Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Durga Puja 2026: শহরজুড়ে পুজোর আমেজ, নজরদারিতে লালাবাজার! পঞ্চমীতে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ পুলিশের?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬
 Durga Puja 2026: শহরজুড়ে পুজোর আমেজ, নজরদারিতে লালাবাজার! পঞ্চমীতে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ পুলিশের?
শহরবাসীর নিরাপত্তায় তৎপর কলকাতা পুলিশ। সংগৃহীত ছবি।

কলকাতা: পুজোর আনন্দে শহরের রাস্তায় বাড়ছে ভিড়, মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। পাশাপাশি নিরাপত্তায় নজরদারি বাড়াচ্ছে কলকাতা পুলিশ। মহালয়ার পর চতুর্থী পর্যন্ত অল্প অল্প করে ভিড় জমতে শুরু করে।  পঞ্চমীতে সেই ভিড় আরও বেড়েছে। তার মধ্যেই আইনভঙ্গের অভিযোগে পঞ্চমীর দিন কলকাতায় গ্রেফতার হয়েছেন মোট ৩৩৪ জন। ষষ্ঠী থেকে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে। তাই নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখতে চাইছে না লালবাজার।

কলকাতা পুলিশের সূত্রে খবর, বাইকে তিনজন সওয়ারি হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে। হেলমেট না পরার জন্য গ্রেফতার হয়েছেন ৯২ জন। বিপজ্জনক ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ধরা পড়েছেন ৬৫ জন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন ৬১ জন। এ ছাড়াও অন্যান্য অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৮১ জনকে। সব মিলিয়ে পঞ্চমীর দিন গ্রেফতারের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৩৪।


পুজোর দিনগুলিতে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে গোটা কলকাতায় চলছে নজরদারি। ভিড়ের মধ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেও থাকছে বিশেষ নজরদারি। এবার শহরে মোট পুজোর সংখ্যা ২,৯৮১টি। বিভিন্ন ডিভিশনে ছোট মণ্ডপগুলিতেও থাকছে পুলিশি ব্যবস্থা। গড়ে ১০ থেকে ১৫টি ছোট মণ্ডপের দায়িত্বে থাকছেন পুলিশকর্মীরা। নিরাপত্তা ও টহলদারির জন্য শহরে দু’দফায় মোতায়েন করা হচ্ছে ২০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ১০টি স্পেশাল রেডিও ফ্লাইং স্কোয়াড এবং ৩০টি পিসিআর মোবাইল ভ্যান। কোথাও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলে দমকলের গাড়িকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিতেও সাহায্য করবে পুলিশ। অন্যদিকে, জলপথেও নজরদারির ব্যবস্থা থাকছে। কলকাতা পুলিশের তিনটি লঞ্চ ১৫টি ঘাটে ঘুরে টহল দেবে। সব মিলিয়ে পুজোর ভিড় সামলে শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার।

বিষয় : Kolkata Police Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬


Durga Puja 2026: শহরজুড়ে পুজোর আমেজ, নজরদারিতে লালাবাজার! পঞ্চমীতে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ পুলিশের?

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতা: পুজোর আনন্দে শহরের রাস্তায় বাড়ছে ভিড়, মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। পাশাপাশি নিরাপত্তায় নজরদারি বাড়াচ্ছে কলকাতা পুলিশ। মহালয়ার পর চতুর্থী পর্যন্ত অল্প অল্প করে ভিড় জমতে শুরু করে।  পঞ্চমীতে সেই ভিড় আরও বেড়েছে। তার মধ্যেই আইনভঙ্গের অভিযোগে পঞ্চমীর দিন কলকাতায় গ্রেফতার হয়েছেন মোট ৩৩৪ জন। ষষ্ঠী থেকে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে। তাই নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখতে চাইছে না লালবাজার। কলকাতা পুলিশের সূত্রে খবর, বাইকে তিনজন সওয়ারি হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে। হেলমেট না পরার জন্য গ্রেফতার হয়েছেন ৯২ জন। বিপজ্জনক ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ধরা পড়েছেন ৬৫ জন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন ৬১ জন। এ ছাড়াও অন্যান্য অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৮১ জনকে। সব মিলিয়ে পঞ্চমীর দিন গ্রেফতারের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৩৪।পুজোর দিনগুলিতে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে গোটা কলকাতায় চলছে নজরদারি। ভিড়ের মধ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেও থাকছে বিশেষ নজরদারি। এবার শহরে মোট পুজোর সংখ্যা ২,৯৮১টি। বিভিন্ন ডিভিশনে ছোট মণ্ডপগুলিতেও থাকছে পুলিশি ব্যবস্থা। গড়ে ১০ থেকে ১৫টি ছোট মণ্ডপের দায়িত্বে থাকছেন পুলিশকর্মীরা। নিরাপত্তা ও টহলদারির জন্য শহরে দু’দফায় মোতায়েন করা হচ্ছে ২০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ১০টি স্পেশাল রেডিও ফ্লাইং স্কোয়াড এবং ৩০টি পিসিআর মোবাইল ভ্যান। কোথাও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলে দমকলের গাড়িকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দিতেও সাহায্য করবে পুলিশ। অন্যদিকে, জলপথেও নজরদারির ব্যবস্থা থাকছে। কলকাতা পুলিশের তিনটি লঞ্চ ১৫টি ঘাটে ঘুরে টহল দেবে। সব মিলিয়ে পুজোর ভিড় সামলে শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত