Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Darbhanga Medical College: জেলেরই মহিলাদের মদের আসর! দ্বারভাঙার ঘটনায় ফের তোলপাড় বিহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬
Darbhanga Medical College: জেলেরই মহিলাদের মদের আসর! দ্বারভাঙার ঘটনায় ফের তোলপাড় বিহার
দ্বারভাঙার সরকারি হাসপাতালে এই সেই ভাইরাল ছবি। ছবি: এক্স

দ্বারভাঙা: মদ নিষিদ্ধ বিহারে! 

অভিযোগ সেই রাজ্য়ের সরকারি হাসপাতালেই বসেছিল জমিয়ে মদের আসর। দ্বারভাঙা মেডিকেল কলেজ হাসপাতালের (DMCH) শল্য বিভাগের ভিতরের এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে রাজ্য জুড়ে। 

হাসপাতালের তিন জন মহিলা সাফাইকর্মী এবং এক ট্রলি অপারেটর সহ এক তরুণের মদ্যপানের একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্বাস্থ্য দফতর ও পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘হিডেন স্টোরিজ’।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হাসপাতালের সিঁড়ির ল্যান্ডিংয়ে মেঝের উপর বসে মদ্যপানের প্রস্তুতি নিচ্ছেন তিন জন মহিলা কর্মী। কিছু ক্ষণ পর সেখানে কালো রঙের পোশাক পরা এক তরুণ এসে তাঁদের সঙ্গে যোগ দেন। চার জনকেই হাতে গ্লাস নিয়ে খোলা মেলাভাবে মদ্যপান করতে দেখা যায়। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের পাশাপাশি নেটাগরিকদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে (পূর্বে টুইটার) ‘পুষ্কর সিং বিস্ট’ (@i_pushkar_bisht) নামের এক ব্যক্তির হ্যান্ডেল থেকে এই ভিডিয়োটি প্রথম পোস্ট করা হয়। এর পরেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যেখানে খোদ মদ বিক্রি ও সেবনের উপর কঠোর আইনি নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে একটি চিকিৎসা কেন্দ্রের মত সংবেদনশীল স্থানে স্বাস্থ্যকর্মীদের এমন বেপরোয়া আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল। 

রোগীদের জীবন ও স্বাস্থ্য যেখানে চিকিৎসালয়ের সঙ্গে সরাসরি জড়িত, সেখানে কর্মীদের এই দায়িত্বজ্ঞানহীনতা কোন পর্যায়ে পৌঁছেছে, তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই পুলিশ একটি এফআইআর দায়ের করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিষয় : #DarbhangaMedicalCollege #BiharNews #ViralVideo #HospitalShockingVideo #BiharProhibition #PushkarSinghBisht #HiddenStoriesNews #BreakingNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


Darbhanga Medical College: জেলেরই মহিলাদের মদের আসর! দ্বারভাঙার ঘটনায় ফের তোলপাড় বিহার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image
দ্বারভাঙা: মদ নিষিদ্ধ বিহারে! অভিযোগ সেই রাজ্য়ের সরকারি হাসপাতালেই বসেছিল জমিয়ে মদের আসর। দ্বারভাঙা মেডিকেল কলেজ হাসপাতালের (DMCH) শল্য বিভাগের ভিতরের এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে রাজ্য জুড়ে। হাসপাতালের তিন জন মহিলা সাফাইকর্মী এবং এক ট্রলি অপারেটর সহ এক তরুণের মদ্যপানের একটি সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্বাস্থ্য দফতর ও পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘হিডেন স্টোরিজ’।ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হাসপাতালের সিঁড়ির ল্যান্ডিংয়ে মেঝের উপর বসে মদ্যপানের প্রস্তুতি নিচ্ছেন তিন জন মহিলা কর্মী। কিছু ক্ষণ পর সেখানে কালো রঙের পোশাক পরা এক তরুণ এসে তাঁদের সঙ্গে যোগ দেন। চার জনকেই হাতে গ্লাস নিয়ে খোলা মেলাভাবে মদ্যপান করতে দেখা যায়। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের পাশাপাশি নেটাগরিকদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।সামাজিক মাধ্যম এক্সে (পূর্বে টুইটার) ‘পুষ্কর সিং বিস্ট’ (@i_pushkar_bisht) নামের এক ব্যক্তির হ্যান্ডেল থেকে এই ভিডিয়োটি প্রথম পোস্ট করা হয়। এর পরেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যেখানে খোদ মদ বিক্রি ও সেবনের উপর কঠোর আইনি নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে একটি চিকিৎসা কেন্দ্রের মত সংবেদনশীল স্থানে স্বাস্থ্যকর্মীদের এমন বেপরোয়া আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল। রোগীদের জীবন ও স্বাস্থ্য যেখানে চিকিৎসালয়ের সঙ্গে সরাসরি জড়িত, সেখানে কর্মীদের এই দায়িত্বজ্ঞানহীনতা কোন পর্যায়ে পৌঁছেছে, তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই পুলিশ একটি এফআইআর দায়ের করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত