়, উত্তর প্রদেশের কানপুরের এক প্রভাবশালী ব্যবসায়ী অক্ষত আগরওয়াল ও তাঁর সংস্থা ‘ইস্টার্ন গ্লোবাল লিমিটেড’-কে অন্যায্য সুবিধা পাইয়ে দিতে ওই ডিফেন্স প্রজেক্টের নিম্নমানের নমুনায় সিলমোহর দেওয়া এবং বকেয়া ও অতিরিক্ত ভুয়ো বিলে অনুমোদন দেওয়ার মতো মারাত্মক দুর্নীতি করেছেন তিনি। এফআইআর অনুযায়ী, চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে একটি বড় দরপত্র পেতেই কর্নেল বালির সঙ্গে যোগাযোগ করেন অক্ষত এবং গত ২২ এপ্রিল পার্ক স্ট্রিটের এক গোপন সাক্ষাতের ঠিক দু’দিনের মাথায় ম্যাজিকের মতো কাজের বরাত পেয়ে যায় ওই কানপুরের সংস্থা।


গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গত সোমবার হাওয়ালার মাধ্যমে ঘুষের এই বিপুল টাকা দিল্লিতে কর্নেলের এক ঘনিষ্ঠ পরিচিতের কাছে পৌঁছে দিয়েছিলেন অক্ষত। তদন্তকারীদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একাধিক বড় বড় দরপত্র অক্ষতের সংস্থাকে পাইয়ে দেওয়ার জন্য এক দীর্ঘমেয়াদি ‘ডিল’ বা চুক্তি করেছিলেন হিমাংশু বালি। আপাতত এই সেনা অফিসারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কল রেকর্ড এবং হাওয়ালা যোগের নথি খতিয়ে দেখছে সিবিআই। এই চক্রের শিকড় ঠিক কতদূর বিস্তৃত এবং ফোর্ট উইলিয়ামের ভিতরে এই কেলেঙ্কারিতে সেনাবাহিনীর আরও কোনো বড় অফিসার যুক্ত আছেন কি না, তা জানতে ধৃত কর্নেলকে ম্যারাথন জেরা শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।


বিষয় : Kolkata

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ফোর্ট উইলিয়ামে সিবিআই হানা, ৫০ লক্ষের ঘুষকাণ্ডে ধৃত সেনার হাইপ্রোফাইল কর্নেল!

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image
কলকাতা: খাস কলকাতার ফোর্ট উইলিয়ামে (যা বর্তমানে বিজয় দুর্গ নামে পরিচিত) সিবিআই-এর মেগা স্ট্রাইক! ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দফতরে কর্মরত এক হাইপ্রোফাইল উচ্চপদস্থ অফিসারকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত হিমাংশু বালি সেনা বাহিনীর কর্নেল পদমর্যাদার অফিসার এবং তিনি ইস্টার্ন কমান্ডের আর্মি অর্ডন্যান্স কোরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে উঠেছে কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে এক কোটিপতি ব্যবসায়ীর থেকে ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার মারাত্মক অভিযোগ। দেশের প্রতিরক্ষার অন্যতম প্রধান ঘাঁটিতে বসে খোদ কর্নেলের এমন কীর্তি ফাঁসের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দেশের প্রতিরক্ষা ও রাজনৈতিক মহলে।গত ১৮ মে এই কোটি টাকার ঘুষ কেলেঙ্কারির ঘটনায় একটি এফআইআর দায়ের করে কোমর বেঁধে তদন্তে নেমেছিল সিবিআই। অভিযোগ, ফোর্ট উইলিয়ামের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের টেন্ডার বেআইনিভাবে পাইয়ে দেওয়ার মূল পান্ডা ছিলেন এই কর্নেল হিমাংশু। শুধু তাই নয়, উত্তর প্রদেশের কানপুরের এক প্রভাবশালী ব্যবসায়ী অক্ষত আগরওয়াল ও তাঁর সংস্থা ‘ইস্টার্ন গ্লোবাল লিমিটেড’-কে অন্যায্য সুবিধা পাইয়ে দিতে ওই ডিফেন্স প্রজেক্টের নিম্নমানের নমুনায় সিলমোহর দেওয়া এবং বকেয়া ও অতিরিক্ত ভুয়ো বিলে অনুমোদন দেওয়ার মতো মারাত্মক দুর্নীতি করেছেন তিনি। এফআইআর অনুযায়ী, চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে একটি বড় দরপত্র পেতেই কর্নেল বালির সঙ্গে যোগাযোগ করেন অক্ষত এবং গত ২২ এপ্রিল পার্ক স্ট্রিটের এক গোপন সাক্ষাতের ঠিক দু’দিনের মাথায় ম্যাজিকের মতো কাজের বরাত পেয়ে যায় ওই কানপুরের সংস্থা।গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গত সোমবার হাওয়ালার মাধ্যমে ঘুষের এই বিপুল টাকা দিল্লিতে কর্নেলের এক ঘনিষ্ঠ পরিচিতের কাছে পৌঁছে দিয়েছিলেন অক্ষত। তদন্তকারীদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একাধিক বড় বড় দরপত্র অক্ষতের সংস্থাকে পাইয়ে দেওয়ার জন্য এক দীর্ঘমেয়াদি ‘ডিল’ বা চুক্তি করেছিলেন হিমাংশু বালি। আপাতত এই সেনা অফিসারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কল রেকর্ড এবং হাওয়ালা যোগের নথি খতিয়ে দেখছে সিবিআই। এই চক্রের শিকড় ঠিক কতদূর বিস্তৃত এবং ফোর্ট উইলিয়ামের ভিতরে এই কেলেঙ্কারিতে সেনাবাহিনীর আরও কোনো বড় অফিসার যুক্ত আছেন কি না, তা জানতে ধৃত কর্নেলকে ম্যারাথন জেরা শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার