Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Pujo Weather: বর্ষা বিদায়ের পরেও বৃষ্টির ভ্রুকুটি! পুজোর আনন্দে ফের বাধা, কত দিন চলবে দুর্যোগ?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬
Pujo Weather:  বর্ষা বিদায়ের পরেও বৃষ্টির ভ্রুকুটি! পুজোর আনন্দে ফের বাধা, কত দিন চলবে দুর্যোগ?
পুজোয় বঙ্গে কেমন থাকবে আবহাওয়া? এআই নির্মিত ছবি।

কলকাতাঃ দেশ থেকে বিদায় নিল বর্ষা। তবে এখনই আশার কথা শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ভ্রুকুটি এখনই কাটছে না। পশ্চিমবঙ্গ থেকে দু’দিন আগেই বর্ষা বিদায় নিয়েছে। তবে চতুর্থীর দিনও বৃষ্টির সাক্ষী থেকেছে শহর কলকাতা। একইভাবে, উৎসবের মরসুমে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 


দুর্গাপুজোর আগে থেকেই বৃষ্টি নিয়ে আশঙ্কা ছিল। উৎসবের মরসুমে এই পূর্বাভাস ঘিরেই বাড়ছে উদ্বেগ। এবার পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ ও ১৬ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। ১৭ অক্টোবর কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে কখনও চড়া রোদ আবার কখনও মেঘের আনাগোনা। বুধবারও কলকাতার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। আগামী তিন দিনেও আবহাওয়ার এই ওঠানামা  চলতে পারে বলে পূর্বাভাস। তবে ১৭ অক্টোবরের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। ধীরে ধীরে শুষ্ক পরিস্থিতি ফিরবে বলে আশা করা হচ্ছে।

উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে। ১৬ অক্টোবর থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি চলার সম্ভাবনা রয়েছে ১৮ অক্টোবর পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তারপর থেকে সেখানেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

বিষয় : Weather Update Durga Puja 2026

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


Pujo Weather: বর্ষা বিদায়ের পরেও বৃষ্টির ভ্রুকুটি! পুজোর আনন্দে ফের বাধা, কত দিন চলবে দুর্যোগ?

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image
কলকাতাঃ দেশ থেকে বিদায় নিল বর্ষা। তবে এখনই আশার কথা শোনাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ভ্রুকুটি এখনই কাটছে না। পশ্চিমবঙ্গ থেকে দু’দিন আগেই বর্ষা বিদায় নিয়েছে। তবে চতুর্থীর দিনও বৃষ্টির সাক্ষী থেকেছে শহর কলকাতা। একইভাবে, উৎসবের মরসুমে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুর্গাপুজোর আগে থেকেই বৃষ্টি নিয়ে আশঙ্কা ছিল। উৎসবের মরসুমে এই পূর্বাভাস ঘিরেই বাড়ছে উদ্বেগ। এবার পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৫ ও ১৬ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। ১৭ অক্টোবর কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে কখনও চড়া রোদ আবার কখনও মেঘের আনাগোনা। বুধবারও কলকাতার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল। আগামী তিন দিনেও আবহাওয়ার এই ওঠানামা  চলতে পারে বলে পূর্বাভাস। তবে ১৭ অক্টোবরের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। ধীরে ধীরে শুষ্ক পরিস্থিতি ফিরবে বলে আশা করা হচ্ছে।উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে। ১৬ অক্টোবর থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি চলার সম্ভাবনা রয়েছে ১৮ অক্টোবর পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তারপর থেকে সেখানেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত