কলকাতা: রাজ্য পুলিশের শীর্ষপদে রদবদল। প্রাক্তন ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার-এর বিদায়ের পর রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল (ডিজি) হিসেবে দায়িত্ব পেলেন পীযূষ পান্ডে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও চলতি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই এই দায়িত্ব বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ভারপ্রাপ্ত হিসেবেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ সামলাবেন পীযূষ পান্ডে। স্থায়ী ডিজি নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া পরবর্তী সময়ে সম্পন্ন হবে বলে ইঙ্গিত প্রশাসনের।
রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনপূর্ব নিরাপত্তা ব্যবস্থা, স্পর্শকাতর এলাকা নজরদারি এবং পুলিশের অভ্যন্তরীণ প্রশাসনিক সমন্বয়—এই সব গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন তাঁর কাঁধে। অভিজ্ঞ আমলা হিসেবে পুলিশের শীর্ষস্তরে তিনি কীভাবে প্রশাসনিক গতি আনেন, সে দিকেই নজর থাকবে রাজ্যবাসীর।
বিস্তারিত আসছে…

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন