Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ক্ষমতা হারাতেই একের পর এক চাপ! এবার ডায়মন্ড হারবারে খোদ অভিষেকের বিরুদ্ধে এফআইআর, নেপথ্যে কোন ঘটনা?

ক্ষমতা হারাতেই একের পর এক চাপ! এবার ডায়মন্ড হারবারে খোদ অভিষেকের বিরুদ্ধে এফআইআর, নেপথ্যে কোন ঘটনা?
FILE IMAGE

ডায়মন্ড হারবার: রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই কার্যত ‘ল্যাজে-গোবরে’ অবস্থা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরনো দুর্নীতির মামলা তো ছিলই, তার সঙ্গে জুড়ছিল একের পর এক নতুন বিপত্তি। এবার খোদ নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার থানাতেই নতুন করে এফআইআর দায়ের হলো তাঁর বিরুদ্ধে। ২০১৮ সালের একটি নৃশংস মারধরের ঘটনার জের টেনে অভিষেকের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ দায়ের করেছেন হেভিওয়েট বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তৃণমূল জমানায় পুলিশি নিষ্ক্রিয়তার যে অভিযোগ দীর্ঘদিন ধরে চাপা ছিল, তা ক্ষমতাচ্যুত হতেই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল।


অভিজিৎ দাস ওরফে ববি দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে অত্যন্ত পরিচিত এবং দীর্ঘদিনের পোড়খাওয়া বিজেপি কর্মী। গত লোকসভা নির্বাচনেও ডায়মন্ড হারবার আসনে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ্ম শিবিরের প্রার্থী হয়ে লড়েছিলেন তিনি। তবে মঙ্গলবারের এই অভিযোগের শিকড় লুকিয়ে রয়েছে আজ থেকে বছর আটেক আগে, ২০১৮ সালে। ববির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্ত সহায়কের ঠান্ডা মাথার পরিকল্পনাতেই সে বছর ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে তাঁর ওপর একদল দুষ্কৃতী চড়াও হয় এবং বেধড়ক মারধর করা হয়।


সেদিনের সেই নৃশংস হামলার স্মৃতি উস্কে দিয়ে বিজেপি নেতা অভিযোগ করেছেন, হামলায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়েছিলেন তিনি। আশপাশে বহু মানুষ উপস্থিত থাকলেও প্রাণের ভয়ে কেউ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। সে যাত্রায় কোনোমতে প্রাণে বাঁচলেও, শারীরিক ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। ববির বিস্ফোরক দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছক কষা হামলার কারণেই আজ তিনি পঙ্গু হয়ে গিয়েছেন, এখনও সোজা হয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারেন না। সেই সময় পুলিশকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি, কিন্তু এবার তিনি সুবিচার পাবেন বলে আশাবাদী।


মঙ্গলবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আপ্ত সহায়কসহ মোট ৬ জনের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের হওয়ার পর থেকেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের ক্ষমতা হারানোর পর থেকেই অভিষেকের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একদিকে সই জাল করার কাণ্ডে নাম জড়ানো এবং বারবার সিআইডি তলব এড়িয়ে যাওয়ার ফলে আইনি চাপ বাড়ছে, অন্যদিকে কিছুদিন আগেই নির্বাচনী প্রচারে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগে আরেকটি এফআইআর হয়েছিল তাঁর নামে। তার রেশ কাটতে না কাটতেই ২০১৮ সালের এই পুরনো মামলা নতুন করে তাঁর অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিল।

বিষয় : BengalPolitics diamondharbour AbhishekBanerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ১৪ জুন ২০২৬


ক্ষমতা হারাতেই একের পর এক চাপ! এবার ডায়মন্ড হারবারে খোদ অভিষেকের বিরুদ্ধে এফআইআর, নেপথ্যে কোন ঘটনা?

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image
ডায়মন্ড হারবার: রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই কার্যত ‘ল্যাজে-গোবরে’ অবস্থা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরনো দুর্নীতির মামলা তো ছিলই, তার সঙ্গে জুড়ছিল একের পর এক নতুন বিপত্তি। এবার খোদ নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার থানাতেই নতুন করে এফআইআর দায়ের হলো তাঁর বিরুদ্ধে। ২০১৮ সালের একটি নৃশংস মারধরের ঘটনার জের টেনে অভিষেকের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ দায়ের করেছেন হেভিওয়েট বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তৃণমূল জমানায় পুলিশি নিষ্ক্রিয়তার যে অভিযোগ দীর্ঘদিন ধরে চাপা ছিল, তা ক্ষমতাচ্যুত হতেই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল।অভিজিৎ দাস ওরফে ববি দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে অত্যন্ত পরিচিত এবং দীর্ঘদিনের পোড়খাওয়া বিজেপি কর্মী। গত লোকসভা নির্বাচনেও ডায়মন্ড হারবার আসনে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ্ম শিবিরের প্রার্থী হয়ে লড়েছিলেন তিনি। তবে মঙ্গলবারের এই অভিযোগের শিকড় লুকিয়ে রয়েছে আজ থেকে বছর আটেক আগে, ২০১৮ সালে। ববির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্ত সহায়কের ঠান্ডা মাথার পরিকল্পনাতেই সে বছর ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে তাঁর ওপর একদল দুষ্কৃতী চড়াও হয় এবং বেধড়ক মারধর করা হয়।সেদিনের সেই নৃশংস হামলার স্মৃতি উস্কে দিয়ে বিজেপি নেতা অভিযোগ করেছেন, হামলায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়েছিলেন তিনি। আশপাশে বহু মানুষ উপস্থিত থাকলেও প্রাণের ভয়ে কেউ তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। সে যাত্রায় কোনোমতে প্রাণে বাঁচলেও, শারীরিক ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। ববির বিস্ফোরক দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছক কষা হামলার কারণেই আজ তিনি পঙ্গু হয়ে গিয়েছেন, এখনও সোজা হয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারেন না। সেই সময় পুলিশকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি, কিন্তু এবার তিনি সুবিচার পাবেন বলে আশাবাদী।মঙ্গলবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আপ্ত সহায়কসহ মোট ৬ জনের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের হওয়ার পর থেকেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের ক্ষমতা হারানোর পর থেকেই অভিষেকের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একদিকে সই জাল করার কাণ্ডে নাম জড়ানো এবং বারবার সিআইডি তলব এড়িয়ে যাওয়ার ফলে আইনি চাপ বাড়ছে, অন্যদিকে কিছুদিন আগেই নির্বাচনী প্রচারে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগে আরেকটি এফআইআর হয়েছিল তাঁর নামে। তার রেশ কাটতে না কাটতেই ২০১৮ সালের এই পুরনো মামলা নতুন করে তাঁর অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার