Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘মাছ-ডিম’ হাতে বিক্ষোভ, বাজল ‘মাছ চোর’ গান! কোর্টে যাওয়ার পথে চরম হেনস্থার মুখে এনআইএ-র জালে ধরা পড়া শওকত

‘মাছ-ডিম’ হাতে বিক্ষোভ, বাজল ‘মাছ চোর’ গান! কোর্টে যাওয়ার পথে চরম হেনস্থার মুখে এনআইএ-র জালে ধরা পড়া শওকত
ছবি সংগৃহীত

কলকাতা: ভাঙড়ে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র জালে ধরা পড়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শুক্রবার রাতে চিংড়িঘাটা এলাকা থেকে নাটকীয়ভাবে গ্রেফতারের পর, শনিবার দুপুরে তাঁকে কলকাতার নগরদায়রা আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু হতেই ছড়াল তুমুল উত্তেজনা। নিউ টাউনে এনআইএ দফতরের বাইরে সকাল থেকেই শওকত-বিরোধীরা মাছ এবং ডিম হাতে নিয়ে ভিড় জমিয়েছিলেন। 


প্রাক্তন বিধায়কের গাড়ি বেরোতেই সেই মাছ-ডিম ছুড়ে মারার প্রস্তুতি যেমন ছিল, তেমনই লাউডস্পিকারে ‘মাছ চোর’ গান চালিয়ে রীতিমতো নাচানাচি ও হুল্লোড়ে মেতে ওঠেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে যখন একদল বিক্ষুব্ধ মানুষ এনআইএ-র গাড়ির কাচ চাপড়ে ক্ষোভ উগরে দিতে শুরু করেন, এমনকি গাড়ির পিছন পিছন তাড়া করেন অনেকে। বিধাননগরের হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে যখন শওকতকে আদালত চত্বরে আনা হয়, তখন সেখানে হাজির থাকা বিজেপি কর্মীরা তাঁর ফাঁসির দাবিতে সোচ্চার হন। ক্যানিং থেকে আসা একাধিক বিজেপি কর্মী নিজেদের শরীরের মারধরের দাগ দেখিয়ে অভিযোগ করেন যে, শওকত ও তাঁর ঘনিষ্ঠদের অত্যাচারে গত ১৫ বছর ধরে তাঁরা ঘরছাড়া ও অত্যাচারিত। পুলিশ কোনো অভিযোগ নেয়নি, উল্টে ২০২১, ২০২৪ এবং ২০২৬ সালের ভোটের আগে তাঁদের তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর করা হয়েছে।


উল্লেখ্য, ভাঙড় বিস্ফোরণ-কাণ্ডে দীর্ঘদিন ধরেই শওকত মোল্লাকে খুঁজছিল এনআইএ এবং মাত্র দু’দিন আগেই তাঁকে ‘ফেরার’ ঘোষণা করা হয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর, আইনি জটলা ও গ্রেফতারি এড়াতে শওকত বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন। দক্ষিণ ২৪ পরগনার সীমান্ত সংলগ্ন চুনাখালির কাছে তাঁকে দেখাও গিয়েছিল, কিন্তু স্থানীয় বাসিন্দারা চিনে ফেলে বিক্ষোভ দেখানোয় তিনি গাড়ি ঘুরিয়ে চম্পট দেন। অবশেষে শুক্রবার রাতে চিংড়িঘাটা মোড় থেকে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা তাঁকে পাকড়াও করেন। যদিও সুত্রের দাবি, বেগতিক বুঝে শওকত নিজে থেকেই এনআইএ দফতরে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন, কিন্তু মাঝপথেই তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে আদালত চত্বরে কড়া নিরাপত্তা সত্ত্বেও যেভাবে তাঁর ফাঁসির দাবি এবং ‘মাছ চোর’ স্লোগানে বাতাস গরম হয়ে উঠেছে, তাতে শওকতের রাজনৈতিক ভবিষ্যৎ যে চরম সংকটে, তা বলাই বাহুল্য।


#ArrestOfSaokatMolla #NIARaid #BhangarBlastCase #KolkataCourtDrama #SaokatMollaArrested #BengalPolitics #NIAInvestigation #ChingrighataArrest

@Debanwita HSN @Ankita Ghosh HSN

বিষয় : BengalPolitics NIARaid arrestofsoakatmolla kolkatacourtdrama

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘মাছ-ডিম’ হাতে বিক্ষোভ, বাজল ‘মাছ চোর’ গান! কোর্টে যাওয়ার পথে চরম হেনস্থার মুখে এনআইএ-র জালে ধরা পড়া শওকত

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image
কলকাতা: ভাঙড়ে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র জালে ধরা পড়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শুক্রবার রাতে চিংড়িঘাটা এলাকা থেকে নাটকীয়ভাবে গ্রেফতারের পর, শনিবার দুপুরে তাঁকে কলকাতার নগরদায়রা আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু হতেই ছড়াল তুমুল উত্তেজনা। নিউ টাউনে এনআইএ দফতরের বাইরে সকাল থেকেই শওকত-বিরোধীরা মাছ এবং ডিম হাতে নিয়ে ভিড় জমিয়েছিলেন। প্রাক্তন বিধায়কের গাড়ি বেরোতেই সেই মাছ-ডিম ছুড়ে মারার প্রস্তুতি যেমন ছিল, তেমনই লাউডস্পিকারে ‘মাছ চোর’ গান চালিয়ে রীতিমতো নাচানাচি ও হুল্লোড়ে মেতে ওঠেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে যখন একদল বিক্ষুব্ধ মানুষ এনআইএ-র গাড়ির কাচ চাপড়ে ক্ষোভ উগরে দিতে শুরু করেন, এমনকি গাড়ির পিছন পিছন তাড়া করেন অনেকে। বিধাননগরের হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করিয়ে যখন শওকতকে আদালত চত্বরে আনা হয়, তখন সেখানে হাজির থাকা বিজেপি কর্মীরা তাঁর ফাঁসির দাবিতে সোচ্চার হন। ক্যানিং থেকে আসা একাধিক বিজেপি কর্মী নিজেদের শরীরের মারধরের দাগ দেখিয়ে অভিযোগ করেন যে, শওকত ও তাঁর ঘনিষ্ঠদের অত্যাচারে গত ১৫ বছর ধরে তাঁরা ঘরছাড়া ও অত্যাচারিত। পুলিশ কোনো অভিযোগ নেয়নি, উল্টে ২০২১, ২০২৪ এবং ২০২৬ সালের ভোটের আগে তাঁদের তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর করা হয়েছে।উল্লেখ্য, ভাঙড় বিস্ফোরণ-কাণ্ডে দীর্ঘদিন ধরেই শওকত মোল্লাকে খুঁজছিল এনআইএ এবং মাত্র দু’দিন আগেই তাঁকে ‘ফেরার’ ঘোষণা করা হয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর, আইনি জটলা ও গ্রেফতারি এড়াতে শওকত বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন। দক্ষিণ ২৪ পরগনার সীমান্ত সংলগ্ন চুনাখালির কাছে তাঁকে দেখাও গিয়েছিল, কিন্তু স্থানীয় বাসিন্দারা চিনে ফেলে বিক্ষোভ দেখানোয় তিনি গাড়ি ঘুরিয়ে চম্পট দেন। অবশেষে শুক্রবার রাতে চিংড়িঘাটা মোড় থেকে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা তাঁকে পাকড়াও করেন। যদিও সুত্রের দাবি, বেগতিক বুঝে শওকত নিজে থেকেই এনআইএ দফতরে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন, কিন্তু মাঝপথেই তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে আদালত চত্বরে কড়া নিরাপত্তা সত্ত্বেও যেভাবে তাঁর ফাঁসির দাবি এবং ‘মাছ চোর’ স্লোগানে বাতাস গরম হয়ে উঠেছে, তাতে শওকতের রাজনৈতিক ভবিষ্যৎ যে চরম সংকটে, তা বলাই বাহুল্য।#ArrestOfSaokatMolla #NIARaid #BhangarBlastCase #KolkataCourtDrama #SaokatMollaArrested #BengalPolitics #NIAInvestigation #ChingrighataArrest@Debanwita HSN @Ankita Ghosh HSN

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার