Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Honey Singh: বিতর্কিত মন্তব্যের জের, সাইবার পুলিশের তলব এড়ালেন হানি সিং! এবার কি গ্রেফতারি পরোয়ানা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬
 Honey Singh: বিতর্কিত মন্তব্যের জের, সাইবার পুলিশের তলব এড়ালেন হানি সিং! এবার কি গ্রেফতারি পরোয়ানা?
মহারাষ্ট্র সাইবার সেলের হাজিরা এড়ালেন হানি সিং। সংগৃহীত ছবি

মুম্বইঃ বিতর্ক যেন পিছু ছাড়ছে না হানি সিংয়ের। দিল্লির এক অনুষ্ঠানে তাঁর আপত্তিকর মন্তব্য ঘিরে পুলিশি জালে জড়িয়েছিলেন তিনি। ৫ অক্টোবর, সোমবার মহারাষ্ট্র সাইবার পুলিশের তলব ছিল। কিন্তু নির্ধারিত দিনে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হলেন না গায়ক। বরং আরও কিছুটা সময় চেয়েছেন তিনি। সাইবার পুলিশের তরফে জানানো হয়েছে, হানি সিংয়ের বারবার অনুপস্থিতির পর এবার আদালতের দ্বারস্থ হয়ে গ্রেফতারি পরোয়ানা চাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারির প্রক্রিয়াও শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ। 


দিল্লির একটি কনসার্টকে ঘিরে ঘটনার সূত্রপাত। সেখানে হানি সিংয়ের বিরুদ্ধে যৌনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়। এরপর  মহারাষ্ট্র সাইবার পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে এবং মামলা দায়ের হয়। পরে অবশ্য একটি ভিডিয়ো বার্তায় নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন হানি সিং। তিনি বলেন, “কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। আসলে মানুষ মাত্রই তো ভুল করে! তবে ভবিষ্যতে এমন ভুল যেন আর না হয়, সেদিকে খেয়াল রাখব। কথা বলার সময়ে কাকে বলছি, কেন বলছি, সেসব বিচার করে আমার ভাষার উপর নিয়ন্ত্রণ রাখব। আরও সচেতন হব।” 

নিজের বক্তব্যের প্রেক্ষাপটও ব্যাখ্যা করেন হানি সিং। তিনি বলেন, একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তরুণদের মধ্যে সুরক্ষাহীন যৌন সম্পর্কের কারণে যৌনরোগের ঝুঁকি নিয়ে ওই চিকিৎসক উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে জানান তিনি। সেই বিষয়টি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। তবে কথাটি যেভাবে প্রকাশ পেয়েছে, তা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি বুঝতে পেরে তিনি ক্ষমা চেয়েছেন।

চলতি বছরের এপ্রিলেও হানি সিংয়ের পুরনো একটি গানকে ঘিরে দিল্লি হাই কোর্টে মামলা হয়। ‘ভলিউম ১’ নামের ওই গানের কথা নিয়ে আদালত তীব্র আপত্তি জানিয়ে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দিয়েছিল। গানটির বিষয়বস্তুকে অশ্লীল, নারীদের প্রতি অবমাননাকর এবং আপত্তিকর বলে উল্লেখ করা হয়েছিল।

বিষয় : Honey Singh

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬


Honey Singh: বিতর্কিত মন্তব্যের জের, সাইবার পুলিশের তলব এড়ালেন হানি সিং! এবার কি গ্রেফতারি পরোয়ানা?

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
মুম্বইঃ বিতর্ক যেন পিছু ছাড়ছে না হানি সিংয়ের। দিল্লির এক অনুষ্ঠানে তাঁর আপত্তিকর মন্তব্য ঘিরে পুলিশি জালে জড়িয়েছিলেন তিনি। ৫ অক্টোবর, সোমবার মহারাষ্ট্র সাইবার পুলিশের তলব ছিল। কিন্তু নির্ধারিত দিনে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হলেন না গায়ক। বরং আরও কিছুটা সময় চেয়েছেন তিনি। সাইবার পুলিশের তরফে জানানো হয়েছে, হানি সিংয়ের বারবার অনুপস্থিতির পর এবার আদালতের দ্বারস্থ হয়ে গ্রেফতারি পরোয়ানা চাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারির প্রক্রিয়াও শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ। দিল্লির একটি কনসার্টকে ঘিরে ঘটনার সূত্রপাত। সেখানে হানি সিংয়ের বিরুদ্ধে যৌনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়। এরপর  মহারাষ্ট্র সাইবার পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে এবং মামলা দায়ের হয়। পরে অবশ্য একটি ভিডিয়ো বার্তায় নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন হানি সিং। তিনি বলেন, “কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। আসলে মানুষ মাত্রই তো ভুল করে! তবে ভবিষ্যতে এমন ভুল যেন আর না হয়, সেদিকে খেয়াল রাখব। কথা বলার সময়ে কাকে বলছি, কেন বলছি, সেসব বিচার করে আমার ভাষার উপর নিয়ন্ত্রণ রাখব। আরও সচেতন হব।”  নিজের বক্তব্যের প্রেক্ষাপটও ব্যাখ্যা করেন হানি সিং। তিনি বলেন, একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তরুণদের মধ্যে সুরক্ষাহীন যৌন সম্পর্কের কারণে যৌনরোগের ঝুঁকি নিয়ে ওই চিকিৎসক উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে জানান তিনি। সেই বিষয়টি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। তবে কথাটি যেভাবে প্রকাশ পেয়েছে, তা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি বুঝতে পেরে তিনি ক্ষমা চেয়েছেন।চলতি বছরের এপ্রিলেও হানি সিংয়ের পুরনো একটি গানকে ঘিরে দিল্লি হাই কোর্টে মামলা হয়। ‘ভলিউম ১’ নামের ওই গানের কথা নিয়ে আদালত তীব্র আপত্তি জানিয়ে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দিয়েছিল। গানটির বিষয়বস্তুকে অশ্লীল, নারীদের প্রতি অবমাননাকর এবং আপত্তিকর বলে উল্লেখ করা হয়েছিল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত