Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সুজিত বসুর পথেই রথীন ঘোষ? পুর-দুর্নীতিতে সোমবার ফের সিজিও কমপ্লেক্সে তলব!

সুজিত বসুর পথেই রথীন ঘোষ? পুর-দুর্নীতিতে সোমবার ফের সিজিও কমপ্লেক্সে তলব!
FILE IMAGE

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারির পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। আগামী সোমবার, ২৫ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দিয়ে পুনরায় নোটিস পাঠানো হয়েছে।


পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও একাধিকবার রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি। তবে, বিধানসভা ভোটের কারণ দেখিয়ে বারবার হাজিরা এড়িয়েছিলেন হেভিওয়েট এই নেতা। অবশেষে গত ১৫ মে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। সেদিন টানা প্রায় ১০ ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় তাঁকে। ইডি দফতরে ঢোকার মুখে তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, তাঁকে কেন ডাকা হচ্ছে তিনি জানেন না। তবে, ১০ ঘণ্টার জেরা শেষে যখন তিনি বাইরে বেরোন, তখন সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি রথীন। সেই জেরার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সোমবার ফের তাঁকে তলব করল ইডি।


গত ১১ মে সোমবার ইডি দফতরে হাজিরার পরই গ্রেফতার করা হয়েছিল সুজিত বসুকে। ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, ওই তালিকায় কম-বেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে এবং দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে। সেই কারণে বর্তমানে সুজিত বসুর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে।


একই মামলায় নাম জড়ানোয় এবং পূর্ববর্তী জেরার পর রথীন ঘোষকে পুনরায় তলব করায় রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে রথীনবাবু হাজিরা দেন কিনা, এখন সেটাই দেখার।

বিষয় : Kolkata EDSummons rathinghosh sujitbasuarrested bengalscam2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সুজিত বসুর পথেই রথীন ঘোষ? পুর-দুর্নীতিতে সোমবার ফের সিজিও কমপ্লেক্সে তলব!

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image
কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারির পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। আগামী সোমবার, ২৫ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দিয়ে পুনরায় নোটিস পাঠানো হয়েছে।পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও একাধিকবার রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি। তবে, বিধানসভা ভোটের কারণ দেখিয়ে বারবার হাজিরা এড়িয়েছিলেন হেভিওয়েট এই নেতা। অবশেষে গত ১৫ মে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। সেদিন টানা প্রায় ১০ ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় তাঁকে। ইডি দফতরে ঢোকার মুখে তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, তাঁকে কেন ডাকা হচ্ছে তিনি জানেন না। তবে, ১০ ঘণ্টার জেরা শেষে যখন তিনি বাইরে বেরোন, তখন সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি রথীন। সেই জেরার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সোমবার ফের তাঁকে তলব করল ইডি।গত ১১ মে সোমবার ইডি দফতরে হাজিরার পরই গ্রেফতার করা হয়েছিল সুজিত বসুকে। ইডি সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, ওই তালিকায় কম-বেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে এবং দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে। সেই কারণে বর্তমানে সুজিত বসুর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে।একই মামলায় নাম জড়ানোয় এবং পূর্ববর্তী জেরার পর রথীন ঘোষকে পুনরায় তলব করায় রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে রথীনবাবু হাজিরা দেন কিনা, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার