Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Desu 7 opening show: পুজোর ঢাকে কাঠি পড়তেই ‘দেশু’ ম্যাজিক! দুধ ঢেলে, মালা পরিয়ে ভক্তদের উদ্‌যাপন, ষষ্ঠীই কি ‘দেশু ডে’?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬
Desu 7 opening show: পুজোর ঢাকে কাঠি পড়তেই ‘দেশু’ ম্যাজিক! দুধ ঢেলে, মালা পরিয়ে ভক্তদের উদ্‌যাপন, ষষ্ঠীই কি ‘দেশু ডে’?
'দেশু ৭'-এর ওপেনিং শোয়ে দেব-শুভশ্রী। ছবি: সংগৃহীত

কলকাতা:পুজোর ঢাকে কাঠি পড়তেই বড় পর্দায় ফিরল বহু প্রতীক্ষিত দেব-শুভশ্রী জুটি। মুক্তি পেল  দেব পরিচালিত ছবি ‘দেশু ৭’। আর প্রথম দিন সকাল থেকে ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সকাল সাড়ে সাতটার শো দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমালেন দেব-শুভশ্রীর অনুরাগীরা। কোথাও মালা পরিয়ে, কোথাও পোস্টারের সামনে দুধ ঢেলে, আবার কোথাও ঢাক-ঢোল বাজিয়ে উদ্‌যাপন চলল। ভক্তদের এমন উচ্ছ্বাস দেখে প্রশ্ন উঠছে, এবার কি পুজোর ষষ্ঠীই ‘দেশু ডে’?


প্রায় দশ মাস ধরে গোল্ডেন টিকিট হাতে ছবির অপেক্ষায় ছিলেন বহু অনুরাগী। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান। ভক্তদের উচ্ছ্বাসে শামিল হয়েছিলেন দেব ও শুভশ্রীও। দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে দর্শকদের চমকে দিতে হাজির হন অভিনেতা-অভিনেত্রী দুজনেই। দেব-শুভশ্রী জুটি ঘিরে নস্ট্যালজিয়াও কম নয়। দীর্ঘ ১২ বছর পর তাঁদের একসঙ্গে বড়পর্দায় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভক্তরা। শহরজুড়ে প্রচার সফরে দেব ও শুভশ্রীকে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ফলে মুক্তির দিনেও সেই উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট।

কিন্তু ছবির ট্রেলার প্রকাশের আগে ‘দেশু ৭’-কে ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। দেবের অভিযোগ, কিছু ইউটিউবার ও রিভিউয়ারকে টাকার বিনিময়ে ছবির নেতিবাচক পর্যালোচনা করার প্রস্তাব দেওয়া হচ্ছে। সেই বিতর্কের মধ্যেই মুক্তি পেল ছবি। প্রথম শোয়ের দর্শকদের উন্মাদনা ছবিকে ঘিরে বেশ প্রত্যাশারই ইঙ্গিত দিচ্ছে। তবে এই উচ্ছ্বাস বক্স অফিসের সাফল্যে কতটা প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার। 


বিষয় : Dev Shubhashree Ganguly

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


Desu 7 opening show: পুজোর ঢাকে কাঠি পড়তেই ‘দেশু’ ম্যাজিক! দুধ ঢেলে, মালা পরিয়ে ভক্তদের উদ্‌যাপন, ষষ্ঠীই কি ‘দেশু ডে’?

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা:পুজোর ঢাকে কাঠি পড়তেই বড় পর্দায় ফিরল বহু প্রতীক্ষিত দেব-শুভশ্রী জুটি। মুক্তি পেল  দেব পরিচালিত ছবি ‘দেশু ৭’। আর প্রথম দিন সকাল থেকে ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সকাল সাড়ে সাতটার শো দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমালেন দেব-শুভশ্রীর অনুরাগীরা। কোথাও মালা পরিয়ে, কোথাও পোস্টারের সামনে দুধ ঢেলে, আবার কোথাও ঢাক-ঢোল বাজিয়ে উদ্‌যাপন চলল। ভক্তদের এমন উচ্ছ্বাস দেখে প্রশ্ন উঠছে, এবার কি পুজোর ষষ্ঠীই ‘দেশু ডে’?প্রায় দশ মাস ধরে গোল্ডেন টিকিট হাতে ছবির অপেক্ষায় ছিলেন বহু অনুরাগী। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান। ভক্তদের উচ্ছ্বাসে শামিল হয়েছিলেন দেব ও শুভশ্রীও। দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে দর্শকদের চমকে দিতে হাজির হন অভিনেতা-অভিনেত্রী দুজনেই। দেব-শুভশ্রী জুটি ঘিরে নস্ট্যালজিয়াও কম নয়। দীর্ঘ ১২ বছর পর তাঁদের একসঙ্গে বড়পর্দায় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভক্তরা। শহরজুড়ে প্রচার সফরে দেব ও শুভশ্রীকে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। ফলে মুক্তির দিনেও সেই উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট। কিন্তু ছবির ট্রেলার প্রকাশের আগে ‘দেশু ৭’-কে ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। দেবের অভিযোগ, কিছু ইউটিউবার ও রিভিউয়ারকে টাকার বিনিময়ে ছবির নেতিবাচক পর্যালোচনা করার প্রস্তাব দেওয়া হচ্ছে। সেই বিতর্কের মধ্যেই মুক্তি পেল ছবি। প্রথম শোয়ের দর্শকদের উন্মাদনা ছবিকে ঘিরে বেশ প্রত্যাশারই ইঙ্গিত দিচ্ছে। তবে এই উচ্ছ্বাস বক্স অফিসের সাফল্যে কতটা প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত