Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Seva Setu Aviyan: কলকাতায় ‘সেবা সেতু অভিযান’: শুক্রবার থেকে বিশেষ জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা-সহ ২০টি প্রকল্পের আবেদনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬
Seva Setu Aviyan: কলকাতায় ‘সেবা সেতু অভিযান’: শুক্রবার থেকে বিশেষ জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা-সহ ২০টি প্রকল্পের আবেদনের সুযোগ
এআই দ্বারা নির্মিত ছবি

কলকাতা: সামনেই দুর্গোৎসব মিটলেই কলকাতা ও হাওড়া-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পুরসভায় নির্বাচন। আর সেই ভোটের দামামা বাজার আগেই সাধারণ মানুষের জন্য এক বিরাট সুযোগ নিয়ে আসছে রাজ্য প্রশাসন। আগামিকাল, শুক্রবার অর্থাৎ ২ অক্টোবর থেকে কলকাতার ১৬টি বরো এবং রাজ্যের সমস্ত ব্লকে শুরু হতে চলেছে তিনদিনের বিশেষ জনকল্যাণ শিবির, যার পোশাকি নাম ‘সেবা সেতু অভিযান’। এই মেগা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড ও পিএম কিষান স্বনিধি-সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রায় ২০টি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা এক ছাদের তলায় পেয়ে যাবেন। ফলে যাঁদের এতদিন বিভিন্ন প্রকল্পের ফর্ম জমা দেওয়া কিংবা নাম নথিভুক্ত করা বাকি ছিল, তাঁরা নতুন করে আবেদনের বড় সুযোগ পাচ্ছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩ দিনব্যাপী এই বিশেষ সেবা সেতু অভিযানে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি আধিকারিকরা সরাসরি শিবিরে উপস্থিত থেকে পরিষেবা দেবেন। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম প্রদান ও তা জমাদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করাই সরকারের মূল লক্ষ্য। বিভিন্ন ব্যাঙ্কের পক্ষ থেকেও বিশেষ কাউন্টার খোলা হচ্ছে যাতে আবেদনকারীদের আর্থিক প্রক্রিয়াকরণে কোনও জটিলতা না তৈরি হয়। তিলোত্তমা কলকাতায় পরিষেবা আরও সহজ করতে প্রতি দুটি ওয়ার্ড পিছু একটি করে এমন সহায়তা শিবির গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আসন্ন পুরভোটের কথা মাথায় রেখে প্রতিটি পরিবারের কাছে সরকারি সুবিধা সুনিশ্চিত করতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই বিশেষ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। সাধারণ মানুষের কাছে শিবিরের বার্তা ও বিস্তারিত তথ্য সঠিক সময়ে পৌঁছে দিতে স্থানীয় বিধায়কদেরও সক্রিয়ভাবে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ দেখা যাায় একাধিক গুরুত্বপূর্ণ কাউন্টারে উপচে পড়া ভিড়ের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার ফর্ম সংগ্রহ ও জমা দিতে অভূতপূর্ব ভিড় হতে পারে বলে পুরকর্মীদের একাংশের অনুমান। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুরসভার তরফে লালবাজার পুলিশ সদর দফতরে বিশেষ নিরাপত্তার আর্জি জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকেও তিনদিন ধরে প্রতিটি শিবিরে কড়া নিরাপত্তার বলয় গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে, উৎসব ও ভোটের মরশুমে আমজনতার প্রশাসনিক কাজ সহজ করতেই সরকারের এই সেবা সেতু অভিযান।

বিষয় : Annapurna Yojana Seba Setu Abhiyan Bengal Wether

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬


Seva Setu Aviyan: কলকাতায় ‘সেবা সেতু অভিযান’: শুক্রবার থেকে বিশেষ জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা-সহ ২০টি প্রকল্পের আবেদনের সুযোগ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: সামনেই দুর্গোৎসব মিটলেই কলকাতা ও হাওড়া-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পুরসভায় নির্বাচন। আর সেই ভোটের দামামা বাজার আগেই সাধারণ মানুষের জন্য এক বিরাট সুযোগ নিয়ে আসছে রাজ্য প্রশাসন। আগামিকাল, শুক্রবার অর্থাৎ ২ অক্টোবর থেকে কলকাতার ১৬টি বরো এবং রাজ্যের সমস্ত ব্লকে শুরু হতে চলেছে তিনদিনের বিশেষ জনকল্যাণ শিবির, যার পোশাকি নাম ‘সেবা সেতু অভিযান’। এই মেগা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষান ক্রেডিট কার্ড ও পিএম কিষান স্বনিধি-সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রায় ২০টি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা এক ছাদের তলায় পেয়ে যাবেন। ফলে যাঁদের এতদিন বিভিন্ন প্রকল্পের ফর্ম জমা দেওয়া কিংবা নাম নথিভুক্ত করা বাকি ছিল, তাঁরা নতুন করে আবেদনের বড় সুযোগ পাচ্ছেন।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩ দিনব্যাপী এই বিশেষ সেবা সেতু অভিযানে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি আধিকারিকরা সরাসরি শিবিরে উপস্থিত থেকে পরিষেবা দেবেন। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের ফর্ম প্রদান ও তা জমাদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করাই সরকারের মূল লক্ষ্য। বিভিন্ন ব্যাঙ্কের পক্ষ থেকেও বিশেষ কাউন্টার খোলা হচ্ছে যাতে আবেদনকারীদের আর্থিক প্রক্রিয়াকরণে কোনও জটিলতা না তৈরি হয়। তিলোত্তমা কলকাতায় পরিষেবা আরও সহজ করতে প্রতি দুটি ওয়ার্ড পিছু একটি করে এমন সহায়তা শিবির গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।আসন্ন পুরভোটের কথা মাথায় রেখে প্রতিটি পরিবারের কাছে সরকারি সুবিধা সুনিশ্চিত করতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই বিশেষ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। সাধারণ মানুষের কাছে শিবিরের বার্তা ও বিস্তারিত তথ্য সঠিক সময়ে পৌঁছে দিতে স্থানীয় বিধায়কদেরও সক্রিয়ভাবে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে, এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ দেখা যাায় একাধিক গুরুত্বপূর্ণ কাউন্টারে উপচে পড়া ভিড়ের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার ফর্ম সংগ্রহ ও জমা দিতে অভূতপূর্ব ভিড় হতে পারে বলে পুরকর্মীদের একাংশের অনুমান। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুরসভার তরফে লালবাজার পুলিশ সদর দফতরে বিশেষ নিরাপত্তার আর্জি জানানো হয়েছে। পুলিশের পক্ষ থেকেও তিনদিন ধরে প্রতিটি শিবিরে কড়া নিরাপত্তার বলয় গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে, উৎসব ও ভোটের মরশুমে আমজনতার প্রশাসনিক কাজ সহজ করতেই সরকারের এই সেবা সেতু অভিযান।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত