Hidden Stories (বাংলা)
সর্বশেষ

২২ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ, পদ্ম শিবিরের ঝুলিতে বাংলার জন্য কী চমক? জল্পনা তুঙ্গে

২২ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ, পদ্ম শিবিরের ঝুলিতে বাংলার জন্য কী চমক? জল্পনা তুঙ্গে
ছবি সংগৃহীত

কলকাতা: আগামী জুন মাসের ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। তার ঠিক চারদিনের মাথায়, অর্থাৎ ২২ জুন বিধানসভায় পেশ হবে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রথা মেনেই রাজ্যপালের অভিভাষণের মাধ্যমে এই অধিবেশনের সূচনা হবে। বাজেট অধিবেশনের প্রস্তুতি খতিয়ে দেখতে ও যাবতীয় রূপরেখা চূড়ান্ত করতে ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


মঙ্গলবার বিধানসভায় এসে বাজেট এবং বিএ কমিটি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা সারেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বুধবার সকালেই এই বিষয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে অধ্যক্ষের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রীরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।


প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতা দখলের পর এটাই গেরুয়া শিবিরের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিকভাবেই, নির্বাচনের আগে আমজনতাকে দেওয়া একাধিক জনমুখী প্রতিশ্রুতি পূরণের প্রতিফলন এই বাজেটে দেখা যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভোটের ঠিক মুখে তৎকালীন তৃণমূল সরকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল, যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'যুবসাথী'র মতো কিছু বড় প্রকল্পের ঘোষণা করেছিলেন।


তবে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলার মসনদে এখন নতুন দল এবং নতুন মুখ্যমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দুর বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত আমজনতার নজর কেড়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের প্রথম বিজেপি সরকার তাদের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বাংলার মানুষের ক্ষোভ-বিক্ষোভ প্রশমন করতে এবং মন জয় করতে কী কী নতুন উপহার বা বড় চমক নিয়ে আসে, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

বিষয় : BengalPolitics BJPWestBengal SuvenduAdhikari bengalbudget

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


২২ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ, পদ্ম শিবিরের ঝুলিতে বাংলার জন্য কী চমক? জল্পনা তুঙ্গে

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image
কলকাতা: আগামী জুন মাসের ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। তার ঠিক চারদিনের মাথায়, অর্থাৎ ২২ জুন বিধানসভায় পেশ হবে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রথা মেনেই রাজ্যপালের অভিভাষণের মাধ্যমে এই অধিবেশনের সূচনা হবে। বাজেট অধিবেশনের প্রস্তুতি খতিয়ে দেখতে ও যাবতীয় রূপরেখা চূড়ান্ত করতে ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মঙ্গলবার বিধানসভায় এসে বাজেট এবং বিএ কমিটি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা সারেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বুধবার সকালেই এই বিষয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে অধ্যক্ষের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রীরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতা দখলের পর এটাই গেরুয়া শিবিরের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিকভাবেই, নির্বাচনের আগে আমজনতাকে দেওয়া একাধিক জনমুখী প্রতিশ্রুতি পূরণের প্রতিফলন এই বাজেটে দেখা যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভোটের ঠিক মুখে তৎকালীন তৃণমূল সরকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল, যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'যুবসাথী'র মতো কিছু বড় প্রকল্পের ঘোষণা করেছিলেন।তবে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলার মসনদে এখন নতুন দল এবং নতুন মুখ্যমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দুর বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত আমজনতার নজর কেড়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের প্রথম বিজেপি সরকার তাদের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বাংলার মানুষের ক্ষোভ-বিক্ষোভ প্রশমন করতে এবং মন জয় করতে কী কী নতুন উপহার বা বড় চমক নিয়ে আসে, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার