Hidden Stories (বাংলা)
সর্বশেষ

শপথ নিলেন ৩৫ মন্ত্রী, কিন্তু কার হাতে কোন দপ্তর? জল্পনার মাঝেই হঠাৎ দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! নেপথ্যে কি শাহী ফরমান?

শপথ নিলেন ৩৫ মন্ত্রী, কিন্তু কার হাতে কোন দপ্তর? জল্পনার মাঝেই হঠাৎ দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! নেপথ্যে কি শাহী ফরমান?
প্রতীকী ছবি

কলকাতা: বাংলার মসনদে বসার পর এবার মন্ত্রিসভা সম্প্রসারণের বড় কাজ সেরে ফেলেছে বিজেপি সরকার। সোমবারই লোকভবনে নতুন করে ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু রাজভবনে শপথগ্রহণ পর্ব মিটে গেলেও এখনও চূড়ান্ত হয়নি কার ভাগ্যে জুটবে কোন দপ্তর। এই তীব্র জল্পনা ও উৎকণ্ঠার মাঝেই আজ, মঙ্গলবার আচমকা এক ঝটিকা সফরে রাজধানী দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর হাইভোল্টেজ বৈঠক হতে পারে। এই বৈঠকেই বাংলার নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে চূড়ান্ত সিলমোহর পড়তে চলেছে বলে সূত্রের খবর। এছাড়া রাজধানীতে একটি অত্যন্ত গোপন ও বিশেষ বৈঠকেও মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে।


দিল্লি সফরের আগে অবশ্য আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার সকালেই সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে ‘জনতার দরবারে’ উপস্থিত হন তিনি। সেখান থেকে তাঁর সোজা চলে যাওয়ার কথা তারকেশ্বরে। বাবা তারকনাথের মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সেখানে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগামী ২০ তারিখ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের অংশ হিসেবে তারকেশ্বরে প্রধানমন্ত্রীর একটি মেগা জনসভা করার কথা রয়েছে। সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে এবং সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করতেই আজ সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তারকেশ্বরের প্রশাসনিক বৈঠক সেরেই তিনি সোজা চলে আসবেন কলকাতা বিমানবন্দরে এবং সেখান থেকেই দিল্লির বিমান ধরবেন।


গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসনে জিতে বাংলায় ঐতিহাসিক সরকার গড়েছে বিজেপি। এরপর ৯ মে ব্রিগেডের মহাসমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী এবং আরও পাঁচজন হেভিওয়েট মন্ত্রী শপথ নিয়েছিলেন। প্রথম দফায় তাঁর সঙ্গে দায়িত্ব পেয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। সোমবার রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে আরও ৩৫ জন বিধায়ক নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় এই মুহূর্তে রাজ্যে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশে। যার মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। সোমবার বিকেলেই এই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই সবটা চূড়ান্ত করতে চান শুভেন্দু, আর সেই কারণেই তাঁর এই আকস্মিক দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিষয় : AmitShah WestBengalPolitics suvendu adhikari DELHIVISIT cabinetexpansion

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


শপথ নিলেন ৩৫ মন্ত্রী, কিন্তু কার হাতে কোন দপ্তর? জল্পনার মাঝেই হঠাৎ দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু! নেপথ্যে কি শাহী ফরমান?

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image
কলকাতা: বাংলার মসনদে বসার পর এবার মন্ত্রিসভা সম্প্রসারণের বড় কাজ সেরে ফেলেছে বিজেপি সরকার। সোমবারই লোকভবনে নতুন করে ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু রাজভবনে শপথগ্রহণ পর্ব মিটে গেলেও এখনও চূড়ান্ত হয়নি কার ভাগ্যে জুটবে কোন দপ্তর। এই তীব্র জল্পনা ও উৎকণ্ঠার মাঝেই আজ, মঙ্গলবার আচমকা এক ঝটিকা সফরে রাজধানী দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর হাইভোল্টেজ বৈঠক হতে পারে। এই বৈঠকেই বাংলার নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে চূড়ান্ত সিলমোহর পড়তে চলেছে বলে সূত্রের খবর। এছাড়া রাজধানীতে একটি অত্যন্ত গোপন ও বিশেষ বৈঠকেও মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে।দিল্লি সফরের আগে অবশ্য আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার সকালেই সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে ‘জনতার দরবারে’ উপস্থিত হন তিনি। সেখান থেকে তাঁর সোজা চলে যাওয়ার কথা তারকেশ্বরে। বাবা তারকনাথের মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সেখানে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগামী ২০ তারিখ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের অংশ হিসেবে তারকেশ্বরে প্রধানমন্ত্রীর একটি মেগা জনসভা করার কথা রয়েছে। সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে এবং সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করতেই আজ সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তারকেশ্বরের প্রশাসনিক বৈঠক সেরেই তিনি সোজা চলে আসবেন কলকাতা বিমানবন্দরে এবং সেখান থেকেই দিল্লির বিমান ধরবেন।গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসনে জিতে বাংলায় ঐতিহাসিক সরকার গড়েছে বিজেপি। এরপর ৯ মে ব্রিগেডের মহাসমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী এবং আরও পাঁচজন হেভিওয়েট মন্ত্রী শপথ নিয়েছিলেন। প্রথম দফায় তাঁর সঙ্গে দায়িত্ব পেয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। সোমবার রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে আরও ৩৫ জন বিধায়ক নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় এই মুহূর্তে রাজ্যে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশে। যার মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী রয়েছেন। সোমবার বিকেলেই এই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই সবটা চূড়ান্ত করতে চান শুভেন্দু, আর সেই কারণেই তাঁর এই আকস্মিক দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার