Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রথমে নন্দন, তারপর কেওড়াতলা শ্মশান; গুণী পরিচালকের শেষকৃত্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর, স্মৃতিচারণায় রুদ্রনীল

প্রথমে নন্দন, তারপর কেওড়াতলা শ্মশান; গুণী পরিচালকের শেষকৃত্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর, স্মৃতিচারণায় রুদ্রনীল
প্রতীকী ছবি

কলকাতা: আকস্মিক ও মর্মান্তিক! কলকাতার হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে প্রয়াত হন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। বুধবার সকালের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে।


দুর্ঘটনার পর পরই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছন অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। এদিকে এই গুণী পরিচালকের আকস্মিক প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিচালকের শেষকৃত্য যাতে সম্পূর্ণ মর্যাদার সঙ্গে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য বিধায়ক রুদ্রনীল ঘোষকে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করার বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


হাসপাতাল থেকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পরিচালকের মরদেহ এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। অনীক দত্তের শেষকৃত্যের বিষয়ে রুদ্রনীল ঘোষ জানান, পরিচালকের কন্যা ঐশী বর্তমানে বিদেশে রয়েছেন। তিনি প্রাপ্তবয়স্কা এবং আগামিকাল (বৃহস্পতিবার) দুপুরে কলকাতায় ফিরবেন। তিনি ফেরার পর বাবার যাবতীয় নথিপত্র খতিয়ে দেখার পরই শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হবে।


আগামিকাল বিকেল ৪টে নাগাদ প্রয়াত পরিচালকের মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হবে ‘নন্দন’ চত্বরে। সেখানে চলচ্চিত্র জগতের মানুষ এবং অনুরাগীদের শেষশ্রদ্ধা জানানোর জন্য দেহ কিছু ক্ষণ রাখা হবে। এরপর সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে, সেখানেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। নবান্ন সূত্রে খবর, গুণী এই পরিচালককে শেষশ্রদ্ধা জানাতে আগামিকাল কেওড়াতলা শ্মশানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


পরিচালকের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিজ্ঞাপনের জগৎ থেকে শুরু করে ছবিতে অনীক দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। রুদ্রনীল বলেন, "অনীকদার রসবোধ ছিল অসাধারণ। তিনি চিরকাল নিজের শর্তে বাঁচতেন এবং সম্মানের জায়গায় থাকবেন। ওঁর সঙ্গে শুধু আড্ডাই নয়, ঝগড়া করতেও দারুণ লাগত। দিনকয়েক আগে একটি ছবির প্রিমিয়ারে দেখা হতে শরীর ভালো নেই বলে আভাস দিয়েছিলেন। কিন্তু, এত দ্রুত সব শেষ হয়ে যাবে ভাবিনি।"


একইসঙ্গে, অতীতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার নিয়ে অনীক দত্তের নির্ভীক সমালোচনার কথাও স্মরণ করেন রুদ্রনীল। সেই সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, অনীকদা যে সত্যিটা সবার সামনে তুলে ধরেছিলেন, তা বলার সাহস অনেকেরই ছিল না। এই মেজাজের একজন মানুষের চলে যাওয়া চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি।

বিষয় : rudranilghosh tollywoodnews anikdutta KOLKATACINEMA BHUTERBHABISHYAT

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


প্রথমে নন্দন, তারপর কেওড়াতলা শ্মশান; গুণী পরিচালকের শেষকৃত্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর, স্মৃতিচারণায় রুদ্রনীল

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image
কলকাতা: আকস্মিক ও মর্মান্তিক! কলকাতার হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে প্রয়াত হন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। বুধবার সকালের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে।দুর্ঘটনার পর পরই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছন অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। এদিকে এই গুণী পরিচালকের আকস্মিক প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিচালকের শেষকৃত্য যাতে সম্পূর্ণ মর্যাদার সঙ্গে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য বিধায়ক রুদ্রনীল ঘোষকে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করার বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।হাসপাতাল থেকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পরিচালকের মরদেহ এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। অনীক দত্তের শেষকৃত্যের বিষয়ে রুদ্রনীল ঘোষ জানান, পরিচালকের কন্যা ঐশী বর্তমানে বিদেশে রয়েছেন। তিনি প্রাপ্তবয়স্কা এবং আগামিকাল (বৃহস্পতিবার) দুপুরে কলকাতায় ফিরবেন। তিনি ফেরার পর বাবার যাবতীয় নথিপত্র খতিয়ে দেখার পরই শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হবে।আগামিকাল বিকেল ৪টে নাগাদ প্রয়াত পরিচালকের মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হবে ‘নন্দন’ চত্বরে। সেখানে চলচ্চিত্র জগতের মানুষ এবং অনুরাগীদের শেষশ্রদ্ধা জানানোর জন্য দেহ কিছু ক্ষণ রাখা হবে। এরপর সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে, সেখানেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। নবান্ন সূত্রে খবর, গুণী এই পরিচালককে শেষশ্রদ্ধা জানাতে আগামিকাল কেওড়াতলা শ্মশানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।পরিচালকের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিজ্ঞাপনের জগৎ থেকে শুরু করে ছবিতে অনীক দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। রুদ্রনীল বলেন, "অনীকদার রসবোধ ছিল অসাধারণ। তিনি চিরকাল নিজের শর্তে বাঁচতেন এবং সম্মানের জায়গায় থাকবেন। ওঁর সঙ্গে শুধু আড্ডাই নয়, ঝগড়া করতেও দারুণ লাগত। দিনকয়েক আগে একটি ছবির প্রিমিয়ারে দেখা হতে শরীর ভালো নেই বলে আভাস দিয়েছিলেন। কিন্তু, এত দ্রুত সব শেষ হয়ে যাবে ভাবিনি।"একইসঙ্গে, অতীতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার নিয়ে অনীক দত্তের নির্ভীক সমালোচনার কথাও স্মরণ করেন রুদ্রনীল। সেই সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, অনীকদা যে সত্যিটা সবার সামনে তুলে ধরেছিলেন, তা বলার সাহস অনেকেরই ছিল না। এই মেজাজের একজন মানুষের চলে যাওয়া চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার