Hidden Stories (বাংলা)
সর্বশেষ

কলকাতা স্টেশন পর্যন্ত বাড়তে পারে গ্রিন লাইন মেট্রো, প্রাথমিক সমীক্ষার ছাড়পত্র রেলের

কলকাতা স্টেশন পর্যন্ত বাড়তে পারে গ্রিন লাইন মেট্রো, প্রাথমিক সমীক্ষার ছাড়পত্র রেলের
ছবি--প্রতীকী

কলকাতার মেট্রো যোগাযোগ ব্যবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজনের পরিকল্পনা করছে রেলমন্ত্রক। গ্রিন লাইন মেট্রোকে করুণাময়ী থেকে সম্প্রসারণ করে কলকাতা স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের প্রাথমিক সমীক্ষার অনুমতি মিলেছে বলে সূত্রের খবর।

প্রস্তাবিত রুট অনুযায়ী, ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল এবং সল্টলেকের ৬ নম্বর আইল্যান্ড হয়ে মেট্রো করুণাময়ীর সঙ্গে যুক্ত হবে। বর্তমানে গ্রিন লাইন মেট্রো করুণাময়ী পর্যন্ত চলাচল করে। নতুন এই সম্প্রসারণ বাস্তবায়িত হলে কলকাতা স্টেশনও সরাসরি মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্পে জমি অধিগ্রহণ নিয়ে বড় কোনও সমস্যার সম্ভাবনা নেই। প্রাথমিক সমীক্ষার জন্য প্রায় ৮ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানা গিয়েছে। সমীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


রেল সূত্রে খবর, কলকাতা স্টেশন পর্যন্ত মেট্রো সম্প্রসারণের সম্ভাব্যতা খতিয়ে দেখতে ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই কারিগরি ও ট্র্যাফিক সমীক্ষাও শুরু হবে। 

এদিকে, শনিবার রাজ্যে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্নে রাজ্যের বিভিন্ন রেল প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলা ওই বৈঠকে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল এবং কলকাতা মেট্রো রেলের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

বিষয় : MetroRail KolkataMetro SALTLAKE publictransport railministry greenlinemetro

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


কলকাতা স্টেশন পর্যন্ত বাড়তে পারে গ্রিন লাইন মেট্রো, প্রাথমিক সমীক্ষার ছাড়পত্র রেলের

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image
কলকাতার মেট্রো যোগাযোগ ব্যবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজনের পরিকল্পনা করছে রেলমন্ত্রক। গ্রিন লাইন মেট্রোকে করুণাময়ী থেকে সম্প্রসারণ করে কলকাতা স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের প্রাথমিক সমীক্ষার অনুমতি মিলেছে বলে সূত্রের খবর।প্রস্তাবিত রুট অনুযায়ী, ক্ষুদিরাম বসু রোড, বাগজোলা খাল এবং সল্টলেকের ৬ নম্বর আইল্যান্ড হয়ে মেট্রো করুণাময়ীর সঙ্গে যুক্ত হবে। বর্তমানে গ্রিন লাইন মেট্রো করুণাময়ী পর্যন্ত চলাচল করে। নতুন এই সম্প্রসারণ বাস্তবায়িত হলে কলকাতা স্টেশনও সরাসরি মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্পে জমি অধিগ্রহণ নিয়ে বড় কোনও সমস্যার সম্ভাবনা নেই। প্রাথমিক সমীক্ষার জন্য প্রায় ৮ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানা গিয়েছে। সমীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।রেল সূত্রে খবর, কলকাতা স্টেশন পর্যন্ত মেট্রো সম্প্রসারণের সম্ভাব্যতা খতিয়ে দেখতে ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই কারিগরি ও ট্র্যাফিক সমীক্ষাও শুরু হবে। এদিকে, শনিবার রাজ্যে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্নে রাজ্যের বিভিন্ন রেল প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলা ওই বৈঠকে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল এবং কলকাতা মেট্রো রেলের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার