Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মৃত্যুর মুখ থেকে ফিরলেন অক্ষয়-টুইঙ্কল! মুম্বইয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬
মৃত্যুর মুখ থেকে ফিরলেন অক্ষয়-টুইঙ্কল! মুম্বইয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা

মুম্বই: মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কনভয়। সোমবার রাতে বিমানবন্দর থেকে স্ত্রী টুইঙ্কল খন্নাকে নিয়ে বাড়ি ফেরার পথে জুহু এলাকায় এই ঘটনা ঘটে। দ্রুতগতির মার্সিডিজ, ইনোভা এবং অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে উল্টে যায় অভিনেতার গাড়ি। তবে জানলা দিয়ে লাফিয়ে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন অক্ষয় ও তাঁর নিরাপত্তারক্ষীরা।

জুহু পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সিলভার বিচ ক্যাফে সংলগ্ন জনবহুল এলাকায় একটি বেপরোয়া গতির মার্সিডিজ নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেতার কনভয়ে থাকা ইনোভা গাড়িতে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে ইনোভাটি সামনে থাকা একটি অটোরিক্সাকে পিষে দেয় এবং উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি উল্টে যাওয়ার পর অক্ষয় কুমার ও তাঁর দেহরক্ষীরা দ্রুত জানলা দিয়ে বাইরে বেরিয়ে আসেন। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় টুইঙ্কল খন্নাকেও।

নিজে

যাত্রীকেও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ ইতিমধ্যেই বেপরোয়া মার্সিডিজ চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোচালক। তাঁর ভাই সমীর জানিয়েছেন, রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। মার্সিডিজের ধাক্কায় ইনোভাটি সরাসরি অটোতে আঘাত করায় তাঁর ভাই ও এক যাত্রী অটোর নিচে চাপা পড়েন। অটোটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে এবং চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ভাইয়ের জীবন নিয়ে শঙ্কিত সমীর আবেগপ্রবণ হয়ে অক্ষয় কুমারের কাছে একটি বিশেষ আর্জি জানিয়েছেন। তিনি বলেন, “আমার একটাই অনুরোধ, আমার ভাইয়ের যেন যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ওই অটোর ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়। এর বাইরে আমরা আর কিছু চাই না”।

ব্যক্তিগতভাবে অক্ষত থাকলেও, এই ঘটনা অক্ষয় কুমারের জন্য এক বড় মানসিক ধাক্কা। এখন দেখার, আহত ওই সাধারণ শ্রমজীবী পরিবারের আর্জিতে সাড়া দিয়ে অক্ষয় কুমার সহায়তার হাত বাড়িয়ে দেন কি না।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


মৃত্যুর মুখ থেকে ফিরলেন অক্ষয়-টুইঙ্কল! মুম্বইয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image
মুম্বই: মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কনভয়। সোমবার রাতে বিমানবন্দর থেকে স্ত্রী টুইঙ্কল খন্নাকে নিয়ে বাড়ি ফেরার পথে জুহু এলাকায় এই ঘটনা ঘটে। দ্রুতগতির মার্সিডিজ, ইনোভা এবং অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে উল্টে যায় অভিনেতার গাড়ি। তবে জানলা দিয়ে লাফিয়ে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন অক্ষয় ও তাঁর নিরাপত্তারক্ষীরা।জুহু পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সিলভার বিচ ক্যাফে সংলগ্ন জনবহুল এলাকায় একটি বেপরোয়া গতির মার্সিডিজ নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেতার কনভয়ে থাকা ইনোভা গাড়িতে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে ইনোভাটি সামনে থাকা একটি অটোরিক্সাকে পিষে দেয় এবং উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি উল্টে যাওয়ার পর অক্ষয় কুমার ও তাঁর দেহরক্ষীরা দ্রুত জানলা দিয়ে বাইরে বেরিয়ে আসেন। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় টুইঙ্কল খন্নাকেও।নিজেযাত্রীকেও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ ইতিমধ্যেই বেপরোয়া মার্সিডিজ চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোচালক। তাঁর ভাই সমীর জানিয়েছেন, রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। মার্সিডিজের ধাক্কায় ইনোভাটি সরাসরি অটোতে আঘাত করায় তাঁর ভাই ও এক যাত্রী অটোর নিচে চাপা পড়েন। অটোটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে এবং চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।ভাইয়ের জীবন নিয়ে শঙ্কিত সমীর আবেগপ্রবণ হয়ে অক্ষয় কুমারের কাছে একটি বিশেষ আর্জি জানিয়েছেন। তিনি বলেন, “আমার একটাই অনুরোধ, আমার ভাইয়ের যেন যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ওই অটোর ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়। এর বাইরে আমরা আর কিছু চাই না”।ব্যক্তিগতভাবে অক্ষত থাকলেও, এই ঘটনা অক্ষয় কুমারের জন্য এক বড় মানসিক ধাক্কা। এখন দেখার, আহত ওই সাধারণ শ্রমজীবী পরিবারের আর্জিতে সাড়া দিয়ে অক্ষয় কুমার সহায়তার হাত বাড়িয়ে দেন কি না।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত