Hidden Stories (বাংলা)
সর্বশেষ

যুদ্ধভীতির মাঝেই স্বস্তি! হরমুজ প্রণালীতে নিরাপদেই যাতায়াত করছে ভারতীয় জাহাজ

যুদ্ধভীতির মাঝেই স্বস্তি! হরমুজ প্রণালীতে নিরাপদেই যাতায়াত করছে ভারতীয় জাহাজ
ছবি--প্রতীকী

নতুন দিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই শেষপর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতির পথে হাঁটবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে ইরানের অবরোধ এবং নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কার মাঝেই হরমুজ প্রণালী দিয়ে ভারতমুখী তেল ও গ্যাসবাহী জাহাজের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি যে দিকেই গড়াক না কেন, ঝুঁকিপূর্ণ ওই জলপথ দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে কোনও সমস্যা হবে না।


চলছে নীরব কূটনীতি

নৌপরিবহণ বিষয়ক পরিচালক ওপেশকুমার শর্মা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ মন্ত্রকের মাধ্যমে তেহরানের সঙ্গে নিরবচ্ছিন্ন কূটনৈতিক যোগাযোগ রাখা হচ্ছে। কৌশলগত কারণে সমন্বয়ের বিস্তারিত পদ্ধতি খোলসা না করলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।


বর্তমানে হরমুজে থাকা ১৩টি ভারতীয় জাহাজ:

শুক্রবার একটি আন্তঃমন্ত্রক বৈঠকে জানানো হয়েছে, এই মুহূর্তে হরমুজ প্রণালীতে ভারতের ১৩টি পতাকাবাহী জাহাজ রয়েছে। যার মধ্যে রয়েছে:


৫টি অশোধিত তেল ট্যাঙ্কার ও ১টি এলপিজি ট্যাঙ্কার।


১টি রাসায়নিক পণ্যবাহী ট্যাঙ্কার ও ৩টি কন্টেনার জাহাজ।


২টি বাল্ক ক্যারিয়ার ও ১টি ড্রেজ়ার।


মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেও এই ব্যস্ত জলপথে ভারতের সরবরাহ লাইন সচল থাকা নয়াদিল্লির বড় কূটনৈতিক সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিষয় : Narendra Modi MaritimeSecurity StraitOfHormuz indiasecurity operationurjasurakhsha

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


যুদ্ধভীতির মাঝেই স্বস্তি! হরমুজ প্রণালীতে নিরাপদেই যাতায়াত করছে ভারতীয় জাহাজ

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image
নতুন দিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই শেষপর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতির পথে হাঁটবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে ইরানের অবরোধ এবং নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কার মাঝেই হরমুজ প্রণালী দিয়ে ভারতমুখী তেল ও গ্যাসবাহী জাহাজের যাতায়াত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি যে দিকেই গড়াক না কেন, ঝুঁকিপূর্ণ ওই জলপথ দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে কোনও সমস্যা হবে না।চলছে নীরব কূটনীতিনৌপরিবহণ বিষয়ক পরিচালক ওপেশকুমার শর্মা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ মন্ত্রকের মাধ্যমে তেহরানের সঙ্গে নিরবচ্ছিন্ন কূটনৈতিক যোগাযোগ রাখা হচ্ছে। কৌশলগত কারণে সমন্বয়ের বিস্তারিত পদ্ধতি খোলসা না করলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।বর্তমানে হরমুজে থাকা ১৩টি ভারতীয় জাহাজ:শুক্রবার একটি আন্তঃমন্ত্রক বৈঠকে জানানো হয়েছে, এই মুহূর্তে হরমুজ প্রণালীতে ভারতের ১৩টি পতাকাবাহী জাহাজ রয়েছে। যার মধ্যে রয়েছে:৫টি অশোধিত তেল ট্যাঙ্কার ও ১টি এলপিজি ট্যাঙ্কার।১টি রাসায়নিক পণ্যবাহী ট্যাঙ্কার ও ৩টি কন্টেনার জাহাজ।২টি বাল্ক ক্যারিয়ার ও ১টি ড্রেজ়ার।মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মধ্যেও এই ব্যস্ত জলপথে ভারতের সরবরাহ লাইন সচল থাকা নয়াদিল্লির বড় কূটনৈতিক সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার