Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Virat Kohli: ৩৭-এ এসে নতুন ময়দানে বিরাট! লিঙ্কডইনে প্রথম পোস্টেই কীসের ইঙ্গিত দিলেন তারকা?

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬
Virat Kohli: ৩৭-এ এসে নতুন ময়দানে বিরাট! লিঙ্কডইনে প্রথম পোস্টেই কীসের ইঙ্গিত দিলেন তারকা?
বিরাট কোহলি। সংগৃহীত ছবি।

চাকরি খোঁজা কিংবা পেশাগত যোগাযোগের জন্য পরিচিত প্ল্যাটফর্ম লিঙ্কডইন (LinkedIn)। এবার সেখানেই নতুন নিংস শুরু করলেন বিরাট কোহলি। এই প্ল্যাটফর্মে যোগ দিয়েই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়িক লক্ষ্য নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট তারকা। 


নিজের প্রথম লিঙ্কডইন পোস্টে ভারতের ক্রীড়াক্ষেত্র নিয়ে স্বপ্নের কথা তুলে ধরেছেন কোহলি। বিরাট লিখেছেন, “আমি সবসময় এমন একটা ভারত দেখতে চেয়েছি, যেখানে প্রতিটি খেলাধুলো গুরুত্ব সহকারে দেখা হয়। নতুন প্রজন্মের খেলোয়াড়রা প্রমাণ করছেন যে ভারত বিশ্বমানের অ্যাথলিট তৈরি করতে সক্ষম। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্র্যান্ড প্রতিষ্ঠা করার সম্ভাবনাও রয়েছে দেশের।”


এই ভাবনা থেকেই কোহলি অ্যাজিলিটাসে বিনিয়োগ এবং ওয়ান৮ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হওয়ার কথাও জানিয়েছেন। বিরাটের কথায়, ওয়ান৮-এর ভিত্তি হল মানদণ্ড আরও উঁচুতে নিয়ে গিয়ে নতুন কিছু করার সাহস দেখানো। তাঁর বিশ্বাস, এগিয়ে যাওয়ার জন্য এই মানসিকতাই সবচেয়ে জরুরি। ওয়ান৮ওয়ার্ল্ডের সঙ্গে স্মৃতি যুক্ত হয়েছেন মন্ধনার মতো তারকা অ্যাথলিটরাও। ফলে ক্রীড়াক্ষেত্রে পরিচিত মুখ হওয়ার পাশাপাশি ব্যবসায়িক জায়গাতেও নিজের উপস্থিতি আরও বিস্তৃত করছেন বিরাট।


 ব্যবসায়িক পরিকল্পনার তো আছেই, ক্রিকেট থেকেও মন সরাচ্ছেন না কোহলি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। বর্তমানে ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলছেন তিনি। তাঁর সামনে এখন অন্যতম বড় লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ। ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে হারের স্মৃতি এখনও ভারতীয় সমর্থকদের মনে টাটকা। পরের বিশ্বকাপে সেই আক্ষেপ মেটাতে চান বিরাটও। তাঁর জন্য নানারকমভাবে প্রস্তুতিও নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। 

বিষয় : Virat Kohli

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


Virat Kohli: ৩৭-এ এসে নতুন ময়দানে বিরাট! লিঙ্কডইনে প্রথম পোস্টেই কীসের ইঙ্গিত দিলেন তারকা?

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image
চাকরি খোঁজা কিংবা পেশাগত যোগাযোগের জন্য পরিচিত প্ল্যাটফর্ম লিঙ্কডইন (LinkedIn)। এবার সেখানেই নতুন নিংস শুরু করলেন বিরাট কোহলি। এই প্ল্যাটফর্মে যোগ দিয়েই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়িক লক্ষ্য নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট তারকা। নিজের প্রথম লিঙ্কডইন পোস্টে ভারতের ক্রীড়াক্ষেত্র নিয়ে স্বপ্নের কথা তুলে ধরেছেন কোহলি। বিরাট লিখেছেন, “আমি সবসময় এমন একটা ভারত দেখতে চেয়েছি, যেখানে প্রতিটি খেলাধুলো গুরুত্ব সহকারে দেখা হয়। নতুন প্রজন্মের খেলোয়াড়রা প্রমাণ করছেন যে ভারত বিশ্বমানের অ্যাথলিট তৈরি করতে সক্ষম। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্র্যান্ড প্রতিষ্ঠা করার সম্ভাবনাও রয়েছে দেশের।”এই ভাবনা থেকেই কোহলি অ্যাজিলিটাসে বিনিয়োগ এবং ওয়ান৮ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হওয়ার কথাও জানিয়েছেন। বিরাটের কথায়, ওয়ান৮-এর ভিত্তি হল মানদণ্ড আরও উঁচুতে নিয়ে গিয়ে নতুন কিছু করার সাহস দেখানো। তাঁর বিশ্বাস, এগিয়ে যাওয়ার জন্য এই মানসিকতাই সবচেয়ে জরুরি। ওয়ান৮ওয়ার্ল্ডের সঙ্গে স্মৃতি যুক্ত হয়েছেন মন্ধনার মতো তারকা অ্যাথলিটরাও। ফলে ক্রীড়াক্ষেত্রে পরিচিত মুখ হওয়ার পাশাপাশি ব্যবসায়িক জায়গাতেও নিজের উপস্থিতি আরও বিস্তৃত করছেন বিরাট। ব্যবসায়িক পরিকল্পনার তো আছেই, ক্রিকেট থেকেও মন সরাচ্ছেন না কোহলি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। বর্তমানে ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলছেন তিনি। তাঁর সামনে এখন অন্যতম বড় লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ। ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে হারের স্মৃতি এখনও ভারতীয় সমর্থকদের মনে টাটকা। পরের বিশ্বকাপে সেই আক্ষেপ মেটাতে চান বিরাটও। তাঁর জন্য নানারকমভাবে প্রস্তুতিও নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত