Hidden Stories (বাংলা)
সর্বশেষ

Soumalya Saha: টিফিনের পয়সা জমিয়ে দেবীর রুপোর গয়না! নিজের তৈরি প্রতিমাতেই শান্তিপুরে অষ্টম শ্রেণির ছাত্রের পুজো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬
Soumalya Saha: টিফিনের পয়সা জমিয়ে দেবীর রুপোর গয়না! নিজের তৈরি প্রতিমাতেই শান্তিপুরে অষ্টম শ্রেণির ছাত্রের পুজো
সৌমাল্যর হাতে সেজে উঠেছেন উমা। নদিয়ায় তোলা ছবি

নদিয়া: শারদোৎসবের আবহে যখন বড় বড় পুজো মণ্ডপ আর চোখধাঁধানো আলোকসজ্জায় মেতে উঠেছে রাজ্য, ঠিক তখনই নিজস্ব ভাবনায় এক অন্য অনন্য উদাহরণ তৈরি করল শান্তিপুরের অষ্টম শ্রেণির ছাত্র সৌমাল্য সাহা। 

কারও সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজের হাতে গড়া দু'ফুট উচ্চতার প্রতিমা, হাতে আঁকা মণ্ডপসজ্জা এবং টিফিনের টিফিনের পয়সা জমিয়ে কেনা রুপোর অলংকার, এই দিয়েই নিজের বাড়িতে গত পাঁচ বছর ধরে দেবী মহিষমর্দিনীর আরাধনা করে আসছে সে। নদিয়ার শান্তিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এই কিশোর নিজেই পুজোর পুরোহিত, নিজেই আয়োজক।

শুভ পঞ্চমীর দিন দেবী প্রতিমা পটে ওঠার পরেই সৌমাল্যের পুজো মণ্ডপে বেজে উঠেছে ঢাকের কাঠি। তার মা জিমি সাহা জানান, শৈশব থেকেই সৌমাল্যের নিজের হাতে ঠাকুর গড়ার প্রতি চরম আকর্ষণ ছিল। ঘরের কোণে নিজে হাতেই তৈরি করত ছোট ছোট প্রতিমা ও মণ্ডপ। ছেলের এই নিষ্ঠা ও মাতৃভক্তি দেখে গর্বিত তাঁর পরিবারও। শুধু পরিবারই নয়, খুদে শিল্পীর এই আবেগ ও বিশ্বাসে সামিল হয়েছেন স্থানীয় প্রতিবেশীরাও।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌমাল্য জানায়, বড় বড় মণ্ডপ আর নামী ক্লাবের ভিড়ে অনেকেই আনন্দ খুঁজে পান, কিন্তু তার আনন্দ লুকিয়ে রয়েছে তার নিজের হাতে গড়া প্রতিমার মধ্যে। 

তার কথায়, "আমার কাছে আমার তৈরি দুর্গা প্রতিমা ও মণ্ডপই সবচেয়ে সুন্দর। পুজোর এই বিশেষ দিনগুলো আমি আমার জন্মধাত্রী মা এবং দেবী দুর্গাকে নিয়ে আনন্দের সঙ্গে কাটাতে চাই।" 

অষ্টম শ্রেণির এক ছাত্রের এমন শিল্পকলা ও অকৃত্রিম নিষ্ঠা শান্তিপুরে এক অনন্য উৎসবের হাওয়া এনে দিয়েছে।

বিষয় : #NadiaNews #Shantipur #DurgaPuja2026 #TalentedStudent #HandmadeDurga #WestBengalNews #HiddenStoriesNews #PujaParikrama

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


Soumalya Saha: টিফিনের পয়সা জমিয়ে দেবীর রুপোর গয়না! নিজের তৈরি প্রতিমাতেই শান্তিপুরে অষ্টম শ্রেণির ছাত্রের পুজো

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image
নদিয়া: শারদোৎসবের আবহে যখন বড় বড় পুজো মণ্ডপ আর চোখধাঁধানো আলোকসজ্জায় মেতে উঠেছে রাজ্য, ঠিক তখনই নিজস্ব ভাবনায় এক অন্য অনন্য উদাহরণ তৈরি করল শান্তিপুরের অষ্টম শ্রেণির ছাত্র সৌমাল্য সাহা। কারও সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজের হাতে গড়া দু'ফুট উচ্চতার প্রতিমা, হাতে আঁকা মণ্ডপসজ্জা এবং টিফিনের টিফিনের পয়সা জমিয়ে কেনা রুপোর অলংকার, এই দিয়েই নিজের বাড়িতে গত পাঁচ বছর ধরে দেবী মহিষমর্দিনীর আরাধনা করে আসছে সে। নদিয়ার শান্তিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এই কিশোর নিজেই পুজোর পুরোহিত, নিজেই আয়োজক।শুভ পঞ্চমীর দিন দেবী প্রতিমা পটে ওঠার পরেই সৌমাল্যের পুজো মণ্ডপে বেজে উঠেছে ঢাকের কাঠি। তার মা জিমি সাহা জানান, শৈশব থেকেই সৌমাল্যের নিজের হাতে ঠাকুর গড়ার প্রতি চরম আকর্ষণ ছিল। ঘরের কোণে নিজে হাতেই তৈরি করত ছোট ছোট প্রতিমা ও মণ্ডপ। ছেলের এই নিষ্ঠা ও মাতৃভক্তি দেখে গর্বিত তাঁর পরিবারও। শুধু পরিবারই নয়, খুদে শিল্পীর এই আবেগ ও বিশ্বাসে সামিল হয়েছেন স্থানীয় প্রতিবেশীরাও।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌমাল্য জানায়, বড় বড় মণ্ডপ আর নামী ক্লাবের ভিড়ে অনেকেই আনন্দ খুঁজে পান, কিন্তু তার আনন্দ লুকিয়ে রয়েছে তার নিজের হাতে গড়া প্রতিমার মধ্যে। তার কথায়, "আমার কাছে আমার তৈরি দুর্গা প্রতিমা ও মণ্ডপই সবচেয়ে সুন্দর। পুজোর এই বিশেষ দিনগুলো আমি আমার জন্মধাত্রী মা এবং দেবী দুর্গাকে নিয়ে আনন্দের সঙ্গে কাটাতে চাই।" অষ্টম শ্রেণির এক ছাত্রের এমন শিল্পকলা ও অকৃত্রিম নিষ্ঠা শান্তিপুরে এক অনন্য উৎসবের হাওয়া এনে দিয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত