Hidden Stories (বাংলা)
সর্বশেষ

MS Dhoni : সিএসকের শেষ কথা ‘থালা’, শেয়ার বিতর্কে দাঁড়ি টানল চেন্নাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬
MS Dhoni : সিএসকের শেষ কথা ‘থালা’, শেয়ার বিতর্কে দাঁড়ি টানল চেন্নাই
এবারও কি মাঠে দেখা যাবে ধোনিকে ? ফাইল ছবি

চেন্নাই: আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই সুপার কিংস (CSK) যেন একই মুদ্রার দুই পিঠ।

কিন্তু সম্প্রতি সেই অটুট সম্পর্কেই নাকি ফাটল ধরেছে ? এমনই এক জল্পনায় তোলপাড় হয়ে উঠেছিল বাইশ গজের বাইরে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, সিএসকের কাছে নাকি ২৫ শতাংশ শেয়ার চেয়ে বসেছিলেন দলের প্রাক্তন অধিনায়ক ধোনি! পরবর্তীতে সেই দাবি কমিয়ে ২০ কিংবা ১৮ শতাংশ করা হলে ফ্র্যাঞ্চাইজির তরফে মাত্র ৫.৫ শতাংশ শেয়ার অফার করা হয় বলেও রটে যায়। তবে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলল চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটি জলঘোলা করা এই রিপোর্ট সম্পূর্ণ উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছে, 'থালা' ধোনিকে ঘিরে এই ধরণের খবর পুরোপুরি ভিত্তিহীন।

এক সর্বভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিএসকের এক শীর্ষকর্তা অত্যন্ত স্পষ্টভাবে সমস্ত বিতর্ক খারিজ করে বলেন, “এমএস ধোনি কোনদিনই আমাদের কাছে কোনও শেয়ার চাননি। এই ধরনের কোনও বিষয় নিয়ে আমাদের মধ্যে কখনও কোনও আলোচনাই হয়নি। এমনকি এন শ্রীনিবাসনের সঙ্গেও তাঁর এই নিয়ে কোনও কথা হয়েছে কি না, সে বিষয়েও আমাদের কাছে কোনও তথ্য নেই।” অর্থাৎ, চেন্নাই টিম ম্যানেজমেন্টের এই বার্তার পর সাফ হয়ে গেল, পাঁচ পাঁচটি আইপিএল খেতাব এনে দেওয়া কিংবদন্তি অধিনায়কের সঙ্গে তাদের সম্পর্কে কোনও ফাটল ধরেনি।

তবে রিপোর্টের অন্য একটি তথ্য প্রকাশ্যে আসতেই ফের চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংস শেয়ার বাজারে তালিকাভুক্ত (Unlisted) না থাকায় অফ-মার্কেট বা প্রাইভেট ট্রানজ্যাকশনের মাধ্যমে কিছু শেয়ার কেনা সম্ভব। আর সেই নিয়মেই প্রাক্তন অধিনায়ক ধোনির নামে ফ্র্যাঞ্চাইজির প্রায় ১ লক্ষেরও বেশি শেয়ার রয়েছে। তবে সিএসকের বিশাল মূলধনের কাছে তা সামান্যই।

বর্তমানে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে প্রায় ৩০ কোটির বেশি শেয়ার রয়েছে, যা পুরো কোম্পানির ৪০ শতাংশের কাছাকাছি। অন্যদিকে, এন শ্রীনিবাসন এবং তাঁর পরিবারের হাতেই রয়েছে ৫৫ শতাংশেরও বেশি নিয়ন্ত্রক শেয়ার। বর্তমান আইপিএল দলগুলির বাজার দর অনুযায়ী (যেখানে সম্প্রতি একটি দল বিকিয়েছে প্রায় ১৬,৬০০ কোটি টাকারও বেশি দামে), ধোনির ওই ১ লক্ষ শেয়ারের আনুমানিক মূল্যায়ন দাঁড়িয়েছে প্রায় ২.৬ থেকে ৩ কোটি টাকা। প্রায় ১,২০০ কোটি টাকার মোট সম্পত্তির মালিক ‘ক্যাপ্টেন কুল’-এর জন্য যা নেহাতই একটি সামান্য বিনিয়োগ মাত্র।

পুরো বিষয়টিকে কাল্পনিক এবং 'প্লান্টেড স্টোরি' বলে উড়িয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়াও। নিজের ইউটিউব চ্যানেলে তিনি সরাসরি অংকের হিসেবে কষে দেখিয়ে দেন বিষয়টি কতটা অবাস্তব। তিনি বলেন, “আইপিএলে এক একটি দল এখন ১.৭ বা ১.৮ বিলিয়ন ডলার মূল্যায়নে বিক্রি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ২৫ শতাংশ শেয়ার মানে প্রায় ৪০০ মিলিয়ন ডলার, অর্থাৎ বিশাল অংকের টাকা বিনিয়োগ করতে হয়। কেউ এমনি এমনি কাউকে এত বিপুল টাকার মালিকানা ছেড়ে দেয় না।”

আকাশে ভেসে বেড়ানো এমন খবরকে হাস্যকর আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজিই এভাবে ২৫ শতাংশ স্টেক কাউকে দিতে পারে না। সিএসকের এই প্রকাশ্য বিবৃতির পর এটা পরিষ্কার যে, চিপকের ‘হলুদ আর্মি’র শেষ কথা এখনও তাদের প্রিয় ‘থালা’-ই, এবং সম্পর্কের সমস্ত বিতর্ক আসলে স্রেফ রটনা বৈ অন্য কিছু নয়!

হিডেন স্টোরিজ নিউজ 

বিষয় : HiddenStoriesNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬


MS Dhoni : সিএসকের শেষ কথা ‘থালা’, শেয়ার বিতর্কে দাঁড়ি টানল চেন্নাই

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চেন্নাই: আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই সুপার কিংস (CSK) যেন একই মুদ্রার দুই পিঠ। কিন্তু সম্প্রতি সেই অটুট সম্পর্কেই নাকি ফাটল ধরেছে ? এমনই এক জল্পনায় তোলপাড় হয়ে উঠেছিল বাইশ গজের বাইরে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, সিএসকের কাছে নাকি ২৫ শতাংশ শেয়ার চেয়ে বসেছিলেন দলের প্রাক্তন অধিনায়ক ধোনি! পরবর্তীতে সেই দাবি কমিয়ে ২০ কিংবা ১৮ শতাংশ করা হলে ফ্র্যাঞ্চাইজির তরফে মাত্র ৫.৫ শতাংশ শেয়ার অফার করা হয় বলেও রটে যায়। তবে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলল চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটি জলঘোলা করা এই রিপোর্ট সম্পূর্ণ উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছে, 'থালা' ধোনিকে ঘিরে এই ধরণের খবর পুরোপুরি ভিত্তিহীন।এক সর্বভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিএসকের এক শীর্ষকর্তা অত্যন্ত স্পষ্টভাবে সমস্ত বিতর্ক খারিজ করে বলেন, “এমএস ধোনি কোনদিনই আমাদের কাছে কোনও শেয়ার চাননি। এই ধরনের কোনও বিষয় নিয়ে আমাদের মধ্যে কখনও কোনও আলোচনাই হয়নি। এমনকি এন শ্রীনিবাসনের সঙ্গেও তাঁর এই নিয়ে কোনও কথা হয়েছে কি না, সে বিষয়েও আমাদের কাছে কোনও তথ্য নেই।” অর্থাৎ, চেন্নাই টিম ম্যানেজমেন্টের এই বার্তার পর সাফ হয়ে গেল, পাঁচ পাঁচটি আইপিএল খেতাব এনে দেওয়া কিংবদন্তি অধিনায়কের সঙ্গে তাদের সম্পর্কে কোনও ফাটল ধরেনি।তবে রিপোর্টের অন্য একটি তথ্য প্রকাশ্যে আসতেই ফের চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংস শেয়ার বাজারে তালিকাভুক্ত (Unlisted) না থাকায় অফ-মার্কেট বা প্রাইভেট ট্রানজ্যাকশনের মাধ্যমে কিছু শেয়ার কেনা সম্ভব। আর সেই নিয়মেই প্রাক্তন অধিনায়ক ধোনির নামে ফ্র্যাঞ্চাইজির প্রায় ১ লক্ষেরও বেশি শেয়ার রয়েছে। তবে সিএসকের বিশাল মূলধনের কাছে তা সামান্যই। বর্তমানে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে প্রায় ৩০ কোটির বেশি শেয়ার রয়েছে, যা পুরো কোম্পানির ৪০ শতাংশের কাছাকাছি। অন্যদিকে, এন শ্রীনিবাসন এবং তাঁর পরিবারের হাতেই রয়েছে ৫৫ শতাংশেরও বেশি নিয়ন্ত্রক শেয়ার। বর্তমান আইপিএল দলগুলির বাজার দর অনুযায়ী (যেখানে সম্প্রতি একটি দল বিকিয়েছে প্রায় ১৬,৬০০ কোটি টাকারও বেশি দামে), ধোনির ওই ১ লক্ষ শেয়ারের আনুমানিক মূল্যায়ন দাঁড়িয়েছে প্রায় ২.৬ থেকে ৩ কোটি টাকা। প্রায় ১,২০০ কোটি টাকার মোট সম্পত্তির মালিক ‘ক্যাপ্টেন কুল’-এর জন্য যা নেহাতই একটি সামান্য বিনিয়োগ মাত্র।পুরো বিষয়টিকে কাল্পনিক এবং 'প্লান্টেড স্টোরি' বলে উড়িয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়াও। নিজের ইউটিউব চ্যানেলে তিনি সরাসরি অংকের হিসেবে কষে দেখিয়ে দেন বিষয়টি কতটা অবাস্তব। তিনি বলেন, “আইপিএলে এক একটি দল এখন ১.৭ বা ১.৮ বিলিয়ন ডলার মূল্যায়নে বিক্রি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ২৫ শতাংশ শেয়ার মানে প্রায় ৪০০ মিলিয়ন ডলার, অর্থাৎ বিশাল অংকের টাকা বিনিয়োগ করতে হয়। কেউ এমনি এমনি কাউকে এত বিপুল টাকার মালিকানা ছেড়ে দেয় না।” আকাশে ভেসে বেড়ানো এমন খবরকে হাস্যকর আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজিই এভাবে ২৫ শতাংশ স্টেক কাউকে দিতে পারে না। সিএসকের এই প্রকাশ্য বিবৃতির পর এটা পরিষ্কার যে, চিপকের ‘হলুদ আর্মি’র শেষ কথা এখনও তাদের প্রিয় ‘থালা’-ই, এবং সম্পর্কের সমস্ত বিতর্ক আসলে স্রেফ রটনা বৈ অন্য কিছু নয়!হিডেন স্টোরিজ নিউজ 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত