ভোটচুরি এবং নির্বাচনী অনিয়মের অভিযোগে দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনের সামনেই প্রথমে ‘গৃহবন্দি’ অবস্থায় ধর্নায় বসেন তিনি। সেখান থেকেই পরে তাঁকে দিল্লি পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে জোরপূর্বক আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪৪ ধারা এবং বেআইনি জমায়েতের অভিযোগে তৃণমূল নেত্রীকে আটক করা হয়েছে। তবে প্রিজন ভ্যানটি তাঁকে নিয়ে কোন অভিমুখে যাচ্ছে, পালাম নাকি নেহাওতার গোপন আস্তানায় তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়।
তবে পরবর্তী আপডেট অনুযায়ী গাড়িটিকে পালম রোডের দিকে যেতে দেখা যায়। বন্দিদশাতেও প্রতিবাদের ভাষা বদলাননি তৃণমূল নেত্রী। প্রিজন ভ্যানের ভেতর থেকেই তাঁকে সুর চড়িয়ে গাইতে শোনা যায় বিখ্যাত ‘উই শ্যাল ওভারকাম’ গান। ভ্যান স্টার্ট দেওয়ার পরপরই তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা চিৎকার করে বলেন, "এমনভাবে গাড়ি চালাচ্ছে, এক্সিডেন্ট করে দেবে!"
এদিন শুধু মমতা একা নন, সাউথ অ্যাভিনিউয়ের ধর্ণামঞ্চ থেকে আটক করা হয়েছে তৃণমূলের শীর্ষসারির একাধিক প্রতিনিধিকে। সেই তালিকায় রয়েছেন ডেরেক ও'ব্রায়েন, সাকেত গোখলে, দোলা সেন, প্রতিমা মণ্ডল এবং সামিরুল ইসলাম।
এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করে লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তাঁর সাউথ অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। পুলিশ চারপাশ ঘিরে আটকে দিয়েছে। কোনও গণতান্ত্রিক প্রতিবাদও করতে দেওয়া হচ্ছে না। তাই তিনি সাংসদদের নিয়ে বাড়ির সামনেই ধরনায় বসতে বাধ্য হয়েছেন।"
কুণালের সেই বার্তার কিছুক্ষণের মধ্যেই দিল্লি পুলিশ অভিযান চালিয়ে চড়াও হয় এবং প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় প্রতিবাদী নেতাদের। সিজেপি আন্দোলনের সমর্থনে রাজধানীতে এই ব্যাপক ধরপাকড় ও শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের আটকের ঘটনায় জাতীয় রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন