Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘ভাইপো’-র ২১ সম্পত্তিতে কলকাতা পুরসভার নোটিস! দায় ঝেড়ে কী আজব যুক্তি দিলেন মেয়র ফিরহাদ?

‘ভাইপো’-র ২১ সম্পত্তিতে কলকাতা পুরসভার নোটিস! দায় ঝেড়ে কী আজব যুক্তি দিলেন মেয়র ফিরহাদ?
ছবি: সংগৃহীত

কলকাতা: বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পরেই এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অগাধ সম্পত্তি চলে এলো কলকাতা পুরনিগমের স্ক্যানারে! ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির সঙ্গে যুক্ত হরিশ মুখার্জি রোড ও কালীঘাট মোড়ের বহুতলসহ মোট ২১টি সম্পত্তির বৈধতা ও নকশার অনুমোদন খতিয়ে দেখতে জোরদার নোটিস পাঠিয়েছে পুর কর্তৃপক্ষ। পুরসভার ৯ নম্বর বোরো অফিস থেকে বিল্ডিং বিভাগের ৪০০(১) ধারা মেনে এই নোটিস পাঠানো হয়েছে। 


তবে সবথেকে বড় চমক তৈরি হয়েছে এই মেগা নোটিস ঘিরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দেওয়া বয়ানে। পুরনিগমের অন্দরে এত বড় তোলপাড় শুরু হয়ে গেলেও মেয়রের দাবি, এই বিষয়ে তাঁর সাথে আগাম কোনো আলোচনাই করা হয়নি, তিনি কিছুই জানেন না! হাকিম সাহেব কার্যত দায় ঝেড়ে সাফাই দিয়েছেন যে, বিল্ডিং বিভাগ কী সিদ্ধান্ত নেবে বা কোন বেআইনি বাড়ি ভাঙা হবে, সেটা মেয়র ঠিক করেন না; পুর কমিশনার নিজের পদাধিকার বলেই এই পদক্ষেপ করতে পারেন।


পুরনিগম সূত্রের খবর, গত শনিবার ফলতার নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি অভিষেকের সম্পত্তির খতিয়ান তুলে ধরে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন। শুভেন্দু তোপ দেগে বলেছিলেন, “ভাইপোবাবু, আপনার প্রপার্টির লিস্টটা আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্ডসের ২৪টি প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস।” মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির ঠিক দু’দিনের মাথায় পুরসভার এই নোটিস ঘিরে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, নোটিসটি সরাসরি অভিষেকের নামে না পাঠিয়ে কেন তাঁর কোম্পানি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর ঠিকানায় পাঠানো হলো? 


আসলে, গত লোকসভা নির্বাচনের হলফনামায় অভিষেক দাবি করেছিলেন যে তাঁর স্থায়ী ঠিকানা ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট— যা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর তিনি কলকাতায় যে সমস্ত বাড়ি বা বিলাসবহুল অফিসে থাকেন, সেগুলি তাঁকে ব্যবহার করতে দিয়েছে তাঁরই কোম্পানি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’। যেহেতু এই সমস্ত সম্পত্তির আসল মালিকানা ওই বিতর্কিত কোম্পানির নামেই নথিভুক্ত, তাই আইনি গ্যাঁড়াকল এড়াতে সরাসরি কোম্পানির কর্ণধার অভিষেককেই এবার কাঠগড়ায় দাঁড় করাল কলকাতা পুরনিগম।

বিষয় : Abhisheik Banerjee firhadhakim KOLKATAMUNICIPALCORPORATION lipsandbounds bengalpoliticsupdate

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


‘ভাইপো’-র ২১ সম্পত্তিতে কলকাতা পুরসভার নোটিস! দায় ঝেড়ে কী আজব যুক্তি দিলেন মেয়র ফিরহাদ?

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image
কলকাতা: বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পরেই এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অগাধ সম্পত্তি চলে এলো কলকাতা পুরনিগমের স্ক্যানারে! ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির সঙ্গে যুক্ত হরিশ মুখার্জি রোড ও কালীঘাট মোড়ের বহুতলসহ মোট ২১টি সম্পত্তির বৈধতা ও নকশার অনুমোদন খতিয়ে দেখতে জোরদার নোটিস পাঠিয়েছে পুর কর্তৃপক্ষ। পুরসভার ৯ নম্বর বোরো অফিস থেকে বিল্ডিং বিভাগের ৪০০(১) ধারা মেনে এই নোটিস পাঠানো হয়েছে। তবে সবথেকে বড় চমক তৈরি হয়েছে এই মেগা নোটিস ঘিরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দেওয়া বয়ানে। পুরনিগমের অন্দরে এত বড় তোলপাড় শুরু হয়ে গেলেও মেয়রের দাবি, এই বিষয়ে তাঁর সাথে আগাম কোনো আলোচনাই করা হয়নি, তিনি কিছুই জানেন না! হাকিম সাহেব কার্যত দায় ঝেড়ে সাফাই দিয়েছেন যে, বিল্ডিং বিভাগ কী সিদ্ধান্ত নেবে বা কোন বেআইনি বাড়ি ভাঙা হবে, সেটা মেয়র ঠিক করেন না; পুর কমিশনার নিজের পদাধিকার বলেই এই পদক্ষেপ করতে পারেন।পুরনিগম সূত্রের খবর, গত শনিবার ফলতার নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি অভিষেকের সম্পত্তির খতিয়ান তুলে ধরে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন। শুভেন্দু তোপ দেগে বলেছিলেন, “ভাইপোবাবু, আপনার প্রপার্টির লিস্টটা আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্ডসের ২৪টি প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস।” মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির ঠিক দু’দিনের মাথায় পুরসভার এই নোটিস ঘিরে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, নোটিসটি সরাসরি অভিষেকের নামে না পাঠিয়ে কেন তাঁর কোম্পানি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর ঠিকানায় পাঠানো হলো? আসলে, গত লোকসভা নির্বাচনের হলফনামায় অভিষেক দাবি করেছিলেন যে তাঁর স্থায়ী ঠিকানা ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট— যা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর তিনি কলকাতায় যে সমস্ত বাড়ি বা বিলাসবহুল অফিসে থাকেন, সেগুলি তাঁকে ব্যবহার করতে দিয়েছে তাঁরই কোম্পানি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’। যেহেতু এই সমস্ত সম্পত্তির আসল মালিকানা ওই বিতর্কিত কোম্পানির নামেই নথিভুক্ত, তাই আইনি গ্যাঁড়াকল এড়াতে সরাসরি কোম্পানির কর্ণধার অভিষেককেই এবার কাঠগড়ায় দাঁড় করাল কলকাতা পুরনিগম।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার