পানিহাটি: রবিবারের দুপুরে হঠাৎই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। বিটি রোডের পাশে থাকা সিইএসসির (CESC) বহুতল ডিস্ট্রিবিউশন ভবনে লাগল বিধ্বংসী আগুন। বহুতলের নীচের তলা থেকে নিমেষের মধ্যে সেই ভয়াবহ আগুনের লেলিহান শিখা ও কুচকুচে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো ভবনে। মুহূর্তে ঢেকে যায় আকাশ। প্রাণভয়ে হুড়োহুড়ি শুরু করে দেন ভবনের ভেতরে ও আশেপাশে থাকা মানুষজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরের দিকেই প্রথম ওই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বহুতল ভবনটির নীচের অংশে আগুনের শিখা দেখতে পান পথচলতি মানুষ। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত তা পুরো বিল্ডিংয়ে ছড়াতে শুরু করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে কারণ এই সিইএসসি ভবনের ঠিক পিছন দিকেই রয়েছে একটি ঘনবসতিপূর্ণ এলাকা। আগুন কোনোভাবে সেখানে ছড়িয়ে পড়লে চরম বিপদ ঘনিয়ে আসতে পারে, এই আশঙ্কায় দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত জল দিয়ে আগুন আটকানোর চেষ্টা শুরু করেন।
বিস্তারিত আসছে...

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন