Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja Metro Guide: মেট্রোয় পুজো পরিক্রমা! কোন স্টেশনে নামলেই কাছেই কোন জনপ্রিয় প্যান্ডেল, জেনে নিন রুট

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬
 Durga Puja Metro Guide: মেট্রোয় পুজো পরিক্রমা! কোন স্টেশনে নামলেই কাছেই কোন জনপ্রিয় প্যান্ডেল, জেনে নিন রুট
মেট্রো রুটে পুজো পরিক্রমা। এ আই নির্মিত ছবি

কলকাতা: পুজো মানেই কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রাতদিন প্যান্ডেল হপিং। কিন্তু যানজট, পার্কিং আর রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার কথা ভাবলেই উৎসাহে পড়ে ভাটা। তাই ভিড় এড়াতে ভরসা হতে পারে মেট্রো। পুজোর সময়ে মেট্রোয় চেপে শহরের একাধিক পুজোর কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। 



তাহলে শুরু করতে পারেন উত্তর কলকাতা দিয়ে। দমদম বা বেলগাছিয়া স্টেশনে নামুন। দমদম থেকে দমদম পার্ক তরুণ দল, দমদম পার্ক ভারতচক্র কিংবা ১৪ পল্লির মতো পুজোয় যাওয়া যায়। বেলগাছিয়ায় নামলে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, টালা পার্কের পাশাপাশি শ্রীভূমির দিকে যাওয়া যায়। শ্যামবাজার স্টেশন থেকে ঘুরে নেওয়া যায় বাগবাজার সর্বজনীন, নলিন সরকার স্ট্রিট, হাতিবাগান নবীন পল্লি, জগৎ মুখার্জি পার্কের মতো পুজো। আর শোভাবাজার-সুতানুটি স্টেশনে নামলে আহিরীটোলা সর্বজনীন, আহিরীটোলা যুবকবৃন্দ, শোভাবাজার রাজবাড়ি কিংবা কাশী বোস লেনের পুজো মিলবে। অন্যদিকে, গিরিশ পার্ক থেকে সিমলা ব্যায়াম সমিতি, জোড়াসাঁকো-সহ মধ্য কলকাতার একাধিক পুজো এলাকায় পৌঁছনো যায়। মহাত্মা গান্ধী রোড ধরে যাওয়া সম্ভব কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্কের মতো পরিচিত পুজোয়।


উত্তর তো শেষ, এবার ঘুরে দেখুন দক্ষিণ কলকাতার পুজোগুলি। রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক এবং কালীঘাট এই স্টেশনগুলিকে মাথায় রাখতে পারেন। ভবানীপুর ও চক্রবেড়িয়ার বিভিন্ন পুজোর পাশাপাশি যতীন দাস পার্ক ও কালীঘাট থেকে ম্যাডক্স স্কোয়ার, দেশপ্রিয় পার্ক, সিংহী পার্ক, একডালিয়া এভারগ্রিন বা চেতলা অগ্রণীর দিকে যাওয়া যায়। রবীন্দ্র সরোবর স্টেশন থেকে সুরুচি সংঘ, মুদিয়ালি কিংবা শিবমন্দিরের মতো পুজো ঘোরার পরিকল্পনাও করা যায়। এছাড়া শিয়ালদহ থেকে গ্রিন লাইনে গিয়ে সল্টলেকের বিভিন্ন ব্লকের পুজো ঘুরে দেখা সম্ভব। এফডি, একে ব্লকের মতো পুজো রয়েছে এই এলাকায়। 


২০২৬-এর পুজোর আগেই যাত্রীচাপ সামলাতে অতিরিক্ত পরিষেবার ঘোষণাও করেছে কলকাতা মেট্রো। ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়বে পরিষেবা। ফলে পুজোর বাজার হোক কি মণ্ডপ দর্শন, গণপরিবহণকে কাজে লাগানোর সুযোগ আরও বাড়ছে।

বিষয় : Metro Station Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬


Durga Puja Metro Guide: মেট্রোয় পুজো পরিক্রমা! কোন স্টেশনে নামলেই কাছেই কোন জনপ্রিয় প্যান্ডেল, জেনে নিন রুট

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: পুজো মানেই কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রাতদিন প্যান্ডেল হপিং। কিন্তু যানজট, পার্কিং আর রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার কথা ভাবলেই উৎসাহে পড়ে ভাটা। তাই ভিড় এড়াতে ভরসা হতে পারে মেট্রো। পুজোর সময়ে মেট্রোয় চেপে শহরের একাধিক পুজোর কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। তাহলে শুরু করতে পারেন উত্তর কলকাতা দিয়ে। দমদম বা বেলগাছিয়া স্টেশনে নামুন। দমদম থেকে দমদম পার্ক তরুণ দল, দমদম পার্ক ভারতচক্র কিংবা ১৪ পল্লির মতো পুজোয় যাওয়া যায়। বেলগাছিয়ায় নামলে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, টালা পার্কের পাশাপাশি শ্রীভূমির দিকে যাওয়া যায়। শ্যামবাজার স্টেশন থেকে ঘুরে নেওয়া যায় বাগবাজার সর্বজনীন, নলিন সরকার স্ট্রিট, হাতিবাগান নবীন পল্লি, জগৎ মুখার্জি পার্কের মতো পুজো। আর শোভাবাজার-সুতানুটি স্টেশনে নামলে আহিরীটোলা সর্বজনীন, আহিরীটোলা যুবকবৃন্দ, শোভাবাজার রাজবাড়ি কিংবা কাশী বোস লেনের পুজো মিলবে। অন্যদিকে, গিরিশ পার্ক থেকে সিমলা ব্যায়াম সমিতি, জোড়াসাঁকো-সহ মধ্য কলকাতার একাধিক পুজো এলাকায় পৌঁছনো যায়। মহাত্মা গান্ধী রোড ধরে যাওয়া সম্ভব কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্কের মতো পরিচিত পুজোয়।উত্তর তো শেষ, এবার ঘুরে দেখুন দক্ষিণ কলকাতার পুজোগুলি। রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক এবং কালীঘাট এই স্টেশনগুলিকে মাথায় রাখতে পারেন। ভবানীপুর ও চক্রবেড়িয়ার বিভিন্ন পুজোর পাশাপাশি যতীন দাস পার্ক ও কালীঘাট থেকে ম্যাডক্স স্কোয়ার, দেশপ্রিয় পার্ক, সিংহী পার্ক, একডালিয়া এভারগ্রিন বা চেতলা অগ্রণীর দিকে যাওয়া যায়। রবীন্দ্র সরোবর স্টেশন থেকে সুরুচি সংঘ, মুদিয়ালি কিংবা শিবমন্দিরের মতো পুজো ঘোরার পরিকল্পনাও করা যায়। এছাড়া শিয়ালদহ থেকে গ্রিন লাইনে গিয়ে সল্টলেকের বিভিন্ন ব্লকের পুজো ঘুরে দেখা সম্ভব। এফডি, একে ব্লকের মতো পুজো রয়েছে এই এলাকায়। ২০২৬-এর পুজোর আগেই যাত্রীচাপ সামলাতে অতিরিক্ত পরিষেবার ঘোষণাও করেছে কলকাতা মেট্রো। ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়বে পরিষেবা। ফলে পুজোর বাজার হোক কি মণ্ডপ দর্শন, গণপরিবহণকে কাজে লাগানোর সুযোগ আরও বাড়ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত