Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Lady Gaga: গাগার জীবনে নতুন অতিথি? মাইকেলের সঙ্গে নবজাতককে নিয়ে প্রকাশ্যে পপ-তারকা, তুঙ্গে জল্পনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬
Lady Gaga: গাগার জীবনে নতুন অতিথি? মাইকেলের সঙ্গে নবজাতককে নিয়ে প্রকাশ্যে পপ-তারকা, তুঙ্গে জল্পনা
ছবি সংগৃহীত

পপ-তারকা লেডি গাগার জীবনে নাকি এল নতুন সদস্য! আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। বলা হয়েছে, উদ্যোক্তা মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানের মা হয়েছেন গাগা। যদিও এই খবর নিয়ে এখনও পর্যন্ত গাগা বা মাইকেলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।


‘পেজ সিক্স’-এর দাবি অনুযায়ী, সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় নবজাতককে সঙ্গে নিয়ে একসঙ্গে দেখা গিয়েছে গাগা ও মাইকেলকে। তিনজনের পরিবার হিসেবে এটিই নাকি তাঁদের প্রথম প্রকাশ্য উপস্থিতি। তবে ছেলে না মেয়ে হয়েছে, তাঁর নাম কী, জন্ম কবে কোনও কিছুই প্রকাশ্যে আসেনি। গত কয়েক মাস ধরেই বেশ কিছুটা আড়ালে ছিলেন ৪০ বছরের পপ-তারকা। ৪২ বছরের মাইকেলের সঙ্গেও তাঁকে খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি। সম্প্রতি প্রায় ন’মাস ধরে চলা ‘মেহেম বল’ সফরও শেষ করেছেন গায়িকা। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সফরে মোট ৮৬টি অনুষ্ঠান করেছিলেন তিনি।


মাতৃত্বের ইচ্ছার কথা এর আগেই জানিয়েছিলেন গাগা। ২০২৫ সালের মার্চে এক সাক্ষাৎকারে পরিবার শুরু করার আকাঙ্ক্ষার কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। গাগা ও মাইকেল পোলানস্কির সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ২০১৯ সালে। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালের মার্চে তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়। 

বিষয় : Lady Gaga Hollywood

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬


Lady Gaga: গাগার জীবনে নতুন অতিথি? মাইকেলের সঙ্গে নবজাতককে নিয়ে প্রকাশ্যে পপ-তারকা, তুঙ্গে জল্পনা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
পপ-তারকা লেডি গাগার জীবনে নাকি এল নতুন সদস্য! আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। বলা হয়েছে, উদ্যোক্তা মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানের মা হয়েছেন গাগা। যদিও এই খবর নিয়ে এখনও পর্যন্ত গাগা বা মাইকেলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।‘পেজ সিক্স’-এর দাবি অনুযায়ী, সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় নবজাতককে সঙ্গে নিয়ে একসঙ্গে দেখা গিয়েছে গাগা ও মাইকেলকে। তিনজনের পরিবার হিসেবে এটিই নাকি তাঁদের প্রথম প্রকাশ্য উপস্থিতি। তবে ছেলে না মেয়ে হয়েছে, তাঁর নাম কী, জন্ম কবে কোনও কিছুই প্রকাশ্যে আসেনি। গত কয়েক মাস ধরেই বেশ কিছুটা আড়ালে ছিলেন ৪০ বছরের পপ-তারকা। ৪২ বছরের মাইকেলের সঙ্গেও তাঁকে খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি। সম্প্রতি প্রায় ন’মাস ধরে চলা ‘মেহেম বল’ সফরও শেষ করেছেন গায়িকা। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই সফরে মোট ৮৬টি অনুষ্ঠান করেছিলেন তিনি।মাতৃত্বের ইচ্ছার কথা এর আগেই জানিয়েছিলেন গাগা। ২০২৫ সালের মার্চে এক সাক্ষাৎকারে পরিবার শুরু করার আকাঙ্ক্ষার কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। গাগা ও মাইকেল পোলানস্কির সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ২০১৯ সালে। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালের মার্চে তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত