Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সাড়ে পাঁচশো বছরের আধ্যাত্মিক ঐতিহ্য! এবার কি বদলে যাচ্ছে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম?

সাড়ে পাঁচশো বছরের আধ্যাত্মিক ঐতিহ্য! এবার কি বদলে যাচ্ছে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম?
ছবি সংগৃহীত

খড়দহ: বৈষ্ণব ধর্মের প্রাচীন ইতিহাস ও আধ্যাত্মিক মাহাত্ম্যকে সম্মান জানাতে এবার সোদপুর ও খড়দহ রেল স্টেশনের নাম পরিবর্তনের পথে হাঁটতে চলেছে রাজ্য। শ্রী চৈতন্যের স্মৃতি-বিজড়িত এবং প্রভু নিত্যানন্দের লীলাভূমি খড়দহ-পানিহাটির ঐতিহাসিক পরিচিতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন খড়দহের বিধায়ক তথা মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রকের কাছে স্টেশন দুটির নাম পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, স্টেশন দুটির নাম বদলে ‘শ্রীপাট খড়দহ’ এবং ‘পানিহাটি’ করা হলে এই অঞ্চলের সাড়ে পাঁচশো বছরের প্রাচীন বৈষ্ণব ঐতিহ্য আরও বেশি স্বীকৃতি পাবে। এর ফলে প্রাচীন মন্দিরগুলিকে কেন্দ্র করে একটি বৃহৎ ‘টেম্পল ট্যুরিজম’ বা ধর্মীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব হবে, যা এলাকার খোলনলচে বদলে দেওয়ার পাশাপাশি স্থানীয় স্তরে ব্যাপক কর্মসংস্থানেরও নতুন সুযোগ তৈরি করবে।


নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রী কল্যাণ চক্রবর্তী বিভিন্ন সরকারি দপ্তরে মোট সাতটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রস্তাব পাঠিয়েছেন, যার মধ্যে স্টেশনের নাম বদল ও খড়দহকে মডেল স্টেশন হিসেবে গড়ে তোলার আবেদন অন্যতম। এছাড়াও, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে খড়দহ স্টেশন সংলগ্ন এলাকার সঙ্গে বিটি রোডের সংযোগকারী একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা পূর্ত দপ্তরের কাছে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলরাম হাসপাতালের আধুনিকীকরণ এবং খড়দহের ঐতিহ্যবাহী খালের সংস্কারের ওপর জোর দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে পলি জমে নাব্যতা হারানো খালটি সংস্কারের পাশাপাশি বিটি রোড থেকে পূর্ব দিকে বিস্তৃত খালের উপর পিলারের সাহায্যে একটি নতুন রাস্তা নির্মাণের বিষয়েও সরকারের সঙ্গে আলোচনা চলছে, যাতে জমি অধিগ্রহণের ঝামেলা ছাড়াই গ্রামীণ খড়দহের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা যায়। আধ্যাত্মিক পরিচিতি আর আধুনিক পরিকাঠামো— এই দুইয়ের মেলবন্ধনে খড়দহ ও পানিহাটি আগামী দিনে পর্যটন মানচিত্রে এক নতুন নজির গড়বে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।

বিষয় : INDIANRAILWAYS sodpur khardah kalyanchakraborty

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সাড়ে পাঁচশো বছরের আধ্যাত্মিক ঐতিহ্য! এবার কি বদলে যাচ্ছে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম?

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image
খড়দহ: বৈষ্ণব ধর্মের প্রাচীন ইতিহাস ও আধ্যাত্মিক মাহাত্ম্যকে সম্মান জানাতে এবার সোদপুর ও খড়দহ রেল স্টেশনের নাম পরিবর্তনের পথে হাঁটতে চলেছে রাজ্য। শ্রী চৈতন্যের স্মৃতি-বিজড়িত এবং প্রভু নিত্যানন্দের লীলাভূমি খড়দহ-পানিহাটির ঐতিহাসিক পরিচিতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন খড়দহের বিধায়ক তথা মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রকের কাছে স্টেশন দুটির নাম পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, স্টেশন দুটির নাম বদলে ‘শ্রীপাট খড়দহ’ এবং ‘পানিহাটি’ করা হলে এই অঞ্চলের সাড়ে পাঁচশো বছরের প্রাচীন বৈষ্ণব ঐতিহ্য আরও বেশি স্বীকৃতি পাবে। এর ফলে প্রাচীন মন্দিরগুলিকে কেন্দ্র করে একটি বৃহৎ ‘টেম্পল ট্যুরিজম’ বা ধর্মীয় পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব হবে, যা এলাকার খোলনলচে বদলে দেওয়ার পাশাপাশি স্থানীয় স্তরে ব্যাপক কর্মসংস্থানেরও নতুন সুযোগ তৈরি করবে।নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রী কল্যাণ চক্রবর্তী বিভিন্ন সরকারি দপ্তরে মোট সাতটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রস্তাব পাঠিয়েছেন, যার মধ্যে স্টেশনের নাম বদল ও খড়দহকে মডেল স্টেশন হিসেবে গড়ে তোলার আবেদন অন্যতম। এছাড়াও, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে খড়দহ স্টেশন সংলগ্ন এলাকার সঙ্গে বিটি রোডের সংযোগকারী একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা পূর্ত দপ্তরের কাছে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলরাম হাসপাতালের আধুনিকীকরণ এবং খড়দহের ঐতিহ্যবাহী খালের সংস্কারের ওপর জোর দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে পলি জমে নাব্যতা হারানো খালটি সংস্কারের পাশাপাশি বিটি রোড থেকে পূর্ব দিকে বিস্তৃত খালের উপর পিলারের সাহায্যে একটি নতুন রাস্তা নির্মাণের বিষয়েও সরকারের সঙ্গে আলোচনা চলছে, যাতে জমি অধিগ্রহণের ঝামেলা ছাড়াই গ্রামীণ খড়দহের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা যায়। আধ্যাত্মিক পরিচিতি আর আধুনিক পরিকাঠামো— এই দুইয়ের মেলবন্ধনে খড়দহ ও পানিহাটি আগামী দিনে পর্যটন মানচিত্রে এক নতুন নজির গড়বে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার